শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি
প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০২৩, ০৭:০২ এএম
আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২৩, ০৭:৪৫ এএম
অনলাইন সংস্করণ

ডিবির অভিযানে ৬০ বস্তা ভারতীয় চিনি উদ্ধার, আটক ১ 

মৌলভীবাজার জেলার ম্যাপ। ছবি : কালবেলা
মৌলভীবাজার জেলার ম্যাপ। ছবি : কালবেলা

মৌলভীবাজার জেলা গোয়েন্দা শাখার (ডিবি) বিশেষ অভিযানে অবৈধভাবে আমদানিকৃত ৬০ বস্তা (৩,০০০ কেজি) ভারতীয় চিনি উদ্ধার করা হয়েছে। এ সময় সাকিল আলম (৪০) নামে একজনকে আটক করা হয়। শুক্রবার (১৫ সেপ্টেম্বর) মৌলভীবাজার জেলার রাজনগর থানাধীন মুন্সীবাজার এলাকায় অভিযান পরিচালনা করে চিনিগুলো জব্দ করা হয়।

গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার এসআই আজিজুর রহমান নাঈমসহ ডিবি পুলিশের একটি দল রাজনগর উপজেলার মুন্সীবাজার ইউনিয়নের মুন্সীবাজারের গরুর বাজারের পূর্বপাশে জনৈক সাকিল আলমের মালিকানাধীন সাকিল ভবনের নিচতলার গোডাউনে অভিযান চালানো হয়।

এ সময় ঘটনাস্থল থেকে ৫০ কেজি ওজনের ভারতীয় কোম্পানির লোগোযুক্ত ২০টি খালি বস্তাসহ মোট ৬০ বস্তা অবৈধভাবে আমদানি করা চিনি জব্দ করা হয়। যার বাজারমূল্য প্রায় ৩ লাখ টাকা।

আটককৃত ব্যক্তির কাছে জব্দকৃত চিনি আমদানির কোনো বৈধ কাগজপত্র পাওয়া যায়নি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে চিনিগুলো ভারতীয় সীমান্ত থেকে অবৈধভাবে আমদানি করা হয়েছে বলে সে স্বীকার করে।

আটককৃত সাকিল আলম রাজনগর থানাধীন মুন্সীবাজার ইউনিয়নের বালিগাঁও গ্রামের মৃত কাপ্তান মিয়ার ছেলে।

চোরাচালানের মাধ্যমে শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারতীয় পণ্য বাংলাদেশ আমদানি করার অপরাধে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫(বি) ধারায় রাজনগর থানায় একটি মামলা রুজু করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এবার ন্যাটোর দুই দেশকে হুঁশিয়ারি দিল ইরান

ভিনিসিয়াসের গোল বাতিলে বিতর্ক তুঙ্গে, সত্যিই কি ফাউল ছিল?

পদাতিকের সম্মাননা পাচ্ছেন ওয়াহিদা মল্লিক জলি ও কামাল বায়েজিদ

আর্জেন্টিনা-জর্ডান ম্যাচে থাকবেন সেই বিতর্কিত রেফারি

জুলাই শহীদ বোরহানের লাশ উত্তোলনে পরিবারের আপত্তি, ফিরে গেলেন ম্যাজিস্ট্রেট

ইউএনওর কাছে গাঁজা সেবনের টাকা চেয়ে যুবক আটক

দেশে হাম ও উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু

যেভাবে মিলবে ভারতীয় ট্যুরিস্ট ভিসা

লাইনচ্যুত বিজয় এক্সপ্রেসের ৩ বগি উদ্ধার

চবি শিবিরের নতুন কমিটি ঘোষণা

১০

কুড়িগ্রাম / অন্তত ৩০ পয়েন্টে তীব্র ভাঙন, বিলীন হচ্ছে ঘরবাড়ি ও ফসলি জমি

১১

ভারত সীমান্তে বিএসএফ সদস্য নিহত

১২

খাগড়াছড়িতে ইউপিডিএফের ৩ সদস্য আটক, অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

১৩

চীনের প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের দ্বি-পাক্ষিক বৈঠক

১৪

নোয়াখালী সাংবাদিক ইউনিয়নের ফল উৎসব

১৫

নকআউটে ব্রাজিলের প্রতিপক্ষ কারা?

১৬

রামিসা হত্যা মামলা  / অ্যাডভোকেট হাফিজুর রহমান খানকে স্টেট ডিফেন্স নিয়োগ

১৭

ফরিদপুরে যুবকের খণ্ডিত মরদেহ উদ্ধার

১৮

বর্তমান সরকার শিক্ষাবান্ধব সরকার : এমপি দিপু

১৯

দুই বছরের নীরবতা ভেঙে মুখ খুললেন অলকা ইয়াগনিক

২০
X