বাগেরহাট প্রতিনিধি
প্রকাশ : ০২ নভেম্বর ২০২৫, ১১:০২ পিএম
অনলাইন সংস্করণ

সুন্দরবনের দুবলার চরে রাস উৎসব শুরু সোমবার

রাস উৎসবে আসা পুণ্যার্থীরা। ছবি : কালবেলা
রাস উৎসবে আসা পুণ্যার্থীরা। ছবি : কালবেলা

বাগেরহাটের পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের সাগরপাড়ের দুবলার চরে আগামীকাল সোমবার থেকে শুরু হচ্ছে তিন দিনব্যাপী ঐতিহাসিক রাস উৎসব।

বঙ্গোপসাগর-তীরবর্তী এ জেলেপল্লির আলোরকোলে দুই শতাব্দীরও বেশি সময় ধরে সনাতন ধর্মাবলম্বীরা পালন করে আসছেন এই ধর্মীয় উৎসব। রাস পূর্ণিমার তিথিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে হিন্দু ভক্তরা এখানে এসে রাধা-কৃষ্ণের অস্থায়ী মন্দিরে পূজা অর্চনা, মানতের ভোগ উৎসর্গ এবং সাগরের লোনা জলে পাপ মোচনের প্রার্থনা করেন।

তিথি অনুযায়ী রোববার (০২ নভেম্বর) রাতে শুরু হচ্ছে এ রাস উৎসব।

তবে পূর্ব সুন্দরবনের শরণখোলা, চাঁদপাই ও ঢাংমারী স্টেশন থেকে পুণ্যার্থীদের জন্য পাস (অনুমতিপত্র) দেওয়া শুরু হবে সোমবার সকাল ৮টা থেকে। সন্ধ্যার পর আলোরকোলে শুরু হবে পূজার আনুষ্ঠানিকতা, যা আগামী ৫ নভেম্বর ভোরে সাগরের প্রথম জোয়ারে পুণ্যস্নানের মধ্য দিয়ে সমাপ্ত হবে।

বন বিভাগ জানিয়েছে, এ বছর রাস উৎসব ঘিরে নিরাপত্তা ব্যবস্থা কড়াকড়ি করা হয়েছে। শুধু সনাতন ধর্মাবলম্বী পুণ্যার্থীরাই এ উৎসবে অংশ নিতে পারবেন, কোনো পর্যটক বা মুসলিম ধর্মাবলম্বীকে প্রবেশের অনুমতি দেওয়া হবে না। এ জন্য গত ২৭ অক্টোবর থেকে ৫ নভেম্বর পর্যন্ত জেলে, পর্যটক ও সাধারণ দর্শনার্থীদের জন্য পাস দেওয়া বন্ধ রাখা হয়েছে। বনের প্রাকৃতিক পরিবেশ রক্ষা, হরিণ শিকার রোধ ও প্লাস্টিক বর্জ্য নিয়ন্ত্রণের লক্ষ্যে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

উৎসবমুখর এই আয়োজনকে কেন্দ্র করে নির্ধারণ করা হয়েছে পাঁচটি নৌপথ। নিরাপত্তা নিশ্চিত করতে কোস্টগার্ড, বন বিভাগ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বনের প্রবেশপথ ও অভ্যন্তরীণ রুটে মোতায়েন রয়েছেন।

দুবলার চরের রাস উৎসব উদযাপন কমিটির সভাপতি ও দুবলা ফিশারমেন গ্রুপের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. কামাল উদ্দিন আহমেদ বলেন, বন বিভাগের অনুমতি নিয়ে আলোরকোলে রাধা-কৃষ্ণের অস্থায়ী মন্দির স্থাপন করা হয়েছে। দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা ভক্তরা পূজা অর্চনায় অংশ নিচ্ছেন। ৫ নভেম্বর ভোরে পুণ্যস্নানের মধ্য দিয়ে উৎসবের সমাপ্তি হবে।

সুন্দরবন পূর্ব বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. রেজাউল করিম চৌধুরী কালবেলাকে বলেন, এ বছর রাস উৎসবে শুধু সনাতন ধর্মাবলম্বী পুণ্যার্থীদের প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে। কোনো পর্যটক বা মুসলিম ধর্মাবলম্বী সেখানে যেতে পারবেন না। পুণ্যার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে বন বিভাগ ও কোস্টগার্ডের সদস্যরা সার্বক্ষণিকভাবে দায়িত্ব পালন করছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৪,৬৯০ অবৈধ প্রবাসীকে নিজ দেশে ফেরত পাঠাল সৌদি, গ্রেপ্তার আরও ৭ হাজার

ইসরায়েলের হামলার পর এবার বড় সিদ্ধান্ত নিলো ইরান

সৌদি আরব / প্রিন্স সুলতান বিমানঘাঁটি এলাকায় ক্ষেপণাস্ত্র হামলার সতর্কতা

বিদ্যালয়ে ঢুকতে বাধা, গেটের সামনেই প্রধান শিক্ষককে মারধর

গভীর রাতে ফেলে যাওয়া কাফনের কাপড়ে আরবি হরফ ঘিরে রহস্য

বিশ্বকাপের আগ মুহূর্তে বড় হোঁচট খেল ব্রাজিল

রাঙামাটিতে পুলিশের বিশেষ অভিযানে ২১ জন আটক

নিষিদ্ধ ছাত্রলীগের বিরুদ্ধে ককটেল বিস্ফোরণের অভিযোগ, পুলিশ বলছে আলামত নেই

মাঠে ফের লুটিয়ে পড়লেন এরিকসেন, জ্ঞান ফিরেছে হাসপাতালে

নগ্ন ভিডিও ধারণ করে পর্নোগ্রাফি, স্বামী-স্ত্রী গ্রেপ্তার

১০

ইরাকে দুর্ঘটনার পর বাসে আগুন, হতাহত ৪০

১১

সড়কে প্রাণ গেল শিশুসহ ২ জনের

১২

বৃষ্টিতে ধুয়ে যাওয়া প্রাইমকোডের ওপরই পিচ ডালাই

১৩

১১ জেলায় দুপুরের মধ্যে ঝড়-বৃষ্টির আভাস

১৪

আবার শুরু হবে লেবানন-ইসরায়েল আলোচনা

১৫

বরিশাল ডিআইজির কার্যালয় থেকে এক জোড়া কালনাগিনী সাপ উদ্ধার

১৬

রেগে এনবিসির সাক্ষাৎকার অনুষ্ঠান ছেড়ে চলে গেলেন ট্রাম্প

১৭

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পের পর সুনামি আতঙ্ক

১৮

ইরানকে আলোচনার টেবিলে ফিরে এসে চুক্তি করা উচিত : ট্রাম্প

১৯

এক ভূমিকম্পেই বাংলাদেশের সঙ্গে পাঁচ দেশে কম্পন

২০
X