নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ০৮ অক্টোবর ২০২৩, ১২:২১ পিএম
অনলাইন সংস্করণ

নারায়ণগঞ্জে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, শিশুসহ দগ্ধ ৩

গ্রাফিক্স : কালবেলা।
গ্রাফিক্স : কালবেলা।

নারায়ণগঞ্জের আড়াইহাজারে গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে শিশুসহ স্বামী-স্ত্রী দগ্ধ হয়েছেন। তাদের শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

শনিবার (৭ অক্টোবর) রাত ৩টার দিকে আড়াইহাজারের নাগেরচর এলাকার ৫ নম্বর ওয়ার্ডের একটি বাড়ির নিচতলায় এই দুর্ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন অরিজিৎ (৩৫), তার স্ত্রী রিংকু (২৮) ও তাদের দেড় বছর বয়সী সন্তান কাব্য।

জানা গেছে, দগ্ধ অরিজিৎ একটি এনজিওতে চাকরি করেন। তার স্ত্রী গৃহিণী।

তাদেরকে হাসপাতালে নিয়ে আসা প্রতিবেশী আরমান আলি মোল্লা জানান, রাতে খবর পেয়ে ওই বাসা থেকে দগ্ধ ৩ জনকে উদ্ধার করা হয়। তাদের মাধ্যমে জানতে পেরেছেন, ওই বাসায় তারা গ্যাস সিলিন্ডারের মাধ্যমে রান্না করেন। রাত ৩টার দিকে রিংকু বাচ্চার জন্য দুধ গরম করতে রান্না ঘরে যান। এরপর দিয়াশলাই জ্বালাতেই সারা ঘরে আগুন ধরে যায়। এতে তারা ৩ জন দগ্ধ হন। তার ধারণা, গ্যাস সিলিন্ডার থেকে লিকেজের কারণে রান্নাঘরে গ্যাস জমে ছিল। সেখান থেকেই বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগের চিকিৎসকরা জানান, রিংকুর অবস্থা খুবই আশঙ্কাজনক। তার শরীরের ৮০ শতাংশ পুড়ে গেছে। এ ছাড়া তার স্বামীর ১৪ শতাংশ এবং সন্তানের ২০ শতাংশ দগ্ধ হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রতিবাদী গ্রামবাসীর বিরুদ্ধে মাদক কারবারির মামলা

বন্যার্ত এলাকায় সহায়তার জন্য যুবদলের জরুরি নির্দেশনা, মেডিকেল টিম গঠন

আর্জেন্টিনার ম্যাচ একসঙ্গে দেখেছেন ইসরায়েল ও মিশরের সামরিক কর্মকর্তারা

স্পেন-বেলজিয়াম ম্যাচে কে জিতবে, জানালো সুপার কম্পিউটার

শিক্ষকের হাত-পা ভাঙলেন প্রধান শিক্ষকের ভাই, বিচার দাবিতে মানববন্ধন

জঙ্গি-জঙ্গি খেলা বন্ধ করতে হবে : ফয়জুল করিম

দেশ সবার, সব ধর্মের মানুষকে নিয়েই এগোতে হবে: প্রবাসীকল্যাণ মন্ত্রী

ফাতাহ কমব্যাটে সম্পৃক্ততার অভিযোগে গ্রেপ্তার তাহসীন কারাগারে

ইরানের সঙ্গে যুদ্ধ শেষ হয়নি, সামনে আরও হামলা হবে: নেতানিয়াহু

পানিবন্দি হাজারো মানুষ, স্বাভাবিক হয়নি দীঘিনালা-লংগদু সড়ক

১০

রাত ১টার মধ্যে ১৭ জেলায় অতিভারী বৃষ্টির আভাস

১১

ডাকাতদের চিনে ফেলাই কাল হলো মিল মালিকের

১২

বন্যা পরিস্থিতির অবনতি / মনু নদীর বাঁধ ভেঙে ৩০ গ্রাম প্লাবিত, পানিবন্দি অর্ধলাখ মানুষ

১৩

২১৬টি ডায়মন্ডের নাকফুলসহ ২ ভারতীয় নাগরিক আটক

১৪

এমবাপ্পের পেনাল্টি মিস নিয়ে এবার মুখ খুললেন হালান্ড

১৫

শাহবাগে কোরআন পোড়ানোর ঘটনায় গ্রেপ্তার মেহেদী কারাগারে

১৬

খামেনির শেষ বিদায়ে অংশ নিয়েছেন কত কোটি মানুষ, জানাল ইরানি গণমাধ্যম

১৭

যাত্রীবেশে বাসে ছিনতাই, ১১ স্মার্টফোনসহ মূলহোতা গ্রেপ্তার 

১৮

পাহাড়ি ঢলে প্রাণ গেল দুই শিশুর

১৯

ভারী বৃষ্টি আর কতদিন থাকবে, জানাল আবহাওয়া অফিস

২০
X