কুড়িগ্রাম জেলা প্রতিনিধি
প্রকাশ : ১১ অক্টোবর ২০২৩, ০৮:৫৯ পিএম
আপডেট : ১১ অক্টোবর ২০২৩, ০৯:৪৩ পিএম
অনলাইন সংস্করণ

বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল ছাত্রলীগ কর্মীর 

ছাত্রলীগ কর্মী রাইতুল ইসলাম রনি। ছবি : কালবেলা
ছাত্রলীগ কর্মী রাইতুল ইসলাম রনি। ছবি : কালবেলা

কুড়িগ্রামের উলিপুরে বিদ্যুৎস্পর্শে রাইতুল ইসলাম রনি নামের এক ছাত্রলীগ কর্মীর মৃত্যু হয়েছে। বুধবার (১১ অক্টোবর) দুপুরে উপজেলার তবকপুর ইউনিয়নের উমানন্দ জাগির পাড়া এলাকায় এই ঘটনাটি ঘটে।

উলিপুর থানার ওসি গোলাম মর্তুজা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

রনি (২২) ওই এলাকার আলম বাদশার ছেলে। নিহত রনি উলিপুর উপজেলা শাখা ছাত্রলীগের সক্রিয় কর্মী ও রংপুর পলিটেকনিক ইনস্টিটিউট থেকে লেখাপড়া শেষ করেছেন।

পুলিশ ও নিহতের পরিবার জানায়, রনি বুধবার দুপুরে নিজ বাড়িতে বৈদ্যুতিক পাখা মেরামত করতে গিয়ে বিদ্যুৎস্পর্শে আহত হন। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মঈনুর রশিদ নোমান বলেন, ‘রনির মতো একজন ছাত্রলীগের সক্রিয় কর্মীকে হারিয়ে আমরা মর্মাহত। আমরা উপজেলা ছাত্রলীগ রনির রুহের মাগফিরাত কামনা করছি।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রেজাউল করিমের পরিবারের সাথে জামায়াত আমিরের সাক্ষাৎ

সোমবার খুলনা ও যশোরে নির্বাচনী প্রচারে যাচ্ছেন তারেক রহমান

এবারও হাত না মেলানোর ‘লড়াই’ জিইয়ে রাখল ভারত-পাকিস্তান

বিএনপি শুধু কথা দিয়ে থেমে থাকে না, কাজ দেখায় : রবিন

ফেব্রুয়ারির হলিউড

জামায়াত আমিরের পোস্টের প্রতিবাদে ঢাবিতে ছাত্রদলের বিক্ষোভ

অর্থ মন্ত্রণালয়ের অধীনে চাকরির সুযোগ, আবেদন করতে পারবেন যারা

শহীদ মাওলানা রেজাউল করিমের কবর জিয়ারত করলেন জামায়াত আমির

যশোরে তারেক রহমানের আগমন ঘিরে চলছে প্রস্তুতি

দেশে পৌঁছাল ১ লাখ ৫৭ হাজারের বেশি প্রবাসীর পোস্টাল ব্যালট 

১০

সিরাজগঞ্জে জামায়াতের নির্বাচনী অফিসে আগুন

১১

দ্রুত চাকরি পাওয়ার শক্তিশালী দোয়া ও আমল

১২

যুবদলকে জড়িয়ে বিভ্রান্ত তথ্য ও মিথ্যাচার চালানো হচ্ছে : মোনায়েম মুন্না 

১৩

প্রিমিয়াম টাইলস ব্র্যান্ড ‘ক্লিও’ বাজারে আনল মীর সিরামিক

১৪

শফিকুর রহমানের এক্স অ্যাকাউন্ট হ্যাকিংয়ের সঙ্গে কারা জড়িত জানাল জামায়াত 

১৫

এআই চিপ রপ্তানিতে রেকর্ড গড়ল দক্ষিণ কোরিয়া

১৬

হাসনাত আবদুল্লাহর পক্ষে গণমিছিল

১৭

হান্নান মাসউদের পথসভায় হামলা

১৮

নির্বাচনী প্রচার নিয়ে ইসির কঠোর নির্দেশনা দিল ইসি

১৯

ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক এজাজের দেশত্যাগে নিষেধাজ্ঞা

২০
X