কালবেলা ডেস্ক
প্রকাশ : ২২ জুন ২০২৩, ০৭:৪২ পিএম
অনলাইন সংস্করণ

‘বাপ-দাদার ঐতিহ্য ধরে রাখতেই কামার পেশায় আছি’

শেরপুরের কামার পল্লিতে ব্যস্ত সময় পার করছেন কামাররা। ছবি : কালবেলা
শেরপুরের কামার পল্লিতে ব্যস্ত সময় পার করছেন কামাররা। ছবি : কালবেলা

কোরবানির ঈদকে সামনে রেখে শেরপুর জেলার বিভিন্ন বাজার ও কামার পল্লিতে টুং টাং শব্দে দা, বঁটি, ছুরিসহ মাংস কাটার বিভিন্ন সরঞ্জাম তৈরিতে ব্যস্ত সময় পার করছেন কামাররা।

আর এ ঈদ সামনে রেখে কোরবানির পশু জবাইয়ের অন্যতম উপকরণ যেমন : চাকু, দা, ছুরি, বঁটি, চাপাতিসহ লোহার বিভিন্ন সামগ্রীর চাহিদা বেড়েই চলচ্ছে। ঈদের দিন পর্যন্ত চলবে এ কর্মব্যস্ততা। তবে কয়লা, লোহাসহ সবকিছুর দাম বেড়ে যাওয়ায় আগের মতো লাভ নেই এ ব্যবসায়।

কিন্তু পূর্ব পুরুষের ব্যবসা টিকিয়ে রাখতে তারা কাজ চালিয়ে যাচ্ছেন বলেও জানান। অনেকে পুঁজি সংকটে ব্যবসা ছাড়ার উপক্রম হয়েছে। এ ছাড়াও পরিশ্রমের তুলনায় এ পেশায় আয় ও সম্মান দুটোয় কম। তাই অনেকেই এ পেশা ছেড়ে অন্য পেশায় জড়িয়ে পড়ছেন।

কামাররা জানান, একসময় তাদের বেশ কদর ছিল, বর্তমানে তা আর নেই। এখন হাতে তৈরি জিনিসের কদর কমে গেছে। তাই সারা বছর তেমন কোনো কাজ থাকে না। তবে ধান কাটার মৌসুম ও কোরবানি উপলক্ষে তাদের কাজের চাহিদা বেড়ে যায়। এ সময় তাদের দৈনিক ১ হাজার থেকে ৫০০ টাকা পর্যন্ত আয় হলেও, ব্যয় বাদে তাদের হাতে থাকে ৫০০ থেকে ৬০০ টাকা।

বছরের অন্য দিনগুলোয় তেমন কাজ না থাকায় অলস সময় কাটাতে হলেও কোরবানির ঈদের সময়টাতে তাদের কর্মব্যস্ততা বেড়ে যায়। এ সময়টাতে তাই প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত পরিশ্রম করতে হয় তাদের। প্রতিবছর কোরবানির ঈদে তাদের জিনিসপত্রের কেনা-বেচা বেড়ে যায়। এ থেকে অর্জিত টাকায় সারা বছরের খোরাক জোগাড় করেন।

এসব নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র মৌসুমি চাহিদা মিটিয়ে দেশের বিভিন্ন স্থানের পাইকারিও বিক্রি করেন বলে জানা গেছে। তবে গত বছরের তুলনায় এবার লোহার দাম অনেক বেশি হওয়ায় লোহার তৈরি জিনিসের দামও বেড়েছে। দা ২৫০ টাকা থেকে ৩৫০ টাকা, ছুরি ছোট ১৫০ টাকা থেকে ৪০০ টাকা, বঁটি ৩০০ থেকে ৫০০ টাকা, চাপাতি ১,০০০ টাকা থেকে এক হাজার ৫০০ টাকা করে বেচা-কেনা হচ্ছে।

পাইকারি বিক্রেতারা জানান, সারাবছরই তারা দা, বঁটি, চাকু, ছুরি বিক্রি করেন। কিন্তু কোরবানির মৌসুমেই এসব সরঞ্জামের চাহিদা বেশি থাকায় এবারও বিক্রি হচ্ছে অনেক। তবে কয়লা ও লোহার দাম খানিকটা বেড়ে যাওয়ায়, কামারদের কাছ থেকে খানিকটা বেশি দামে এসব জিনিসপত্র কিনতে হচ্ছে। ফলে কিছুটা বেশি দামে আমাদের বিক্রি করতে হচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুদকের মামলায় সাবেক ইউপি চেয়ারম্যানের স্ত্রীর ৩ বছরের কারাদণ্ড

স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা আতিকুরকে ছুরিকাঘাতে হত্যা

পড়ে ছিল বিচ্ছিন্ন মাথা, মাটি খুঁড়ে মিলল মরদেহ

যন্তর মন্তরে বিক্ষোভ: শিক্ষার্থীদের যে বার্তা দিলেন মোদি

পুকুরের উপচেপড়া পানিতে তলিয়ে গেছে স্কুলপথ, দুর্ভোগে শিক্ষার্থীরা

ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে জিয়া হত্যার আসামি মোজাফফরকে

দেশ আর গণতান্ত্রিকভাবে চলছে না, দাবি আখতারের

১১ জুনের পর সর্বোচ্চ তেলের দাম

মুগ্ধসহ ১১ হত্যা: ডিসচার্জ চেয়ে আসামিপক্ষের শুনানি আজ

জামালপুরে যাচ্ছেন এনসিপির শীর্ষ ৫ নেতা

১০

নবনিযুক্ত নৌপ্রধানকে ভাইস অ্যাডমিরাল র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী

১১

বন্ধ করা হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

১২

চট্টগ্রামের বন্যাদুর্গতদের পুনর্বাসনের উদ্যোগ জেলা পরিষদের

১৩

রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলার উদ্বোধনে পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমস

১৪

৩৭ ক্যাটাগরিতে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষে নিয়োগ, পদ ২৪৩

১৫

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক মারা গেছেন

১৬

ঢাকাসহ ১০ অঞ্চলে বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

১৭

ট্রাম্পকে সংকট থেকে বের হতে ‘আরও ভালো পথ’ খুঁজতে বলল ইরান

১৮

কেমন থাকবে আজকের ঢাকার আবহাওয়া

১৯

ঝুঁকি নিয়ে ভাসমান সেতু পারাপার, ভোগান্তিতে ৭ গ্রামের মানুষ

২০
X