কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধি
প্রকাশ : ১৯ নভেম্বর ২০২৫, ০৫:১৯ পিএম
অনলাইন সংস্করণ

পৌরসভার সার্ভেয়ারের ঘুষিতে প্রাণ গেল ট্রাকচালকের

প্রতীকী ছবি।
প্রতীকী ছবি।

কুষ্টিয়া কুমারখালী পৌরসভা সার্ভেয়ার ফিরোজুল ইসলামের ঘুষিতে একই প্রতিষ্ঠানের ট্রাকচালক শহিদুল ইসলাম প্রাণ হারিয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনার পর অভিযুক্ত সার্ভেয়ার পালাতক রয়েছেন। বুধবার (১৯ নভেম্বর) সকাল ১০টার দিকে পৌরসভার ১০১ নম্বর কক্ষে এ ঘটনা ঘটে।

নিহত শহিদুল ইসলাম (কুটি) পৌর এলাকার শেরকান্দি এলাকার মৃত গনজের আলীর ছেলে। তিনি কুমারখালী পৌরসভার ট্রাকচালক হিসেবে কর্মরত ছিলেন। অন্যদিকে পলাতক পৌর সার্ভেয়ার শেরকান্দি গোহাট এলাকার বাসিন্দা। এ ঘটনায় সার্ভেয়ার ফিরোজুল ইসলামের বাড়িতে হামলা চালিয়েছে নিহতের স্বজনরা।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা গেছে, বুধবার সকাল ১০টার দিকে পৌরসভার বকেয়া বেতনের টাকা নিয়ে দুজনের মধ্যে কথাকাটাকাটি হয়। এক পর্যায়ে তারা মারামারিতে জড়িয়ে পড়েন। এ সময় শহিদুল ইসলামকে পৌরসভার ১০১ নম্বর কক্ষে আটক করে রাখা হয়। এর কিছুক্ষণ পর শহিদুল ইসলাম মারা যান। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কুমারখালী থানার ওসি খন্দকার জিয়াউর রহমান বলেন, প্রকৃত ঘটনা এখনো জানা যায়নি। মরদেহটি ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন এলে প্রকৃত ঘটনা জানা যাবে। তবে বকেয়া বেতন নিয়ে ঘটনার সূত্রপাত। উত্তেজিত জনতা সার্ভেয়ারের বাড়ি ভাঙতে গেলে পুলিশ তা ঠেকিয়ে দিয়েছে।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বিজয় কুমার জোয়ার্দার বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে, বকেয়া বেতন নিয়ে বাগবিতণ্ডায় অপ্রীতিকর ঘটনা ঘটেছে। ময়নাতদন্তের প্রতিবেদন এলে প্রকৃত ঘটনা জানা যাবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এলাকাবাসীর সহযোগিতায় একের পর এক পুশইনচেষ্টা প্রতিহত বিজিবির

পিরোজপুরে মায়ের হাতে ছেলে খুন

দক্ষিণ লেবাননে ৩০ সেনা সদস্য হারাল ইসরায়েল

দুপুরে কাজ নিষিদ্ধ করল সৌদি সরকার

যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি চুক্তি নিয়ে আশাবাদী লেবানন

স্পেনের ফুটবলারের সাড়ে ৮ বছরের কারাদণ্ড 

হাটে উঠল হাঁড়িভাঙা, ৩০০ কোটির বাণিজ্যের আশা

উন্মুক্ত হলো হরমুজ, শুরু হলো জাহাজ পারাপার

ফরিদপুরে যুবলীগ নেতাসহ আটক ২

সৌদি আরব-উরুগুয়ে ম্যাচে গোলাপি জার্সিতে রেফারি, কারণ জানাল ফিফা

১০

নতুন বাস্তবতা তৈরি হতে পারে মধ্যপ্রাচ্যে : ইরানের প্রেসিডেন্ট

১১

বল যখন ভেতরে ঢুকতে চায় না, তখন কোনোভাবেই ঢুকবে না : স্পেন কোচ

১২

৫-১ গোলে বিধ্বস্ত হয়ে কোচ বরখাস্ত করল তিউনিসিয়া

১৩

আর্মি আইবিএতে উৎসবমুখর পরিবেশে ‘ক্লাব ডে-২০২৬’ অনুষ্ঠিত

১৪

দুধ দিয়ে গোসল করে প্রেম ছাড়ার শপথ দুই প্রবাসীর

১৫

‘এটি আমাদের দল নয়’— ইরানের বিশ্বকাপ ম্যাচ ঘিরে বিক্ষোভে উত্তাল লস অ্যাঞ্জেলেস

১৬

দুর্দান্ত গোলে ইরানের বিপক্ষে এগিয়ে গেল নিউজিল্যান্ড

১৭

অর্থের অভাবে মাকে মাঠে এনে খেলা দেখাতে পারিনি : কেপ ভার্দের নায়ক ভোজিনিয়া

১৮

অতিমানবীয় ৯ সেভ, নিশ্চিত হারের হাত থেকে উরুগুয়েকে বাঁচালেন আরাউহো

১৯

সব ধর্ষণই সমান অপরাধ, প্রতিটির বিচার নিশ্চিত করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

২০
X