শনিবার, ০৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ২১ জুন ২০২৩, ০৩:১০ এএম
আপডেট : ২১ জুন ২০২৩, ০৬:২২ এএম
অনলাইন সংস্করণ

টিকটক করা নিয়ে মারামারি, লাঠির আঘাতে বৃদ্ধ নিহত

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

সিরাজগঞ্জে টিকটক ভিডিও করা নিয়ে মারামারির ঘটনায় লাঠির আঘাতে আব্দুল কুদ্দুস (৭০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। মঙ্গলবার (২০ জুন) বিকেলে সিরাজগঞ্জের সদর উপজেলার রতনকান্দি ইউনিয়নের কুড়িপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আব্দুল কুদ্দুস কুড়িপাড়া গ্রামের বাসিন্দা।

প্রত্যক্ষদর্শীরা জানায়, আব্দুল কুদ্দুসের নাতি সাদ্দাম তার কয়েকজন বন্ধুকে সঙ্গে নিয়ে প্রতিবেশী রফিকুল ইসলামের ঘরে টিকটক করছিল। টিকটক করার সময় তারা চিৎকার-চেঁচামেচিও করে। এ সময় প্রতিবেশী মোতালেবের স্ত্রী তাদের নিষেধ করেন। কিন্তু নিষেধ অমান্য করে তারা আরও জোরে চিৎকার করতে থাকে। এক পর্যায়ে মোতালেব ও তার মামাতো ভাই এগিয়ে আসলে উভয়পক্ষের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে মারামারি হয়। এ সময় সাদ্দাম হোসেনের নানা আব্দুল কুদ্দুস ও মামারা এগিয়ে আসেন। এ অবস্থায় দুপক্ষের মধ্যে মারামারির এক পর্যায়ে লাঠির আঘাতে গুরুতর আহত হন আব্দুল কুদ্দুস। তাকে উদ্ধার করে কাজিপুর উপজেলা হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সদর থানার এসআই আব্দুর রাজ্জাক এসব তথ্য নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পরিদর্শন করা হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইউরোপ জয়ের অনন্য নজির বাংলাদেশের

তপুর জোড়া গোলে সান মারিনোকে হারাল বাংলাদেশ

মারধরের প্রতিবাদ করায় বন্ধুকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ

সাতক্ষীরায় সীমানা পিলারসহ আটক ৪

শাহজালাল বিমানবন্দরের কার্গো কমপ্লেক্সে ফের আগুন

উপজেলা স্বাস্থ্যব্যবস্থায় বড় পরিবর্তনের পথে সরকার

বিএনপি আবারও আওয়ামী লীগের ফাঁদে পড়েছে : নাসির উদ্দিন পাটোয়ারী

পুলিশের উপস্থিতিতে নিষিদ্ধ ছাত্রলীগ-যুবলীগের মিছিল

রাত ১টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

আল্লাহর রহমতে বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছি: নৌ প্রতিমন্ত্রী

১০

কৌশলগত অংশীদারত্ব-বাণিজ্য সম্প্রসারণে সম্মত বাংলাদেশ-তুরস্ক

১১

দুধে মজাদার স্বাদ: ঘরোয়া ও ঐতিহ্যবাহী কিছু জনপ্রিয় খাবার

১২

বিশ্বকাপের আগে বর্ষসেরার পুরস্কার জিতলেন ইয়ামাল

১৩

নির্বাচনের পরও ভারত দ্বিচারী ভূমিকা অব্যাহত রেখেছে: সাইফুল হক

১৪

জেলেনস্কির বৈঠকের প্রস্তাব প্রত্যাখ্যান করলেন পুতিন

১৫

সান মারিনো ম্যাচের একাদশে নেই শমিত

১৬

ইউএনওর অভিযানে হামলার ঘটনায় ছাত্রদল নেতা বহিষ্কার

১৭

অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে : জয়সওয়াল

১৮

ভারতে ভয়াবহ দুর্ঘটনার শিকার ক্লার্ক

১৯

আর্জেন্টিনা শিবিরে বড় সুখবর, দলে যোগ দিলেন মেসি

২০
X