শরীয়তপুর প্রতিনিধি
প্রকাশ : ১০ নভেম্বর ২০২৫, ০৫:১৫ পিএম
অনলাইন সংস্করণ

শরীয়তপুরে আইনজীবী সমিতি ভবনে বোমা হামলা

শরীয়তপুর সদর উপজেলার চিকন্দী আইনজীবী সমিতি ভবনে হাতবোমা বিস্ফোরণ। ছবি : কালবেলা
শরীয়তপুর সদর উপজেলার চিকন্দী আইনজীবী সমিতি ভবনে হাতবোমা বিস্ফোরণ। ছবি : কালবেলা

শরীয়তপুর সদর উপজেলার চিকন্দী আইনজীবী সমিতি ভবন ও সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট রুবায়েত আনোয়ার মনির মোল্লার চেম্বারের সামনে একাধিক হাতবোমা নিক্ষেপ ও বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

রোববার (০৯ নভেম্বর) রাত ২টার দিকে দুর্বৃত্তরা এ হামলা চালায়। এ সময় বিস্ফোরণের শব্দে আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

ঘটনার পর মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে আইনজীবী সমিতি ভবনের সামনে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেন চিকন্দী আইনজীবী সমিতির সদস্যরা।

মানববন্ধনে বক্তারা বলেন, দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতিকে কেন্দ্র করে অস্থিতিশীল পরিবেশ তৈরি করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় আইনজীবী সমিতি ভবনের সামনে হাতবোমা হামলার ঘটনা ঘটানো হয়েছে বলে তারা দাবি করেন।

বক্তারা আরও বলেন, আইনজীবীদের নিরাপত্তা নিশ্চিত করা প্রশাসনের দায়িত্ব হলেও এ ঘটনায় তা নিশ্চিত হয়নি। দ্রুত দোষীদের শনাক্ত করে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।

চিকন্দী আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট রুবায়েত আনোয়ার মনির মোল্লা বলেন, প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তায় গাফিলতি ছিল বলেই এ হামলার ঘটনা ঘটেছে। আইনজীবীদের নিরাপত্তার জায়গায় এমন ন্যক্কারজনক ঘটনা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আমরা এ ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।

এ বিষয়ে জানতে চাইলে শরীয়তপুরের পুলিশ সুপার নজরুল ইসলাম বলেন, শরীয়তপুর সদর উপজেলার চিকন্দী আইনজীবী সমিতি ভবনে হাতবোমা নিক্ষেপ ও এক আইনজীবীর চেম্বারের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আলামত জব্দ করেছে। এ ঘটনায় যারা জড়িত তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। দ্রুতই আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

হামলার ঘটনায় এলাকায় এখনো উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে।

কালবেলা/এসওআর/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এমপি নজরুলের আরেক ভিডিওতে কে এই নারী?

দুই জুলাই শহীদ পরিবারের সদস্যকে অফিস সহায়ক নিয়োগ দেবেন প্রতিমন্ত্রী ফরহাদ

ইকনকে আর্থিক সহায়তা দিলেন বাগেরহাট জেলা প্রশাসক

সৌদি আরবের দুটি তেলবাহী ট্যাংকারে হামলা

প্রাইভেটকার চালকের ঘুষিতে অটোচালকের মৃত্যু

ট্রেনে ছোড়া পাথরে ভেঙেছে চোখের নিচের হাড়, দৃষ্টিশক্তি ফেরার ‘সম্ভাবনা নেই’

দুদকের মামলায় সাবেক ইউপি চেয়ারম্যানের স্ত্রীর ৩ বছরের কারাদণ্ড

স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা আতিকুরকে ছুরিকাঘাতে হত্যা

পড়ে ছিল বিচ্ছিন্ন মাথা, মাটি খুঁড়ে মিলল মরদেহ

যন্তর মন্তরে বিক্ষোভ: শিক্ষার্থীদের যে বার্তা দিলেন মোদি

১০

পুকুরের উপচেপড়া পানিতে তলিয়ে গেছে স্কুলপথ, দুর্ভোগে শিক্ষার্থীরা

১১

ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে জিয়া হত্যার আসামি মোজাফফরকে

১২

দেশ আর গণতান্ত্রিকভাবে চলছে না, দাবি আখতারের

১৩

১১ জুনের পর সর্বোচ্চ তেলের দাম

১৪

মুগ্ধসহ ১১ হত্যা: ডিসচার্জ চেয়ে আসামিপক্ষের শুনানি আজ

১৫

জামালপুরে যাচ্ছেন এনসিপির শীর্ষ ৫ নেতা

১৬

নবনিযুক্ত নৌপ্রধানকে ভাইস অ্যাডমিরাল র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী

১৭

বন্ধ করা হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

১৮

চট্টগ্রামের বন্যাদুর্গতদের পুনর্বাসনের উদ্যোগ জেলা পরিষদের

১৯

রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলার উদ্বোধনে পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমস

২০
X