নোয়াখালী প্রতিনিধি
প্রকাশ : ২৩ জুন ২০২৩, ১১:০১ পিএম
অনলাইন সংস্করণ

আমেরিকা বঙ্গবন্ধু হত্যায় জড়িত : কাদের মির্জা

কোম্পানীগঞ্জ আওয়ামী লীগ কার্যালয়ে আলোচনা সভায় কথা বলছেন কাদের মির্জা। 
কোম্পানীগঞ্জ আওয়ামী লীগ কার্যালয়ে আলোচনা সভায় কথা বলছেন কাদের মির্জা। 

আমেরিকার বিরুদ্ধে আবারও তির্যক মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছোটভাই নোয়াখালীর বসুরহাট পৌর মেয়র আবদুল কাদের মির্জা।

তিনি বলেন, আমেরিকা ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতায় বিরোধিতা করেছিল। তারা জাতির পিতা বঙ্গবন্ধুকে হত্যা ও ২১ আগস্ট গ্রেনেড হামলা সঙ্গেও জড়িত। এখন আবারও তারা যড়যন্ত্র শুরু করেছে।

শুক্রবার (২৩ জুন) বিকেলে কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে দলের ৭৪তম জন্মদিনের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন কাদের মির্জা।

উপজেলা আওয়ামী লীগ সভাপতি কাদের মির্জা বলেন, যতই চেষ্টা করুক আমেরিকা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতা থেকে সরাতে পারবে না। বাংলার জনগণ শেখ হাসিনার পক্ষে আছে। তারা তা হতে দিবে না।

আমেরিকার বিরুদ্ধে সেন্টমার্টিন দখলের চেষ্টার অভিযোগ করে কাদের মির্জা আরও বলেন, সেখানে (সেন্টমার্টিন) পারমানবিক বোমা তৈরির বিপুল সরঞ্জাম রয়েছে। তাই সেখানে তাদের চোখ পড়েছে। আমার নেত্রী (শেখ হাসিনা) বলেছে, শির যাবে তবু সীমানা দেব না। এখন সেটি আমেরিকাকে দিয়ে ক্ষমতায় যেতে চায় বিএনপি।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ইস্কান্দার হায়দার চৌধুরী বাবুল, সাধারণ সম্পাদক মিজানুর রহমান বাদল, যুগ্ম-সাধারণ সম্পাদক মো. ইউনুছ প্রমুখ। এ সময় পৌরসভা ও বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নেতারা উপস্থিত ছিলেন।

আবদুল কাদের মির্জা নোয়াখালীর বসুরহাট পৌরসভার টানা তিনবারসহ চার বারের মেয়র। স্থানীয় আওয়ামী লীগ ও দলীয় সংসদ সদস্যদের বিরুদ্ধে নানা মন্তব্য করে সারাদেশে আলোচনায় আসেন তিনি। বিগত সম্মেলনে কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি হন কাদের মির্জা।

এর আগে গত ৭ জুন কাদের মির্জা বলেছিলেন, সেন্টমার্টিন দখলে না পেয়ে শেখ হাসিনাকে হটাতে চায় আমেরিকা। তারা বাংলাদেশকে যুদ্ধক্ষেত্র বানাতে চায়। সেন্টমার্টিন দ্বীপকে ঘাটি বানিয়ে সেখান থেকে তারা চীনসহ বিভিন্ন দেশের সঙ্গে যুদ্ধ করতে চায়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাবিতে নতুন দুই উপ-উপাচার্যের যোগদান

হামে শিশু মৃত্যু / ড. ইউনূসসহ পাঁচজনের বিরুদ্ধে মামলার আবেদন

বিশ্ব খাদ্য নিরাপত্তা দিবস পালন করল বাংলাদেশ ইউনিভার্সিটি অব হেলথ সায়েন্সেস

হোটেলে সাবেক ইউপি সদস্যের মরদেহ, সেই নারী পুলিশ হেফাজতে

আরেক দফায় ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান

যে কারণে রোগী প্রতিদিন হাসে, কিন্তু আনন্দ পায় না

ডলারকে আমি চিনি : রামিসার বাবা

ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপ জিতবে মরক্কো: মামদানি

মালদ্বীপ-বাংলাদেশ ম্যাচে উত্তেজনা, শেষ মুহূর্তে সংঘর্ষ ১-১ গোলে ড্র

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির পরিচালক হলেন সিসিক প্রশাসক

১০

নেতানিয়াহুকে যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি অবশ্যই মেনে নিতে হবে : ট্রাম্প

১১

দিনাজপুরে জমে উঠেছে লিচুর বাজার

১২

শয়তানের মূল ঘাঁটি তেহরানে : মার্কিন রাষ্ট্রদূত

১৩

ভুয়া কমিটি নিয়ে বিএনপির মিডিয়া সেলের সতর্কবার্তা

১৪

৪,৬৯০ অবৈধ প্রবাসীকে নিজ দেশে ফেরত পাঠাল সৌদি, গ্রেপ্তার আরও ৭ হাজার

১৫

ইসরায়েলের হামলার পর এবার বড় সিদ্ধান্ত নিলো ইরান

১৬

সৌদি আরব / প্রিন্স সুলতান বিমানঘাঁটি এলাকায় ক্ষেপণাস্ত্র হামলার সতর্কতা

১৭

বিদ্যালয়ে ঢুকতে বাধা, গেটের সামনেই প্রধান শিক্ষককে মারধর

১৮

গভীর রাতে ফেলে যাওয়া কাফনের কাপড়ে আরবি হরফ ঘিরে রহস্য

১৯

বিশ্বকাপের আগ মুহূর্তে বড় হোঁচট খেল ব্রাজিল

২০
X