উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০২৩, ১১:৪৮ এএম
অনলাইন সংস্করণ

রোহিঙ্গা ক্যাম্পে আরসার গুলিতে দুই পুলিশ সদস্য আহত

রোহিঙ্গা ক্যাম্প। ছবি : সংগৃহীত
রোহিঙ্গা ক্যাম্প। ছবি : সংগৃহীত

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসার) একটি গ্রুপকে আটক করতে গিয়ে গুলিতে আহত হয়েছেন আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) দুই সদস্য।

সোমবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে উখিয়ার ক্যাম্প-৫ এর ডি/৫ এবং ক্যাম্প-৬ এর সি/৬ ব্লকের মাঝামাঝি এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন ১৪-এপিবিএনের উপঅধিনায়ক পুলিশ সুপার মো. সাইফুজ্জামান।

আহতরা হলেন উখিয়ার ১৪ এপিবিএনের কনস্টেবল জানে আলম ও ইমরুল হাসান শুভ।

১৪ এপিবিএনের উপঅধিনায়ক জানান, সোমবার সন্ধ্যা ৭টার দিকে রোহিঙ্গাদের একটি গ্রুপ আরসার একটি দল ক্যাম্প-৫ এর ডি/৫ এবং ক্যাম্প-৬ এর সি/৬ ব্লকের মধ্যবর্তী এলাকায় অবস্থান করছে। এমন তথ্য পেয়ে ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ন এপিবিএন নৌকার মাঠ ক্যাম্পের টহল দল ঘটনাস্থলে পৌঁছলে আরসার গ্রুপের সদস্যরা পুলিশকে লক্ষ্য করে ৪ থেকে ৫ রাউন্ড গুলি ছোড়ে। এ সময় তাদের ছোড়া গুলিতে জানে আলম ও ইমরুল হাসান শুভ নামে দুই পুলিশ কনস্টেবলের ডান হাতে গুলি লাগে।

তিনি আরও বলেন, আহত দুই পুলিশ সদস্যকে উদ্ধার করে নিকটস্থ ক্যাম্প-৭ এর ফ্রেন্ডশিপ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তাদের চিকিৎসা চলছে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারসহ টহল বাড়ানো হয়েছে বলে জানান এই কর্মকর্তা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

তিস্তায় নতুন ব্যারেজ নির্মাণের সম্ভাব্যতা যাচাই চলছে : প্রধানমন্ত্রী

জর্ডানে প্রবাসীদের জন্য সাধারণ ক্ষমা, জরিমানা ছাড়া দেশে ফেরার সুযোগ

ভারত-মিয়ানমার সীমান্তে কাঁটাতারের বেড়া দেবে বাংলাদেশ : স্বরাষ্ট্রমন্ত্রী 

হোসাইন মোহাম্মদ দিদারের কবিতা : দীর্ঘশ্বাসের দীর্ঘ লাইন

সংখ্যালঘুদের ওপর নিপীড়নের বিচারসহ ৭ দফা দাবি পূজা উদযাপন ফ্রন্টের

পাকিস্তানের প্রস্তাবে যেখানে হবে যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান

শিক্ষার্থীদের সঙ্গে খোশগল্পে মেতে উঠলেন জাইমা রহমান

সংসদে প্রধানন্ত্রী / হজের খরচ আরও কমাতে কাজ করছে সরকার

যাত্রীদের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে চাকরি হারালেন বিমানবালা

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক সম্মেলন শুরু

১০

স্কুল ফাঁকি দিয়ে নদীতে নেমে দুই বন্ধুর মৃত্যু 

১১

আমরা হলাম খালেদা জিয়ার সৈনিক : প্রধানমন্ত্রী

১২

ইরান চুক্তির নথি দেখে ‘গেম চেঞ্জার’ বললেন কানাডার প্রধানমন্ত্রী

১৩

দায়বদ্ধতার অভাবেই স্বাস্থ্যখাতে সংকট তৈরি হয়েছে : স্বাস্থ্যমন্ত্রী

১৪

সরকারি ফ্ল্যাটে ওয়াশিং মেশিন-ওভেন চাইলেন জামায়াত এমপি

১৫

এমবাপ্পে-মেসি পেরেছেন, রোনালদো কি পারবেন?

১৬

শেখ হাসিনাসহ ২৮৬ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলার অভিযোগ গঠন শুনানি ১৪ জুলাই

১৭

নেত্রকোনায় বিদ্যুৎ কর্মীদের ওপর হামলা

১৮

অপপ্রচার বন্ধের দাবিতে রাজধানীতে যুবদলের বিক্ষোভ মিছিল

১৯

মেসিকে নিয়ে পিয়ার্স মরগানের মন্তব্যে তোলপাড়

২০
X