কালবেলা ডেস্ক
প্রকাশ : ২০ জুন ২০২৩, ০৪:৩১ পিএম
অনলাইন সংস্করণ

মোবাইল ফোনকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়ায় কিশোর খুন

মোবাইল ফোনকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়ায় কিশোর খুন

ব্রাহ্মণবাড়িয়ায় মোবাইল ফোনকে কেন্দ্র করে রাব্বি (১৬) নামে এক কিশোর খুন হয়েছে। নিহত রাব্বি ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার মেড্ডা আরামবাগের মানিক মিয়ার ছেলে।

সোমবার (১৭) বিকেল সাড়ে ৫টায় ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার পশ্চিম ফুলবাড়িয়ার একটি জঙ্গল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। সোমবার দুপুরে সাগর তার মা লিলি বেগমকে ফোন করে জানায়, সে রাব্বিকে খুন করেছে। রাব্বির মরদেহ পশ্চিম ফুলবাড়িয়ার জঙ্গলের মধ্যে পড়ে আছে। ছেলের ফোন পেয়ে লিলি বেগম বিষয়টি রাব্বির মাকে জানায়।

সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. এমরানুল ইসলাম বলেন, নিহত রাব্বি ও ঘাতক সাগর বন্ধু। সম্প্রতি মোবাইল ফোন নিয়ে ঝগড়া হয়। এ সময় রাব্বি সাগরকে চড়-থাপ্পর মারে। এ ঘটনায় রাব্বির ওপর ক্ষুব্ধ হয় সাগর।

গত শনিবার রাতে ফোন দিয়ে রাব্বিকে বাসা থেকে ডেকে নিয়ে যায়। পরে তাকে একটি জঙ্গলে নিয়ে শ্বাসরোধ করে হত্যা করে সাগর (১৮) পালিয়ে যায়।

পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য সাগরের মা লিলি বেগম ও নানি শাশুড়ি রাবেয়াকে আটক করে। ঘাতক সাগরের বাড়ি নেত্রকোনা জেলায়। সে পরিবার পরিজনসহ ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার ফুলবাড়িয়ার মুসলিম মিয়ার বাড়িতে ভাড়া বাসায় থাকত।

ওসি এমরানুল ইসলাম আরও বলেন, রাব্বিকে শনিবার রাতেই সম্ভবত শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। তার শরীরে পচন ধরেছে। আমরা ঘাতক সাগরকে গ্রেপ্তারের জন্য চেষ্টা করছি। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কনটেন্ট ক্রিয়েটর বনি আমিনের ওপর হামলা

‘৩০ শতাংশ না দিলে প্রকল্প নয়’—ঘুড়কা ইউপির প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগ

সন্দেহজনক কার্গো জাহাজ জব্দ করল দক্ষিণ কোরিয়া

গাজীপুরে হাজীর মাজার বস্তিতে পুলিশের অভিযান

মালয়েশিয়ায় বাংলাদেশি প্রবাসীর মৃত্যু

ময়মনসিংহে প্রতারক হরিদাস চন্দ্রের বিরুদ্ধে মানববন্ধন

ভিডিও বিতর্কে গাজী নজরুলকে কড়া ভাষায় আক্রমণ জামায়াত এমপি এনামুলের

অভিজ্ঞতা ছাড়াই ১০০ জনকে নিয়োগ দেবে প্রাণ গ্রুপ, আবেদন শেষ ৩১ জুলাই

‘তাদের উচ্ছ্বাস আমার পুরো দিনটাকে আনন্দময় করে তুলল’

ফের পিছিয়ে উত্তর কোরিয়ার কাতারে বাংলাদেশের পাসপোর্ট

১০

৩০০ তরুণ-তরুণীকে চাকরি দেবে বেসরকারি সংস্থা, বেতন ১৮ হাজার

১১

ফ্রান্সে দাবানলে পুড়েছে ৬ হাজার একরের বেশি এলাকা

১২

সাতক্ষীরায় গাজী নজরুলের পদত্যাগের দাবিতে বিক্ষোভ

১৩

প্রধানমন্ত্রীর সঙ্গে টেক্সটাইল মিলস নেতাদের সাক্ষাৎ

১৪

সাতক্ষীরায় চড়া পেঁয়াজ-রসুনের দাম, বিপাকে ক্রেতারা

১৫

আজও বিশ্ববাজারে বাড়ল রুপা, প্লাটিনাম ও প্যালাডিয়ামের দাম

১৬

সড়কের পাশে যুবকের মরদেহ, হত্যার দাবি পরিবারের

১৭

শাহ্ সিমেন্টের টাইটেল স্পন্সরশিপে আসছে আতিফ আসলামের মেইন স্টেজ শো

১৮

পুরোনো ফোন কেনার সময় যে ১০ বিষয়ে অবশ্যই খেয়াল রাখা উচিত

১৯

ইরানের হাতে হরমুজ গেলে বিশ্বজুড়ে ঝুঁকি তৈরি হবে: রুবিও

২০
X