মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
বরিশাল প্রতিনিধি
প্রকাশ : ০৯ নভেম্বর ২০২৫, ০৭:১০ পিএম
আপডেট : ০৯ নভেম্বর ২০২৫, ০৭:২৭ পিএম
অনলাইন সংস্করণ

‘কর্মসূচির টাকা’ আনতে গিয়ে ধরা ছাত্রলীগ নেতা

ছাত্রলীগ নেতাকে ধরে পুলিশে দেন ছাত্রদলের নেতাকর্মীরা। ছবি : কালবেলা
ছাত্রলীগ নেতাকে ধরে পুলিশে দেন ছাত্রদলের নেতাকর্মীরা। ছবি : কালবেলা

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচি পালনে ভারত থেকে বরিশালে অর্থের জোগান দিচ্ছেন নীরব হোসেন টুটুল। ‘ঢাকা লক ডাউন’ কর্মসূচি পালনের জন্য ওই নেতার পাঠানো টাকা আনতে গিয়ে আটক হয়েছেন নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক নেতা।

শনিবার (৮ নভেম্বর) রাতে বরিশাল নগরীর কালীবাড়ি রোডে বিসিসির সাবেক মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহর সেরনিয়াবাত ভবন এলাকা থেকে বাহাউদ্দিন জাহাঙ্গীর (৩৫) নামের যুবককে আটক করে পুলিশের হাতে তুলে দেয় ছাত্রদল নেতাকর্মীরা।

আটক বাহাউদ্দিন জাহাঙ্গীর বরিশাল জেলা ছাত্রলীগের সহসভাপতি এবং জেলার বাকেরগঞ্জ উপজেলার রামনগর গ্রামের পনু মিয়ার ছেলে।

রোববার (৯ নভেম্বর) তাকে একাধিক মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

সরকারি বরিশাল কলেজ ছাত্রদলের নেতা আশিক মাহমুদ জানান, নিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষিত ‘লক ডাউন’ কর্মসূচি উপলক্ষে নগরীতে মিছিল করার জন্য কালীবাড়ি রোডে আসে বাহাউদ্দিন জাহাঙ্গীর। তাকে দেখে আটক করে পুলিশে সোপর্দ করা হয়।

আশিক বলেন, আটক বাহাউদ্দিন জাহাঙ্গীর স্বীকার করেছেন- মিছিল করার জন্য ভারতে আত্মগোপন করা মহানগর আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্যবিষয়ক সম্পাদক নীরব হোসেন টুটুল টাকা পাঠিয়েছে। ওই টাকা নেওয়ার জন্য বরিশাল মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর বাসার সামনে এসেছিলেন তিনি। তবে কার কাছে টাকা পাঠিয়েছে সে বিষয়টি জানা যায়নি। পুলিশ রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করলে বিষয়টি বেরিয়ে আসবে।

বরিশাল মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান বলেন, আটক বাহাউদ্দিন জাহাঙ্গীরকে চারটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। আদালত তাকে কারাগারে পাঠিয়েছেন। তবে রাজনৈতিক কর্মসূচি পালনের জন্য ভারত থেকে কেউ টাকা পাঠিয়েছে, বা আটক বাহাউদ্দিন সেই টাকা নিতে আসছিল কিনা সে বিষয়টি আমরা অবগত নেই। তাকে যারা আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছে তারাও এ বিষয়ে কিছু বলেনি। এরকম কোনো বিষয় থাকলে তা তদন্ত করে দেখা হবে।

জানা গেছে, ২০২৪-এর গণঅভ্যুত্থানের পর বাংলাদেশ থেকে ভারতে পালিয়ে যাওয়ার সময় আটক হন বরিশাল মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহর ঘনিষ্ঠ সহোচর নিরব হোসেন টুটুল। তিনি মহানগর আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক। পরে আদালতের মাধ্যমে ছাড়া পেয়ে ভারতে চলে যান টুটুল। এরপর আর দেশে ফেরেননি তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আত্মঘাতী গোলে সমতায় ফিরল বেলজিয়াম

৬০ বছরে এই প্রথম! বিশ্বকাপে বিরল ঘটনার জন্ম দিলেন স্পেনের তারকা ফরোয়ার্ড

কে এই ভোজিনহা? স্পেনের বিপক্ষে কেপ ভার্দের বিশ্বকাপ নায়ক

বিশ্বকাপ উন্মাদনায় নারায়ণগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা

দূরপাল্লার নিখুঁত শটে বেলজিয়ামের বিপক্ষে মিসরের লিড

ইতিহাসের পুনরাবৃত্তি, নাকি সংকটের পূর্বাভাস

এভাবেও হৃদয় জয়ের গল্প লেখা যায়

স্পেনকে রুখে দেওয়া কেপ ভার্দে আসলে কেমন দেশ?

বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

১০

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

১১

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

১২

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

১৩

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

১৪

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

১৫

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

১৬

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

১৭

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

১৮

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

১৯

দাস বাণিজ্যের রুট থেকে বিশ্বকাপের মহামঞ্চে কেপ ভার্দের অভিষেক

২০
X