বগুড়া ব্যুরো
প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৩, ০৬:০০ পিএম
অনলাইন সংস্করণ

অবরোধ কর্মসূচি শেষে ফেরার পথে যুবদল নেতা নিহত

বগুড়া জেলার মানচিত্র। গ্রাফিক্স : কালবেলা
বগুড়া জেলার মানচিত্র। গ্রাফিক্স : কালবেলা

বগুড়ার সোনাতলায় অবরোধ কর্মসূচি পালন শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় এক যুবদল নেতা নিহত হয়েছেন। নিহত শাহাবুল সরকার (৩৮) সোনাতলা উপজেলা সদরের কামারপাড়া মহল্লার মৃত মোবারক আলী সরকারের ছেলে। তিনি সোনাতলা পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড জাতীয়তাবাদী যুবদলের আহ্বায়ক ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার (১৬ নভেম্বর) সকাল থেকে সোনাতলা-জুমারবাড়ি সড়কের ঘোড়াপীর নতুন বন্দরে অবরোধ কর্মসূচির দায়িত্ব পালন করেন শাহাবুল। সেখান থেকে বেলা সাড়ে ১২টার দিকে তিনি নিজ এলাকার বিপুল মিয়ার ইজিবাইকে করে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে শরিফ উদ্দিন রেলগেট এলাকায় পৌঁছালে ইজিবাইক চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এতে বাইকটি সড়কের পাশের খাদে পড়ে গেলে শাহাবুল গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে সোনাতলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। সেখান থেকে প্রাথমিক চিকিৎসা নিয়ে চালক বিপুল হাসপাতাল ত্যাগ করেন।

সোনাতলা থানার ওসি সৈকত হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ পৌঁছানোর আগেই নিহত শাহাবুলের স্বজনরা হাসপাতাল থেকে লাশ বাড়িতে নিয়ে যান। তারা কোনো অভিযোগ না করায় লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাপানের অভিজ্ঞতায় প্রাথমিক শিক্ষায় ব্যাপক সংস্কার আনা হবে : ববি হাজ্জাজ

অবশেষে যমজ কন্যা সন্তানসহ স্বামীর ঘরে ফিরলেন রিনা

তারেক রহমানের সঙ্গে কাজাখস্তানের প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

বিশ্বের সেরা ১০০ টেকসই বিশ্ববিদ্যালয়ের কাতারে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি

কেমন থাকবে আগামী পাঁচ দিনের আবহাওয়া

বিছানাবন্দি বৃদ্ধা ছামিনার জীবনে নতুন আলো

চাঁদাবাজি-লুটপাট মামলায় বিএনপি নেতা-ছেলে কারাগারে

ইংল্যান্ডকে রুখে দেওয়া ঘানার সেই গোলকিপারের ক্লাব পাবে ৩ কোটি টাকা

সেশনজট নিরসনের দাবিতে রাবির নৃবিজ্ঞান বিভাগে তালা

আ.লীগের সাবেক এমপিসহ ১৭৯ জনের বিরুদ্ধে মামলা 

১০

হরিণাকুণ্ডু স্বাস্থ্য কমপ্লেক্স / অ্যানেসথেশিয়া চিকিৎসকের অভাবে অপারেশন বন্ধ

১১

ডালিয়ান থেকে বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী

১২

রাবিতে তহবিল বণ্টনে নতুন নীতি / প্রশাসকদের নয়, গবেষকদের অগ্রাধিকার

১৩

ইসলামপুরে উচ্ছেদ অভিযান, আদালতের আদেশে ফিরে পেল মাদ্রাসার জমি

১৪

সৌদি বাদশাহের খরচে ওমরাহের সুযোগ পাবেন ১০০০ জন

১৫

নকল পেলে শিক্ষার্থীর পাশাপাশি কেন্দ্র প্রধানের বিরুদ্ধেও ব্যবস্থা : শিক্ষামন্ত্রী

১৬

পুঠিয়ায় পেঁয়াজের বাজারে ধস

১৭

চীনা স্বামীর টাকা নিয়ে পালালেন বাংলাদেশি স্ত্রী 

১৮

আলোচিত কৃষক কবির হোসেনের দাফন সম্পন্ন

১৯

বরিশালে ৩০ যাত্রী নিয়ে খাদে পড়ল বাস

২০
X