কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশ : ০৯ অক্টোবর ২০২৩, ০৯:১৬ এএম
অনলাইন সংস্করণ

নেত্রকোনায় খাল-বিলে মাছ শিকারের হিড়িক

নেত্রকোনায় খাল-বিল থেকে মাছ শিকার করছে স্থানীয়রা। ছবি : কালবেলা
নেত্রকোনায় খাল-বিল থেকে মাছ শিকার করছে স্থানীয়রা। ছবি : কালবেলা

নেত্রকোনার কেন্দুয়ায় টানা দুদিনে বৃষ্টিতে ডুবে গেছে কয়েক হাজার মাছের ঘের ও পুকুর। ফসলের ক্ষেত থই থই করছে পানিতে। এতে ব্যাপক ক্ষতিতে পড়েছেন চাষিরা। পানিতে মাছের ঘের ও পুকুর তলিয়ে নানা প্রজাতির মাছ চলে গেছে আশপাশের বিভিন্ন ধানক্ষেত, নালা, খাল ও বিলে। আর এ স্থানগুলোতে মাছ শিকারের হিড়িক পড়েছে।

রোববার (৮ অক্টোবর) কেন্দুয়া উপজেলার চিরাং, মোজাফফর পুর,পাইকুড়া,গন্ডা,সান্দিকোনা, নওপাড়া, দলপা,গড়াডোবা, কান্দিউড়া ইউনিয়নের বিভিন্ন সড়কের পাশে কয়েক শতাধিক স্থানে গিয়ে দেখা যায় কেউ জাল দিয়ে, কেউবা চল কিংবা বড়শি নিয়ে মাছ শিকার করছেন। এদিকে মাছ শিকার দেখতে ভিড় করেন উৎসুক জনতা।

স্থানীয়রা জানান, ধানক্ষেত, নালা, খাল-বিলে অথই পানি। জাল ফেললেই মাছ উঠে আসছে। তাই তারা মাছ ধরতে ব্যস্ত রয়েছেন।

উপজেলার শ্রেষ্ঠ মাছ চাষি আবু হারেস বলেন, দুদিনের টানা বৃষ্টিতে আমার ৪টি পুকুর তলিয়ে শিং, পাবদা, গুলশাসহ প্রায় ২৫ থেকে ৩০ লাখ টাকার মাছ পানিতে ভেসে গেছে। এতে করে আমার ব্যাপক ক্ষতি হয়েছে।

টেঙ্গুরি গ্রামের জসিম উদ্দিন বলেন, আমার প্রায় ২৫ লাখ টাকার মাছ পানিতে ভেসে গেছে।

কেন্দুয়া উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা আজহারুল ইসলাম বলেন, কেন্দুয়ায় ১ হাজার ১৮০ পুকুর পানিতে তলিয়ে গেছে। এতে ৪০০ কোটি টাকার ক্ষতিগ্রস্ত হয়েছে মাছ চাষিরা। এর পরিমাণ আরও বাড়তে পারে। এ ব্যাপারে প্রতিবেদন তৈরি করছি, চূড়ান্ত হিসাব পরে জানা যাবে। আর ক্ষতিগ্রস্ত মাছ চাষিদের সহযোগিতা করার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমাকে লক্ষ্য করে ছোড়া গুলি লেগেছিল শাওনের শরীরে: এমপি মান্নান 

স্পেন নাকি আর্জেন্টিনা, বিশ্বচ্যাম্পিয়ন হবে কে? আগাম জানাল অপ্টা সুপারকম্পিউটার

বিয়ের একদিন পর মসজিদে মিলল মুয়াজ্জিনের মরদেহ, শোকে মামার মৃত্যু

ফুলবাড়ীতে জগন্নাথের রথযাত্রা, ভক্তদের ঢল

আলোচনার নয়, সময় এখন প্রতিরক্ষার: ইরান

ফিফার বড় শাস্তির মুখে ফাইনালে ওঠা আর্জেন্টিনা

গ্রিন কার্ডের জন্য ১ লাখ ডলার নেবে ট্রাম্প প্রশাসন

হামের উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু

গণভোটের রায় বাস্তবায়ন না করে বিশ্বাসঘাতকতা করেছে সরকার: নাহিদ

হাজতখানা ও আসামিদের ওপর ভুক্তভোগী শিক্ষার্থীদের ‘নজিরবিহীন’ হামলা

১০

সাত বছর বয়সে হারিয়েছিল / ২১ বছর পর বাবা-মায়ের কাছে ফিরলেন রিনা

১১

জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের পাশে সবসময় থাকবে সরকার: সিসিক প্রশাসক

১২

মিয়ানমারে পাঁচ শতাধিক যাত্রীসহ নৌকাডুবি, বহু হতাহতের আশঙ্কা

১৩

খাদ্যপ্যাকেটের সামনে সতর্কবার্তা / অসংক্রামক রোগ প্রতিরোধে একটি ব্যয়-সাশ্রয়ী পদক্ষেপ

১৪

চবির রেজিস্ট্রার পদে নিয়োগ পেলেন হাসান মিয়া

১৫

পোরশায় হিন্দু সম্প্রদায়ের ঐতিহ্যবাহী রথযাত্রা উদযাপিত

১৬

কর্মসংস্থান সৃষ্টি এবং নতুন বিনিয়োগ প্রস্তাবে রেকর্ড সাফল্য

১৭

মধ্যপ্রাচ্যের দুই দেশের কাছে ২৪৪ কোটি ডলারের অস্ত্র বিক্রি করবে যুক্তরাষ্ট্র

১৮

বর্ণিল আয়োজনে নবীনদের বরণ করে নিল রাবি প্রেস ক্লাব

১৯

বিশ্ববিদ্যালয় প্রশাসনের সিদ্ধান্ত অমান্য করে কর্মসূচি, ১০ শিক্ষার্থীকে শোকজ

২০
X