সিলেট জেলা প্রতিনিধি
প্রকাশ : ০৫ নভেম্বর ২০২৩, ০৫:৩২ পিএম
অনলাইন সংস্করণ

সিলেটে পিকআপে পেট্রলবোমা হামলা, আটক ১

সিলেটে খাদ্যপণ্যবাহী পিকআপ ভ্যানে আগুন। ছবি : কালবেলা
সিলেটে খাদ্যপণ্যবাহী পিকআপ ভ্যানে আগুন। ছবি : কালবেলা

বিএনপি-জামায়াতের দ্বিতীয় দফা অবরোধের প্রথম দিন রোববার (৫ নভেম্বর) সকাল থেকেই সিলেটের বিভিন্ন স্থানে সড়কে বিক্ষিপ্তভাবে পিকেটিং করছেন নেতাকর্মীরা।

সকাল সাড়ে ১০টার দিকে সিলেট-ফেঞ্চুগঞ্জ সড়কের পারাইরচক জলকরকান্দি এলাকায় একটি খাদ্যপণ্যবাহী পিকআপ ভ্যানে আগুন দেয় বিএনপি-জামায়াত নেতাকর্মীরা। এ সময় পুলিশ ধাওয়া করে এক পিকেটারকে আটক করে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, পারাইরচক জলকরকান্দি এলাকায় একটি খাদ্যপণ্যবাহী পিকআপ ভ্যানে পিকেটাররা ইট-ঢিল ছুড়ে গতিরোধ করে। পরে নিক্ষেপ করে পেট্রলবোমা। এ সময় গাড়ির সামনের অংশ পুড়ে যায়।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে আসে দক্ষিণ সুরমা ও মোগলাবাজার থানা পুলিশ। পরে ধাওয়া করে একজনকে আটক করা হয়। তাৎক্ষণিকভাবে আটককৃতের নাম-ঠিকানা জানা যায়নি।

এর আগে সকাল ৭টার দিকে দক্ষিণ সুরমার লালাবাজার এলাকায় সিলেট-ঢাকা মহাসড়কে ইট ছড়িয়ে-ছিটিয়ে পিকেটিং করেন বিএনপি-জামায়াতের নেতাকর্মীরা। উপজেলা বিএনপি ও জেলা স্বেচ্ছাসেবক দলের ১৫-২০ জন নেতাকর্মী রাস্তার পাশে রাখা মানুষের ইট নিয়ে ভেঙে সিলেট-ঢাকা মহাসড়কে ছড়িয়ে দেন। এ সময় তাদের সরকারবিরোধী বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।

প্রায় একই সময়ে সিলেট-জকিগঞ্জ সড়কের মানিপুর ও কাজলশাহ এলাকায় বিএনপি-জামায়াতের কয়েকজন নেতাকর্মী গাছ ফেলে ও শুকনো ডালে আগুন ধরিয়ে পিকেটিং করেন।

এ ছাড়া সিলেট মহানগরের খাদিমনগরে পিকেটারদের দ্বারা গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ এসে ধাওয়া দিলে তারা পালিয়ে যায়।

অপরদিকে, সিলেট-তামাবিল সড়কের জাফলং এলাকায়ও একটি অটোরিকশা ভাঙচুর করেছে পিকেটাররা।

কালবেলা/এসওআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাতক্ষীরার সাবেক এমপি নজরুল ইসলাম গ্রেপ্তার

স্কুলে ঢোকার পথ নেই, দুর্ভোগে সব শিশু শিক্ষার্থী

খল অভিনেতা হয়ে পর্দায় আসছেন সরকার রওনক রিপন

শ্বশুরবাড়ির পুকুরপাড়ে মিলল পুলিশ কর্মকর্তার মরদেহ

সার্ভেয়ার-কানুনগোদের ঘন ঘন বদলি নয়, একই কর্মস্থলে অন্তত ২ বছর রাখার নির্দেশ

শেষ আশ্রয়টুকুও গিলে খাচ্ছে ছোট ফেনী নদী

মিসওয়াকের গুরুত্ব ইসলামে এত বেশি কেন?

সলোমন দ্বীপপুঞ্জে স্বর্ণের খনিতে ধস

হরমুজ প্রণালিতে ৬টি জাহাজ থামাল ইরান

বিনিয়োগকারীদের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিতে গুরুত্ব দিচ্ছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

১০

মাইগ্রেশন ফিল্ম ফেস্টিভ্যালে অফিসিয়াল সিলেকশনে ‘মাটি’

১১

এনসিপির পথসভার কাছে মিলল বোমাসদৃশ বস্তু

১২

রাষ্ট্রপতি নির্বাচন: ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে আলোচনায় বসছে ইসি

১৩

উগ্র ইসলামপন্থিদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করল বুরকিনা ফাসো

১৪

মার্কেন্টাইল ব্যাংকের ‘নয়াবাজার শাখা’ নতুন ঠিকানায় স্থানান্তর

১৫

জুনিয়র এনটিআরের সিনেমায় ইউরোপিয়ান ধামাকা

১৬

নবম শ্রেণির শিক্ষার্থীদের জন্য জরুরি নির্দেশনা

১৭

এতিমদের বরাদ্দের চালে নয়ছয়, অভিযোগ ইউপি সদস্যের বিরুদ্ধে

১৮

পদ্মা সেতুতে ইটিসির নতুন মাইলফলক, ১০ কোটি টাকা ছাড়াল টোল আদায় 

১৯

ফেনীতে বিজিবির অভিযানে বিপুল ভারতীয় মালামাল জব্দ 

২০
X