তালতলী উপজেলা প্রতিনিধি
প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০২৩, ০৩:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

রাস্তায় ধানের চারা লাগিয়ে প্রতিবাদ

বরগুনার তালতলীতে রাস্তায় ধানের চারা রোপণ করে স্থানীয়দের প্রতিবাদ। ছবি : কালবেলা
বরগুনার তালতলীতে রাস্তায় ধানের চারা রোপণ করে স্থানীয়দের প্রতিবাদ। ছবি : কালবেলা

বরগুনার তালতলী উপজেলার ৭ নং সোনাকাটা ইউনিয়নের বড় আমাখোলা গ্রামের প্রায় দুই কিলোমিটার কাঁচা রাস্তায় চলাচল করতে নাজেহাল হতে হয় সবাইকে।

দুর্ভোগ লাঘবে দীর্ঘদিন ধরে রাস্তাটি পাকা করার দাবি জানানো হলেও স্থানীয় জনপ্রতিনিধিদের যেন নজর নেই সেদিকে। তাই রাস্তায় ধানের চারা রোপণ করে প্রতিবাদ জানিয়েছেন এলাকাবাসী।

আজ শনিবার (১৬ সেপ্টেম্বর) সোনাকাটা ইউনিয়নের জনসাধারণ এ অভিনব প্রতিবাদ জানান।

এ বিষয়ে ডক্টর এ কে এম মজুমদার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা বলেন, বৃষ্টির দিনে এ রাস্তার জন্য প্রতিদিন স্কুলে আসতে কষ্ট হয়। জামা কাপড় নষ্ট হয়ে যায় কাদা লেগে। রাস্তাটি পাকা হলে জন্য অনেক সুবিধা হতো বলেও জানান তারা।

স্থানীয় বাসিন্দারা বলেন, স্বাধীনতা অর্জনের পর ৫২ বছর অতিক্রম করলেও আমাদের রাস্তার উন্নয়নে কেউ কোনো পদক্ষেপ নেননি।

ডক্টর এ কে এম মজুমদার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. মিজান বলেন, বৃষ্টির দিনে ছাত্রছাত্রীদের আসতে অনেক কষ্ট হয়। রাস্তাটি পাকা হলে ছাত্রছাত্রীদের ভালো হবে স্কুলে আসতে। স্থানীয় জন প্রতিনিধিদের বারবার বলা সত্ত্বেও তারা কলাগাছি গ্রামের রাস্তাটি যেন চোখে দেখেন না। বিকল্প কোনো রাস্তা না থাকায় হাঁটু সমান কাদা মাড়িয়েই চলাচল করতে হয় স্কুল-কলেজের ছাত্রছাত্রীসহ সর্বস্তরের মানুষকে। বছরের প্রায় পাঁচ-ছয় মাস ভোগান্তির শিকার হতে হয়। তাই ধানের চারা রোপণ করে প্রতিবাদ জানানো হয়েছে।

এ বিষয়ে ৭নং সোনাকাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ইউনুচ ফরাজী বলেন, রাস্তাটির অবস্থা আসলেই ভালো না। রাস্তাটি দ্রুত পাকা করা দরকার। তবে, ধানের চারা রোপণের বিষয়টি তার জানা নেই বলে জানিয়েছেন।

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গণভোটের রায় বাস্তবায়ন না করে বিশ্বাসঘাতকতা করেছে সরকার: নাহিদ

হাজতখানা ও আসামিদের ওপর ভুক্তভোগী শিক্ষার্থীদের ‘নজিরবিহীন’ হামলা

সাত বছর বয়সে হারিয়েছিল / ২১ বছর পর বাবা-মায়ের কাছে ফিরলেন রিনা

জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের পাশে সবসময় থাকবে সরকার: সিসিক প্রশাসক

মিয়ানমারে পাঁচ শতাধিক যাত্রীসহ নৌকাডুবি, বহু হতাহতের আশঙ্কা

খাদ্যপ্যাকেটের সামনে সতর্কবার্তা / অসংক্রামক রোগ প্রতিরোধে একটি ব্যয়-সাশ্রয়ী পদক্ষেপ

চবির রেজিস্ট্রার পদে নিয়োগ পেলেন হাসান মিয়া

পোরশায় হিন্দু সম্প্রদায়ের ঐতিহ্যবাহী রথযাত্রা উদযাপিত

কর্মসংস্থান সৃষ্টি এবং নতুন বিনিয়োগ প্রস্তাবে রেকর্ড সাফল্য

মধ্যপ্রাচ্যের দুই দেশের কাছে ২৪৪ কোটি ডলারের অস্ত্র বিক্রি করবে যুক্তরাষ্ট্র

১০

বর্ণিল আয়োজনে নবীনদের বরণ করে নিল রাবি প্রেস ক্লাব

১১

বিশ্ববিদ্যালয় প্রশাসনের সিদ্ধান্ত অমান্য করে কর্মসূচি, ১০ শিক্ষার্থীকে শোকজ

১২

৪৫ বছর পর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যাকারী আটক

১৩

পিরোজপুরে ছাত্রদল নেতার বিরুদ্ধে সমকামিতার অভিযোগ

১৪

এইচএসসি পরীক্ষা / ভূগোল প্রথম পত্রের পরীক্ষায় দ্বিতীয় পত্রের প্রশ্ন দেওয়ার অভিযোগ

১৫

যেভাবে তুরস্কে কয়েক ঘণ্টার একটি অভ্যুত্থানচেষ্টা আটকে দিয়েছিলেন এরদোয়ান

১৬

ময়মনসিংহ মেডিকেলে র‌্যাবের অভিযান, ১৪ দালাল গ্রেপ্তার

১৭

অসহায় মুক্তা বেগমের দায়িত্ব নিলেন লুৎফুজ্জামান বাবর

১৮

কবরস্থান থেকে ৯ কঙ্কাল চুরি

১৯

মেসিদের বিরুদ্ধে ইংল্যান্ডের গোপন ছক, এক পানির বোতলেই সব ফাঁস!

২০
X