কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১০ নভেম্বর ২০২৩, ০৫:১৩ পিএম
আপডেট : ১০ নভেম্বর ২০২৩, ০৫:৫৯ পিএম
অনলাইন সংস্করণ

শ্রমিকরা কারখানা ভাঙচুরে জড়িত না : ‘কর্মজীবী নারী’ সংগঠন

শ্রমিকদের ওপর হামলা-মামলা, গুম ও গ্রেপ্তার বন্ধের দাবি জানান কর্মজীবী নারীরা। ছবি : কালবেলা
শ্রমিকদের ওপর হামলা-মামলা, গুম ও গ্রেপ্তার বন্ধের দাবি জানান কর্মজীবী নারীরা। ছবি : কালবেলা

গার্মেন্টস শ্রমিকদের মজুরি বৃদ্ধির আন্দোলনে শ্রমিক হত্যার বিচার, ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ ও শ্রমিক নির্যাতন- হয়রানি বন্ধ এবং বাঁচার মতো বাজার ও মজুরির দাবিতে সমাবেশ ও শোক র‌্যালি করেছে ‘কর্মজীবী নারী’ সংগঠন। শুক্রবার (১০ নভেম্বর) সকাল ১১টায় শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে কর্মজীবী নারীর সহসভাপতি উম্মে হাসান ঝলমলের সভাপতিত্বে ও সমন্বয়ক রাজীব আহমেদের সঞ্চালনায় এ সমাবেশ ও শোক র‌্যালি অনুষ্ঠিত হয়।

ওই সমাবেশে বক্তব্য রাখেন কর্মজীবী নারীর সংগঠক নার্গিস আক্তার, শেখ শাহানাজ, রাবেয়া আক্তার, হুরমত আলী, বিভাস কুমার মন্ডল, ফারহানা আফরিন তিথি ও কর্মজীবী নারীর সমন্বয়ক হাছিনা আক্তার। আরও বক্তব্য রাখেন গার্মেন্টস শ্রমিক জোনাকি এবং রিয়া।

সভাপতির বক্তব্যে উম্মে হাসান ঝলমল বলেন, আমাদের দাবি, শ্রমিক হত্যার বিচার, স্থিতিশীল বাজার এবং বাঁচার মতো মজুরি। সরকার পক্ষ এবং সরকার সংশ্লিষ্ট সব মহলকে এই দাবিতে সমর্থন করতে হবে তবেই দাবি আদায় হবে। আমার শ্রমিক ভাই বোনেরা কারখানা ভাঙচুরে লিপ্ত ছিল না, একদল গুন্ডা বাহিনী এই ধরনের ধ্বংসাত্মক কাজ করেছে আর গ্রেপ্তার হয়েছে, গুলি খেয়েছে আমার শ্রমিক ভাইবোনেরা। আমার বোন আন্জুয়ারা ও ভাই রাসেলের হত্যার বিচার চাই।

এ সময় তারা শ্রমিকদের ওপর হামলা-মামলা, গুম ও গ্রেপ্তার বন্ধের দাবি জানান। তারা আরও বলেন, সরকার গার্মেন্টস শ্রমিকদের জন্য যে রেশনিংয়ের ব্যবস্থা করবে তার যেন সুষম বণ্টন হয়। রেশনিং বণ্টনে সরকারের নজরদারির জোর দাবি করেন তারা। এ ছাড়া মজুরি ঘোষণার পরপরই বাড়ি ভাড়া বৃদ্ধি রুখতে প্রতি স্কয়ার ফুট অনুযায়ী বাড়ি ভাড়া নির্ধারণ করাসহ সরকারকে একটি বাড়ি ভাড়া নিয়ন্ত্রণ কমিটি ও নীতিমালা গঠনের আহ্বান জানানো হয়।

এ সময় শ্রম আইন-২০২৩ সংশোধনীতে যে পরিবর্তন আনা হয়েছে তা শ্রমিকদের জীবনমান উন্নয়নের জন্য যথেষ্ট কিনা- সেই প্রশ্ন ছুড়ে দেন বক্তারা। বক্তারা বলেন, যে মজুরি বোর্ড শ্রমিকের পক্ষে কাজ করে না, মালিক পক্ষের প্রেসক্রিপশন অনুযায়ী তৈরি হয় সেই মজুরি বোর্ড আমরা চাই না। এই মুহূর্তে স্থিতিশীল বাজার ও বাঁচার মতো মজুরি প্রণয়ন করা অত্যন্ত প্রয়োজন, নয়তো পুরো অর্থনীতি স্ট্রাকচারাল কিলিংয়ের দিকে এগোবে।

গার্মেন্টস শ্রমিকরা বলেন, বেতন বাড়ায় আমরা খুশি কিন্তু বাড়ি ফিরে দেখি বাড়িভাড়া বেড়ে গেছে। তাই তারা সরকারকে দ্রব্যমূল্যের দাম স্থিতিশীল রাখতে বলেন। তারা আরও বলেন, ‘আমরা আন্দোলন করলে পুলিশ আমাদের গুলি করে, হামলা ও গ্রেপ্তার করে, গার্মেন্টস শ্রমিক বলে কি আমরা মানুষ না, আমাদের কি কথা বলার অধিকার নেই ?’

এ সময় নেতৃবৃন্দরা গার্মেন্টস শ্রমিকদের মজুরি বৃদ্ধির আন্দোলনে শ্রমিক হত্যার বিচার, বাজার নিয়ন্ত্রণ, ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ ও শ্রমিক নির্যাতন-হয়রানি বন্ধ ও গ্রেপ্তারদের মুক্তির দাবি জানান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রামে চীনা বিনিয়োগের নতুন অধ্যায়

১২ দলীয় জোটে তীব্র অসন্তোষ: ২ দলকে বহিষ্কারের নীতিগত সিদ্ধান্ত

প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে নতুন সংশোধনী বিল লোকসভায়, বিরোধীদের হট্টগোল

পেস্টের রাসায়নিক এড়াতে চান? দাঁতের সুরক্ষায় ফিরুন মিসওয়াকে

হাম উপসর্গে আরও ৫ জনের মৃত্যু

পিরলো কি কোচ হচ্ছেন ইতালির? স্পষ্ট করলেন নিজেই

ঢাকায় ‘অস্ট্রেলিয়ান এডুকেশন এক্সপো’র তারিখ ঘোষণা 

তথ্যের প্রবাহ থেকে অপতথ্য ফিল্টারিং করা এখন বড় চ্যালেঞ্জ: তথ্যমন্ত্রী

হাতিয়ায় প্রথমবার অ্যান্টি স্নেক ভেনম প্রয়োগে বাঁচল শিশুর প্রাণ

যুবদল নেতা হত্যায় ২৫ লাখ টাকায় খুনি ভাড়া করেন স্বেচ্ছাসেবক দল নেতা 

১০

দীর্ঘমেয়াদি যুদ্ধে যুক্তরাষ্ট্রের চেয়ে ভালো অবস্থানে থাকবে ইরান: মার্কিন বিশ্লেষক

১১

হাসপাতালে চিকিৎসা নিতে গিয়ে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রীর মৃত্যু

১২

নকল সরবরাহের দায়ে শিক্ষকের কারাদণ্ড, ৫ পরীক্ষার্থী বহিষ্কার

১৩

আগামী সপ্তাহ থেকে গ্যাসের সংকট কমবে, জানালেন জ্বালানি প্রতিমন্ত্রী

১৪

ফাইনালের ৭ দিন পর নীরবতা ভেঙে আবেগমাখা চিঠিতে যা লিখলেন স্কালোনি

১৫

শ্যামনগর উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত, আহ্বায়ক কমিটি গঠন

১৬

আওয়ামী লীগ ও ছাত্রলীগের ২ নেতা গ্রেপ্তার

১৭

২০২৭ সালের হজে যেতে পারবেন না যারা

১৮

জুলাই ব্যর্থ হলে ‘শেখরাজ্য’ প্রতিষ্ঠা হতো বাংলাদেশে: মঞ্জু

১৯

যুক্তরাষ্ট্রের অস্ত্র ও গোলাবারুদ সংকটের খবর উড়িয়ে দিলেন ট্রাম্প

২০
X