পোরশা (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশ : ১৫ নভেম্বর ২০২৫, ০২:৫৬ পিএম
অনলাইন সংস্করণ

সড়কে ডাকাতি প্রতিরোধে পুলিশ কাজ করছে : ডিআইজি শাহজাহান

ডাকাতি প্রতিরোধে জনসচেতনতামূলক মতবিনিময় সভায় বক্তব্য রাখেন রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান। ছবি : কালবেলা
ডাকাতি প্রতিরোধে জনসচেতনতামূলক মতবিনিময় সভায় বক্তব্য রাখেন রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান। ছবি : কালবেলা

রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান বলেছেন, পোরশায় বিভিন্ন সড়কে ডাকাতি রোধে থানা পুলিশসহ রাজশাহী রেঞ্জ কাজ করছে। এ জন্য স্থানীয় জনগণের সহযোগিতা প্রয়োজন। আপনারা আমাদের পাশে থাকবেন, আমরা আপনাদের পাশে আছি।

তিনি বলেন, ৫ আগস্টের পরে বাংলাদেশের জনগণ পুলিশকে প্রতিপক্ষ ভেবেছেন। কিন্তু পুলিশ জনগণের প্রতিপক্ষ নয়। পুলিশকে প্রতিপক্ষ বানানো হয়েছে।

শনিবার (১৫ নভেম্বর) নওগাঁর পোরশায় সড়কে ডাকাতি প্রতিরোধে স্থানীয়দের সঙ্গে প্রশাসনের জনসচেতনতামূলক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

মোহাম্মদ শাহজাহান বলেন, আপনাদের জন্য একটি অস্থায়ী ক্যাম্প দেওয়া হবে। স্থায়ী পুলিশ ক্যাম্প দেওয়া সম্ভব নয়, কারণ আমাদের জনবল সংকট। যারা অপকর্মের সঙ্গে জড়িত তাদের চিহ্নিত করে আটক করতে হবে। আগের দিনের চোরদের একটি ধর্ম ছিল তারা চুরি করতেন কিন্তু ধর্ষণ করতেন না। ডাকাতি করলে আগুন দিতেন না। এখন সব হয়। এদের আমাদের প্রতিহত করতে হবে।

তিনি আরও বলেন, মাদক নিয়ন্ত্রণ করবে মাদকদ্রব্য অধিদপ্তর। অধিদপ্তর মাদক নির্মূল করতে পারছে না। এর প্রভাব পুলিশ বাহিনীর ওপর পড়ছে। পুলিশ কাজ করবে শান্তিশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে।

ডিআইজি বলেন, আপনাদের সন্তানকে নৈতিক শিক্ষা দিন। আপনার সন্তান সন্ধ্যায় বাড়ি ফিরছে কিনা সেদিকে লক্ষ করুন। সন্তান ভালো হলে পরিবার, সমাজ তথা দেশ ভালো হবে।

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত ডিআইজি (প্রশাসন ও অর্থ) মো. শাহাব উদ্দীন, নওগাঁ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) জয়ব্রত পাল।

এ সময় উপস্থিত ছিলেন মহাদেবপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মাকসুদুর রহমান, তেঁতুলিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও পোরশা উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আলহাজ তৌফিকুর রহমান শাহ্ চৌধুরীসহ স্থানীয় রাজনীতিবিদ, ব্যবসায়ী, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাধারণ জনগণ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিজস্ব স্যাটেলাইট উৎক্ষেপণের কার্যক্রম গ্রহণের নির্দেশ প্রতিরক্ষা উপদেষ্টার

২ কোটি টাকা নিয়ে নারী হকির পাশে ব্র্যাক ব্যাংক

সিআইডি পরিচয়ে প্রতারণার অভিযোগ, যুবক গ্রেপ্তার

হরমুজ প্রণালি ইস্যুতে ইরানের ওপর ইইউ’র নতুন নিষেধাজ্ঞা

নারী ফুটবলারদের পাশে আমিনুল হক

কর্ণফুলীতে ভেসে উঠল মরদেহ

ট্রাম্পের অনুরোধে ইরানে হামলা স্থগিত করেছে ইসরায়েল!

টেস্ট দলে কি জায়গা হারাচ্ছেন শাহীন আফ্রিদি?

সাড়ে ১৭ বিলিয়ন ডলারের রপ্তানি ঝুঁকিতে বাংলাদেশ : বাণিজ্যমন্ত্রী

ইরানের আকস্মিক হামলার পর ট্রাম্প-নেতানিয়াহুর ফোনালাপ

১০

মেয়ের ফাঁসির রায়ে খুশি বাবা

১১

নতুন শিক্ষাক্রমে যুক্ত হচ্ছে ৪ বিষয় : শিক্ষামন্ত্রী

১২

দীর্ঘ বিরতির পর অভিনয়ে ফিরছেন বিন্দু

১৩

যুদ্ধ বা আলোচনা, কোনোটিই ছাড়েনি ইরান : পেজেশকিয়ান

১৪

বিএনপি-আ.লীগ সংঘর্ষ, ওসিসহ অর্ধশত আহত

১৫

গন্তব্য

১৬

ইসরায়েলকে শিক্ষা দেওয়া হয়েছে, আপাতত হামলা বন্ধ : ইরান

১৭

আফগানিস্তানকে ইনিংস ও ৩০০ রানে হারিয়ে ভারতের রেকর্ড জয়

১৮

ইসরায়েলে হামলা বন্ধের ঘোষণা ইরানের, দিল কঠোর হুঁশিয়ারি

১৯

মুখস্থবিদ্যা নয় সৃজনশীল শিক্ষায় জোর দেওয়া হচ্ছে : মাউশি ডিজি

২০
X