সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ : ০৯ নভেম্বর ২০২৫, ১১:২২ এএম
অনলাইন সংস্করণ

ব্রাজিলে কপ-৩০ সম্মেলনে অংশ নিচ্ছে সাতক্ষীরার ২ শিশু 

কপ-৩০ সম্মেলনে অংশ নিচ্ছেন নওশীন ইসলাম ও নুর আহমেদ জিদান। ছবি : কালবেলা
কপ-৩০ সম্মেলনে অংশ নিচ্ছেন নওশীন ইসলাম ও নুর আহমেদ জিদান। ছবি : কালবেলা

আগামী ১০ থেকে ২১ নভেম্বর ব্রাজিলের বেলেমে অনুষ্ঠিত হতে যাচ্ছে জাতিসংঘের জলবায়ু পরিবর্তন সম্মেলনের ৩০তম অধিবেশন (কপ-৩০)। বিশ্বের প্রায় ১৫০টি দেশের প্রতিনিধি একত্রিত হয়ে বৈশ্বিক জলবায়ু সংকট মোকাবিলার পথ খুঁজবেন এই সম্মেলনে। অংশ নেবেন ১২ হাজারেরও বেশি জলবায়ু আন্দোলনের কর্মী।

এবারের এই বৈশ্বিক জলবায়ু সম্মেলনে বাংলাদেশ থেকে শিশু প্রতিনিধি হিসেবে অংশ নিচ্ছেন সাতক্ষীরার নওশীন ইসলাম ও নুর আহমেদ জিদান। তারা বিশ্বের সামনে বাংলাদেশের উপকূলীয় অঞ্চলের শিশুদের বাস্তব চিত্র তুলে ধরবেন।

উপকূলীয় আশাশুনি উপজেলার প্রতাপনগর গ্রামের শিক্ষক দম্পতি মো. শহীদুল ইসলাম ও জেসমিনের কন্যা নওশীন ইসলাম প্রতাপনগর ইউনাইটেড একাডেমির অষ্টম শ্রেণির শিক্ষার্থী। তিনি আশাশুনি উপজেলা শিশু ফোরামের সভাপতি এবং দীর্ঘদিন ধরে শিশু সুরক্ষা, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মোকাবিলায় কাজ করছেন।

অন্যদিকে, শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের যতীন্দ্রনগর গ্রামের জি. এম. রইসউজ্জামান ও মোছা. লায়েকা খানম দম্পতির সন্তান নুর আহমেদ জিদান কেন্দ্রীয় উপকূলীয় শিশু ফোরামের সভাপতি এবং সুন্দরবন মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী।

এই দুই কিশোর-কিশোরী জাগ্রত যুব সংঘ (জেজেএস), চিলড্রেন ফোরাম অন ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড ডিআরআর এবং কেএনএইচ-বিএমজেড-এর সহযোগিতায় এই বৈশ্বিক সম্মেলনে অংশ নিচ্ছে। আগামী ১৪ নভেম্বর তারা ‘চিলড্রেন ইন ক্রাইসিস’ শীর্ষক ইয়ুথ প্যাভিলিয়নের প্যানেল আলোচনায় অংশ নেবে।

নওশীন ইসলাম বলেন, ‘উপকূলের শিশুদের দুঃখ-দুর্দশা তুলে ধরব। ক্ষতিগ্রস্ত শিশুদের শিক্ষা, পুষ্টিকর খাবার ও স্বাস্থ্যসহ মৌলিক অধিকার নিশ্চিতে উন্নত দেশের নেতাদের দৃষ্টি আকর্ষণ করব। আমরা পৃথিবীর আগামী প্রজন্ম—একটি বাসযোগ্য পৃথিবী রেখে যাওয়া এখন আপনাদের দায়িত্ব।’

তিনি আরও বলেন, ‘প্রতিবছর জলবায়ু পরিবর্তনের প্রভাব আরও প্রকট হচ্ছে। আমরা শিশুরাই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছি। পড়াশোনা বন্ধ হচ্ছে, খাদ্যসংকট দেখা দিচ্ছে, শিশুশ্রম ও বাল্যবিয়ে বাড়ছে প্রতিনিয়ত।’

নুর আহমেদ জিদান বলেন, ‘জলবায়ু পরিবর্তনের কারণে সাতক্ষীরার উপকূল এখন বসবাসের অযোগ্য হয়ে উঠছে। এটা এখন বাঁচা-মরার লড়াই। কপ-৩০ সম্মেলনে বিশ্বনেতাদের বলব—উন্নত দেশগুলো যেন তাদের অতীতের ভুলের মাশুল আমাদের শিশুদের ওপর চাপিয়ে না দেয়; বরং ক্ষতিপূরণ দেয়।’

নওশীনের বাবা শিক্ষক মো. শহীদুল ইসলাম বলেন, ‘বিশ্বমঞ্চে আমার মেয়ে বাংলাদেশের কথা বলবে, সাতক্ষীরার জলবায়ু ক্ষতিগ্রস্ত শিশুদের কথা বলবে—এটা আমার জীবনের গর্বের মুহূর্ত। সবাই তার জন্য দোয়া করবেন।’

এদিকে, এই দুই শিশুর কপ-৩০ সম্মেলনে অংশগ্রহণ বাংলাদেশের উপকূলীয় শিশুদের কণ্ঠকে আন্তর্জাতিক পরিসরে তুলে ধরবে বলে আশা করা হচ্ছে।

প্রসঙ্গত, আগামী ১১ নভেম্বর বাংলাদেশ থেকে রওনা হয়ে তারা ১২ থেকে ১৬ নভেম্বর পর্যন্ত ব্রাজিলের বেলেমে কপ-৩০ সম্মেলনে অংশ নেবেন। ১৭ নভেম্বর দেশে ফেরার কথা রয়েছে তাদের।

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

হবিগঞ্জে র‍্যাবের অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের মূলহোতাসহ ৭ জন গ্রেফতার

কাহারোলে মাদকবিরোধী অভিযানে ৭ জনের জেল-জরিমানা

জোয়ার-বর্ষণে বিপর্যস্ত দক্ষিণাঞ্চল, বড় ক্ষতির মুখে কৃষি ও মৎস্য খাত

গাজীপুরে আবাসিক হোটেলের কক্ষে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সঙ্গী পলাতক

গায়ে হলুদের স্টেজে আলোকসজ্জার কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

মসজিদের ভেতরে সাবেক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

৯ বছর ছিলেন প্রতিদ্বন্দ্বী, এবার সেই ব্রাজিলিয়ান তারকাই মেসির সতীর্থ

১০

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

১১

ডিএমপির দুই থানায় নতুন ওসি

১২

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

১৩

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

১৪

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

১৫

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

১৬

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

১৭

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

১৮

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

১৯

নারায়ণগঞ্জে চুরির মামলায় শ্রমিকদল নেতা গ্রেপ্তার

২০
X