ভেদরগঞ্জ (শরীয়তপুর) প্রতিনিধি
প্রকাশ : ১৭ নভেম্বর ২০২৫, ০৭:৩৭ পিএম
অনলাইন সংস্করণ

ভয়াবহ আগুনে পুড়ল ৭ দোকান

শেষ সম্বলটুকু বাঁচাতে আপ্রাণ চেষ্টা চালাচ্ছে দোকান মালিকরা। ছবি : কালবেলা
শেষ সম্বলটুকু বাঁচাতে আপ্রাণ চেষ্টা চালাচ্ছে দোকান মালিকরা। ছবি : কালবেলা

শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার সখিপুরে হাবিবউল্লাহ কলেজের সামনে একটি মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৭টি দোকান পুড়ে গেছে। রোববার (১৬ নভেম্বর) দুপুরে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত থেকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

জানা গেছে, স্থানীয় সাব্বির মাদবরের মালিকানাধীন এ মার্কেটে আগুন লাগার পর মুহূর্তের মধ্যেই চারদিকে ছড়িয়ে পড়ে। ফলে ৭টি দোকানের মালামাল, আসবাবপত্র, ইলেকট্রনিকসসহ প্রায় সবকিছুই পুড়ে যায়।

পুড়ে যাওয়া দোকানগুলো হলো- নুর আলম দেওয়ানের কনফেকশনারি ও মুদি দোকান, রুহুল আমিনের টেইলার্স দোকান, সফি মাদবরের কনফেকশনারি দোকান, নাজমা বেগমের কনফেকশনারি দোকান, এরশাদ রাড়ির মুদি দোকান, পলাশ সরদারের ইন্টারনেট কন্ট্রোল রুম ও অন্যটি ছিল গোডাউন।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানিয়েছেন, ৭টি দোকান মিলিয়ে মোট ক্ষতির পরিমাণ প্রায় ৫০ লাখ টাকা।

দোকান মালিক সাব্বির মাদবর বলেন, দুপুরে ফোনে খবর পাই। ছুটে এসে দেখি পুরো মার্কেট আগুনে বিধ্বস্ত। দমকল এসে চেষ্টা করলেও কিছুই রক্ষা করা যায়নি। আমার ভাড়াটিয়াদের সব শেষ হয়ে গেছে।

ভেদরগঞ্জ ফায়ার সার্ভিসের ইনচার্জ আমির হোসেন বলেন, প্রাথমিক ধারণা, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই আগুন লেগেছে। ক্ষতির পরিমাণ অনেক।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী

বাংলাদেশ-ইন্দোনেশিয়া বাণিজ্য : হালাল পণ্যে বড় সম্ভাবনা

ছেলের সামনে বাবাকে গুলি করে হত্যা

মুক্তির আগেই সাফল্যের দুয়ারে ‘ককটেল ২’

ইসরায়েলে ছোড়া ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেনি যুক্তরাষ্ট্র

নারী-পুরুষের বৈষম্য কমিয়ে আনতে কাজ করছে সরকার : মঈন খান

অতিরিক্ত ফাউলের অভিনয় করলে বিশ্বকাপে দেখতে হবে হলুদ কার্ড

ছাত্রলীগ নেতা ডেবিট আটক

ভারতের পুশইন নিয়ে ছাত্রদল নেতা আবিদের স্ট্যাটাস ভাইরাল

উপজেলা চেয়ারম্যানসহ আ.লীগের ১৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

১০

বিশ্বকাপে পেনাল্টিতে সর্বোচ্চ গোলের তালিকায় মেসি

১১

জাকিরের সেঞ্চুরিতে জিম্বাবুয়েকে উড়িয়ে দিল বাংলাদেশ

১২

গুজব-ভুয়া কনটেন্ট রোধে সাইবার সুরক্ষা আইন সংশোধন হচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৩

জীবনের গল্প বলতে ওটিটিতে আসছেন মিম

১৪

বিশ্বকাপ জিতলে দাড়ি-গোঁফ কাটবেন না ইয়ামাল

১৫

এবার রামিসার পাশের বাসা থেকে আরেক শিশু নিখোঁজ

১৬

নিজেদের দল নিয়ে আশাবাদ ব্যক্ত করলেন লাউতারো

১৭

বন্ধুর বিয়ে থেকে সোজা বিশ্বকাপ স্কোয়াডে

১৮

পাঁচ শিক্ষা বোর্ড ও এনসিটিবিতে নতুন চেয়ারম্যান

১৯

বিশ্বকাপ থেকে খালি হাতে ফিরবে না কোনো দল

২০
X