বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ২৫ ডিসেম্বর ২০২৫, ০৭:৫৩ পিএম
অনলাইন সংস্করণ

বেগম রোকেয়া এবার মঞ্চে 

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

এক সময়ের ঘন অন্ধকার ভেদ করে যে নারী আলোর কথা বলেছিলেন, আজ সেই আলোরই মঞ্চায়ন। যে যুগে নারী ছিল অবরুদ্ধ, শিক্ষাবঞ্চিত ও নীরব—সেই সময়ে যিনি সাহস করে প্রশ্ন তুলেছিলেন সমাজের চোখে চোখ রেখে, সেই বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের স্বপ্ন এবার কাব্য ও নাট্যের ভাষায় ফিরে আসছে মঞ্চে। এক শতাব্দীরও বেশি সময় আগে দেখা সেই বিপ্লবী কল্পনা আজকের বাস্তবতায় নতুন করে উচ্চারিত হতে চলেছে ‘রোকেয়ার স্বপ্নে আজকের সুলতানারা’ শিরোনামের কাব্যনাট্যে।

বাঙালি মুসলিম নারী জাগরণের অগ্রদূত, প্রথম বাঙালি নারীবাদী সাহিত্যিক ও সমাজ সংস্কারক বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের জন্ম ও মৃত্যুদিবস পালিত হয়েছে চলতি ডিসেম্বর মাসের ৯ তারিখ। সেই স্মরণকে ঘিরেই তার অদম্য স্পৃহা, দূরদর্শী চিন্তা ও নারী মুক্তির স্বপ্ন এবার মঞ্চে রূপ নিচ্ছে কাব্যনাট্যের শিল্পভাষায়।

প্রযোজনাটির গ্রন্থনা ও নির্দেশনার পাশাপাশি পোশাক পরিকল্পনা এবং সার্বিক তত্ত্বাবধানে রয়েছেন নার্গিস সুলতানা। আবহসংগীতের দায়িত্বে আছেন আরেফিন নিপুন ও মাজহারুল তুষার, যাদের সুরে রোকেয়ার স্বপ্ন আরও গভীর ও আবেগঘন হয়ে উঠবে বলে আশা করা হচ্ছে।

শুক্রবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টায় বিশ্ব সাহিত্য কেন্দ্রের ইসফেন্দিয়ার জাহেদ হাসান মিলনায়তনে মঞ্চস্থ হবে এই কাব্যনাট্য। সাহিত্য ও সংস্কৃতির সৃজনশীল প্ল্যাটফরম ‘লেখার পোকা’র পৃষ্ঠপোষকতায় আয়োজিত এই প্রযোজনায় অভিনয় করবেন নার্গিস আক্তার, রেজিনা খন্দকার, জয়া হাওলাদার, আবুল ফজল, তোফাজ্জল হোসেন তপু, সুজন রেহমান, নূরাইশা হাসান সামিয়া, মীর উমাইয়া হক পদ্ম, উম্মে হাবিবা শিবলী ও নার্গিস সুলতানা।

নারী শিক্ষায় শিক্ষিত হবে, স্বপ্ন দেখবে স্বাধীনভাবে, আধুনিক মননে গড়ে তুলবে নিজস্ব জীবন—রোকেয়ার সেই অগ্রসর ভাবনারই শিল্পিত প্রতিফলন ‘রোকেয়ার স্বপ্নে আজকের সুলতানারা’। কাব্য, নাট্য ও সংগীতের সম্মিলনে এই প্রযোজনা হয়ে উঠতে পারে এক অনুপ্রেরণার মঞ্চ, যেখানে অতীতের স্বপ্ন কথা বলবে বর্তমানের নারীদের সঙ্গে।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার

চাটখিলে সাংবাদিককে হুমকি, থানায় লিখিত অভিযোগ ভুক্তভোগীর

২১ দিনে জাবির মেডিকেল সেন্টার থেকে উধাও সাড়ে ১৯ হাজার ওষুধ

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

ভারতে পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, সালদা নদীতে অবমুক্ত

মহাকবি কায়কোবাদ স্মরণে নবাবগঞ্জে ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

১০

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

১১

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

১২

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৩

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

১৪

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

১৫

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

১৬

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

১৭

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

১৮

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

১৯

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

২০
X