টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ : ২৫ জুন ২০২৩, ১০:০৪ এএম
আপডেট : ২৫ জুন ২০২৩, ১০:২৩ এএম
অনলাইন সংস্করণ

টঙ্গীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপে সংঘর্ষ

দুই গ্রুপের সংঘর্ষে আহতদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। ছবি : কালবেলা
দুই গ্রুপের সংঘর্ষে আহতদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। ছবি : কালবেলা

টঙ্গীর মধ্যমরকুন এলাকায় ও টঙ্গী হাসপাতালে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে চারজন আহত হয়েছেন। শনিবার (২৪) জুন রাত সাড়ে ৯টা থেকে ১২টা পর্যন্ত দুই দফায় এই সংঘর্ষ হয়।

আহতরা হলেন সেলিম, দিপু, আমির হামজা ও আরিফ। তারা সবাই টঙ্গীর মধ্যমরকুন এলাকার বাসিন্দা।

স্থানীয় সূত্র জানায়, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রথমে মরকুন মধ্যপাড়া এলাকায় ভোলা ও সেলিম গ্রুপের সঙ্গে আবির ও অপু গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। এতে একজন আহত হয়। তাকে টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে ভর্তি করলে হাসপাতালেই আবার দুই গ্রুপে সংঘর্ষ বাধে। এতে তিনজন আহত হয়। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

এ বিষয়ে টঙ্গী পূর্ব থানার ওসি আশরাফুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ডস পেল এটেক

সম্পদের তথ্য গোপন: সাবেক উপজেলা চেয়ারম্যানের ৭ বছরের কারাদণ্ড

স্কুল থেকে অপহৃত ৭ বছরের শিশু পুলিশের অভিযানে উদ্ধার

ফ্রি খাদ্য কর্মসূচির বাজেট ২ বিলিয়ন ডলারের বেশি কমাল ইন্দোনেশিয়া

কান কামড়ে জখমের মামলার আসামি বিএনপি নেতার প্রকাশ্যে সমাবেশ

‘বিএনপিকে একচুল ছাড় নয়’, ফেসবুকে কেন বললেন রনি

ইরানের শান্তি আলোচনার আন্তরিকতা নিয়ে প্রশ্ন যুক্তরাষ্ট্রের

ভেনেজুয়েলার ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৫৩৪৬

কনটেন্ট ক্রিয়েটর বনি আমিনের ওপর হামলা

‘৩০ শতাংশ না দিলে প্রকল্প নয়’—ঘুড়কা ইউপির প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগ

১০

সন্দেহজনক কার্গো জাহাজ জব্দ করল দক্ষিণ কোরিয়া

১১

গাজীপুরে হাজীর মাজার বস্তিতে পুলিশের অভিযান

১২

মালয়েশিয়ায় বাংলাদেশি প্রবাসীর মৃত্যু

১৩

ময়মনসিংহে প্রতারক হরিদাস চন্দ্রের বিরুদ্ধে মানববন্ধন

১৪

ভিডিও বিতর্কে গাজী নজরুলকে কড়া ভাষায় আক্রমণ জামায়াত এমপি এনামুলের

১৫

অভিজ্ঞতা ছাড়াই ১০০ জনকে নিয়োগ দেবে প্রাণ গ্রুপ, আবেদন শেষ ৩১ জুলাই

১৬

‘তাদের উচ্ছ্বাস আমার পুরো দিনটাকে আনন্দময় করে তুলল’

১৭

ফের পিছিয়ে উত্তর কোরিয়ার কাতারে বাংলাদেশের পাসপোর্ট

১৮

৩০০ তরুণ-তরুণীকে চাকরি দেবে বেসরকারি সংস্থা, বেতন ১৮ হাজার

১৯

ফ্রান্সে দাবানলে পুড়েছে ৬ হাজার একরের বেশি এলাকা

২০
X