রাজশাহী ব্যুরো
প্রকাশ : ১৩ নভেম্বর ২০২৩, ০৬:১৬ পিএম
অনলাইন সংস্করণ

রাজশাহী কারাগারে অসুস্থ বিএনপি নেতা চাঁদ

বিএনপি নেতা চাঁদ। পুরোনো ছবি
বিএনপি নেতা চাঁদ। পুরোনো ছবি

রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈ চাঁদ কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে পড়েছেন। পরে সোমবার (১৩ নভেম্বর) সকালে তাকে কারাগার থেকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেওয়া হয়ে। তবে বিএনপির এই নেতার শারীরিক কী ধরনের সমস্যা তা জানা যায়নি।

রামেক হাসপাতাল সূত্র জানায়, সোমবার সকাল সাড়ে ১০টার দিকে কারারক্ষীদের একটি দল বিএনপির এ নেতাকে হাসপাতালের বহির্বিভাগে নিয়ে যায়। সেখানে তার চিকিৎসা দেওয়া হয়। এ ছাড়া বেশ কিছু পরীক্ষা-নিরীক্ষা করতে দেওয়া হয়। তবে হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষার কার্যক্রম বন্ধ থাকায় তার পরীক্ষা হয়নি। এ জন্য চাঁদকে চিকিৎসা শেষে কারাগারে ফিরিয়ে নেওয়া হয়।

রাজশাহী কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার আবদুল জলিল জানান, এটা ডাক্তারি বিষয়। তার কী ধরনের শারীরিক সমস্যা তা চলতে পারছি না। খোঁজ নিতে হবে। এটি কারাগারের অভ্যন্তরীণ বিষয়।

এ বিষয়ে জানতে চাইলে বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু বলেন, ‘কারাগারে চাঁদ অসুস্থ শুনেছি। তাকে নাকি হাসপাতালেও নেওয়া হয়েছিল। আমার জানা মতে চাঁদ ডায়াবেটিকসের রোগী। আর ডায়াবেটিকের রোগীকে তো বেশ কিছু নিয়ম মেনে চলতে হয়। যেহেতু দীর্ঘদিন থেকে কারাগারে আছেন তাই সে নিয়মগুলো মানা সম্ভব হচ্ছে না। আর ডায়াবেটিকের নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে তো বিভিন্ন রোগ আক্রমণ করে।’

উল্লেখ্য, বিএনপির এক সমাবেশ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘হত্যার হুমকি’ দেওয়ার অভিযোগে গত ২৫ মে আবু সাঈদ চাঁদকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে এ অভিযোগে দেশের বিভিন্ন থানায় মামলা হয়েছে। এর মধ্যেই প্রতারণার পুরোনো একটি মামলায় গত ২৪ সেপ্টেম্বর চাঁদকে তিন বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। চাঁদের বিরুদ্ধে এখনো ৭০টিরও বেশি মামলা বিচারাধীন।

কালবেলা/এসওআর/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যারা ইনসাফ ও কল্যাণের কথা বলে তাদের অপকর্ম বেশি: এ্যানি

কমনওয়েলথ গেমসে বাংলাদেশকে দারুণ সুখবর দিলেন বক্সার রাকিব

জঙ্গল সলিমপুরে পুলিশ ফাঁড়ির পানিতে ‘বিষ’

ইউক্রেনের বেপরোয়া হামলার সমুচিত জবাব দেওয়া হবে: ইরান

যে কারণে হেডিং নিষিদ্ধ করল ইতালিয়ান ক্লাব কোমো

গাজীপুর সিটি করপোরেশনে ৫ হাজার ১০২ কোটি টাকার বাজেট ঘোষণা

‘১৭ আগস্টের মধ্যে প্রাথমিক শিক্ষকদের নতুন নীতিমালা’

কিছুদিনের মধ্যেই ১ কোটি মানুষের কর্মসংস্থান হবে: পরিবেশমন্ত্রী

এনসিপির কেন্দ্রীয় নেতাদের সামনেই ইবিতে ছাত্রশক্তির পদবঞ্চিতদের হট্টগোল

মাদ্রাসায় শিশু শিক্ষার্থীকে নির্যাতনের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার

১০

সোহরাওয়ার্দী উদ্যানের সেই ‘নামাজের জায়গাসহ’ অবৈধ স্থাপনা উচ্ছেদ

১১

হরমুজ প্রণালিতে ইরানের পুঁতে রাখা মাইনের আঘাতে ট্যাংকার বিস্ফোরণ

১২

রাস্তা বন্ধ করে এনসিপির পথসভা, ভোগান্তিতে যাত্রীরা

১৩

রাজশাহীতে প্রকাশ্যে চলে মাদকের হাট, আতঙ্কে স্থানীয়রা

১৪

হাইকোর্টের রুল / বিকাশ-নগদ-রকেটের অতিরিক্ত সার্ভিস চার্জ কেন অবৈধ নয়

১৫

সেন্টমার্টিন পরিবহনের বাস দুর্ঘটনা: আইনজীবীকে ক্ষতিপূরণ দিতে রুল

১৬

‘প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে নতুন নীতিমালা প্রণয়নের কাজ চলছে’

১৭

খুদে ভক্তের চুক্তিপত্রে স্বাক্ষর, ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত আর্জেন্টিনার কোচ স্কালোনি!

১৮

উপজেলা আওয়ামী লীগের সভাপতি গ্রেপ্তার

১৯

ভ্রাম্যমাণ আদালত জরিমানা করায় সড়ক অবরোধ

২০
X