কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৪ নভেম্বর ২০২৫, ১০:৪৯ এএম
আপডেট : ১৪ নভেম্বর ২০২৫, ১০:৫৪ এএম
অনলাইন সংস্করণ

পায়ে যেসব লক্ষণে বুঝবেন আপনি ডায়াবেটিসে আক্রান্ত

ফাইল ছবি
ফাইল ছবি

আজকাল ডায়াবেটিস আর শুধু বয়স্কদের রোগ নয়। জীবনধারার পরিবর্তন, অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, অনিয়মিত রুটিন, মানসিক চাপ- এগুলো অল্প বয়সের মানুষকেও প্রভাবিত করছে। ডায়াবেটিস নিয়ন্ত্রণে না থাকলে ধীরে ধীরে শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গ যেমন কিডনি, হার্ট, চোখ ও স্নায়ুতন্ত্রে মারাত্মক সমস্যা দেখা দিতে পারে।

আরও পড়ুন : এক মাস টানা হলুদ খেলে শরীরে আসবে যেসব পরিবর্তন

আরও পড়ুন : পর্যাপ্ত ঘুমের অভাবে মস্তিষ্ক ও হার্ট ক্ষতিগ্রস্ত হয়

চিকিৎসকদের মতে, ডায়াবেটিসের অনেক লক্ষণ পায়ে দেখা যায়। সময়মতো এই লক্ষণগুলো চিহ্নিত করলে বড় সমস্যা এড়ানো সম্ভব। নিচে ৭টি সাধারণ সতর্ক সংকেত দেওয়া হলো, যা পায়ে দেখা দিলে সাবধান হওয়া জরুরি।

পায়ে ব্যথা বা অস্বস্তি

পায়ে জ্বালা, ঝিনঝিন করা, লাল হয়ে যাওয়া বা অসাড় হয়ে যাওয়া—এগুলো ডায়াবেটিসের প্রাথমিক চিহ্ন হতে পারে।

ক্ষত বা ঘা ধীরে ধীরে সেরে না ওঠা

ডায়াবেটিসে রক্ত সঠিকভাবে প্রবাহিত হয় না। তাই পায়ের ক্ষত বা ঘা দ্রুত সেরে ওঠে না।

ফোসকা বা আলসার

পায়ের নিচে বা আঙুলের তলায় ফোসকা, ঘা বা আলসার দেখা দিতে পারে।

পায়ের আকৃতির পরিবর্তন

ডায়াবেটিস পায়ের হাড় বা নখের গঠনেও প্রভাব ফেলতে পারে।

ত্বকের সমস্যা

পায়ের পাতায় ভারী ভাব, ফেলতে সমস্যা, ত্বক শুষ্ক হওয়া, ত্বক বা গোড়ালি ফাটা, আঙুলের মাঝখানে চামড়া ফাটা বা চামড়া ওঠা—সবই সতর্কতার লক্ষণ।

ত্বকের রঙে পরিবর্তন

পায়ের ত্বকের রঙ হালকা বা গাঢ় হয়ে যাওয়া, নীলচে বা ফ্যাকাশে ভাব দেখা দিতে পারে।

ফোলাভাব

গোড়ালি বা পায়ে অস্বাভাবিক ফোলাভাব দেখা গেলে অবশ্যই খেয়াল রাখা উচিত।

আরও পড়ুন : ভৌতিক সিনেমা মনের চাপ কমায়

আরও পড়ুন : সময়মতো বিছানার চাদর ধুচ্ছেনতো?

পায়ে এই লক্ষণগুলো দেখলেই ডায়াবেটিস চেক করা এবং চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। সময়মতো যত্ন নিলে জটিলতা অনেকাংশে এড়ানো যায়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাকা চুলের সঙ্গে ক্যানসারের অদ্ভুত সম্পর্ক, প্রচলিত ধারণায় ধাক্কা

জুনেই পে-স্কেলের গেজেট, গ্রেড-পেনশন নিয়ে বড় চমক

ছাগল চুরি করে পালানোর সময় স্বামী-স্ত্রীসহ ধরা পড়ল তিনজন

মার্কিন হেলিকপ্টার ভূপাতিত করে ট্রাম্পকে চটিয়ে তুলেছে ইরান

আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস পালিত হবে আজ

সকালের মধ্যে ১৮ জেলায় দমকা হাওয়ার সঙ্গে ব্যাপক বজ্রবৃষ্টির শঙ্কা

ইসলামী ব্যাংক নিয়ে বিতর্ক: শেয়ার মালিকানা প্রকাশের দাবি স্বরাষ্ট্রমন্ত্রীর

নাসির-তামিমার ভাগ্য নির্ধারণ আজ, দোষ প্রমাণিত হলেই ভয়ঙ্কর পরিণতি

‘ফিল্মি স্টাইলে’ হামলা চালিয়ে পুলিশের হাত থেকে আসামি ছিনতাই

অবশেষে আয়াতুল্লাহ আলি খামেনির জানাজা-দাফনের সময় জানাল ইরান

১০

বিশ্বকাপের আগেই সুসংবাদ / নেইমারকে নিয়ে ব্রাজিল শিবিরে স্বস্তির বার্তা

১১

মাঝ আকাশে বিমানের জানালার কাচ ভাঙলেন যাত্রী!

১২

আলভারেজকে নিয়ে রিয়ালের ‘মেগা বিড’, প্রত্যাখ্যানের ঘোষণায় চমকে দিল অ্যাটলেটিকো 

১৩

সম্পদ-দলীয় প্রতীক সবই হারাচ্ছেন মমতা!

১৪

বিমান বাহিনীর ১৩১তম জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্সের সনদপত্র বিতরণ

১৫

চিকিৎসকদের নিয়ে সাংবাদিক মাসুদ কামালের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ড্যাব

১৬

সেনাবাহিনীর সহযোগিতায় চোখে আলো ফিরেছে ৮৪ জনের

১৭

বাজেটে মোবাইল, বিদ্যুৎ ও প্রযুক্তিপণ্যে বড় সুখবর

১৮

ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

১৯

বিশ্বকাপ উন্মাদনায় দেশের পতাকা থাকুক সবার উপরে

২০
X