বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩
সাভার প্রতিনিধি
প্রকাশ : ৩১ অক্টোবর ২০২৩, ০৮:০৩ পিএম
আপডেট : ৩১ অক্টোবর ২০২৩, ০৯:৫৬ পিএম
অনলাইন সংস্করণ

‘আন্দোলনের ডাক দিয়ে মাঠে থাকে না বিএনপি’

সাভারে কর্মসূচিতে যুবলীগের সাংগঠনিক সম্পাদক রাসেল। ছবি : কালবেলা
সাভারে কর্মসূচিতে যুবলীগের সাংগঠনিক সম্পাদক রাসেল। ছবি : কালবেলা

বিএনপির আসলে কোনো নেতা নেই। তারা নির্বাচনে গেলে তাদের নেতৃত্ব দেওয়ার কেউ নেই। সে কারণেই তারা নির্বাচন বানচালের চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন কেন্দ্রীয় যুবলীগের সাংগঠনিক সম্পাদক শহিদুল হক চৌধুরী রাসেল।

মঙ্গলবার (৩১ অক্টোবর) বিএনপির অবরোধ কর্মসূচির প্রতিবাদে ঢাকা-আরিচা মহাসড়কের সাভার থানা বাসস্ট্যান্ড এলাকায় যুবলীগ কর্তৃক আয়োজিত এক সমাবেশে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বিলেন তিনি।

এ সময় তিনি বলেন, বিএনপির আসলে কোনো নেতা নেই। তারা নির্বাচনে গেলে তাদের নেতৃত্ব দেওয়ার মতো কোনো নেতা নেই। এ কারণেই তারা নির্বাচনটাকে যে কোনো একটা অজুহাতে বানচাল করার চেষ্টা করছে। আর সেই অজুহাতের একটা অংশই হচ্ছে তত্ত্বাবধায়ক সরকার। তারা নিজেরাও জানে যে, সংবিধানে তত্ত্বাবধায়কের কোনো সুযোগ নেই। সেখানে সরকার চাইলেই তো সেটা দিতে পারবে না।

তিনি আরও বলেন, বিএনপি সবসময়ই কোনো একটি কর্মসূচি দিয়ে আর মাঠে থাকে না। তাদের উদ্দেশ্য হলো কর্মসূচির নামে জনমনে আতংক সৃষ্টি করা। আমাদের আজকের এই প্রোগ্রাম কিন্তু তাদের উদ্দেশ্য করে নয়, এটি আমাদের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে তারুণ্যের জয়যাত্রা নামীয় মাসব্যাপী কর্মসূচিরই একটি অংশ। আমরা সেই প্রোগ্রামের সঙ্গেই বিএনপি-জামায়াতের ধ্বংসাত্মক কর্মকাণ্ড প্রতিহত করে সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা দেওয়ার জন্য সবসময় মাঠে আছি। হাইওয়ের পাশে সারা বাংলাদেশের যত উপজেলা আছে সব উপজেলার যুবলীগের নেতাকর্মীরা রাস্তায় থেকে যান চলাচলে যেন কোনো বিঘ্ন না ঘটে এবং আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতার পাশাপাশি জনগণের জানমালের ক্ষয়ক্ষতিকে রক্ষা করার জন্য সড়কে অবস্থান করছি।

এ সময় আরও উপস্থিত ছিলেন, ঢাকা জেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক জিএস মিজান, সাভার থানা যুবলীগের সভাপতি ফয়সাল আহমেদ, সাভার থানা যুবলীগের সাংগঠনিক সম্পাদক শাহিন আহমেদ ও পৌর যুবলীগ নেতা শেখ সাঈদসহ অন্যরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইংল্যান্ডের দারুণ শুরু

ভারতে পাচার ৬ বাংলাদেশি নারীকে ট্রাভেল পারমিটে ফেরত

ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত

আর্জেন্টিনা বিজয়ী হওয়ায় মাথা ন্যাড়া করলেন ব্রাজিলের সমর্থক

সীমান্তের শূন্যরেখায় অনিশ্চয়তায় ৯টি প্রাণ

স্বামীর হাত-পা-মুখ বেঁধে গৃহবধূকে সংঘবদ্ধ ‘ধর্ষণ’

ধর্ষণের পর মৃত্যু নিশ্চিত করেই ঘটনাস্থল ত্যাগ করে আসামিরা

চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে নেওয়া হচ্ছে দুই মেগা প্রকল্প

ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হলো পর্তুগালকে

একই দিনে চট্টগ্রামে দুই চাঞ্চল্যকর মামলার রায়

১০

‘বাজেট বা জনবল সংকটের অজুহাতে নাগরিক সেবা ব্যাহত করা যাবে না’

১১

বাবা ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলে ভাইরাল সেই এমপির বাবা এখনো জীবিত

১২

সচেতনতা বাড়াতে সাতক্ষীরা কমিউনিটি গ্রুপের পোস্টারিং

১৩

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন শুরু 

১৪

ঝিনাইদহে চিকিৎসকের বিরুদ্ধে রোগীর নাড়ি কেটে ফেলার অভিযোগ

১৫

টানা তিন মাস সেরা ডিএমপির মিরপুর বিভাগ

১৬

সিলেটে সীমান্তে উত্তেজনার মাঝেই মানবিকতা, ভারতীয় কৃষককে ফেরত দিল বিজিবি

১৭

স্কুল দখল ও টাকা আত্মসাতের অভিযোগ এমপির বিরুদ্ধে 

১৮

মেসির বিতর্কিত ফাউল ও লাল কার্ড বিতর্ক, যা বলছে ফিফার নিয়ম

১৯

পুশইন ইস্যুতে সরকার পরিস্থিতি পর্যবেক্ষণ করছে : আইনমন্ত্রী

২০
X