কক্সবাজার প্রতিনিধি
প্রকাশ : ২৩ নভেম্বর ২০২৩, ০১:১১ পিএম
অনলাইন সংস্করণ

কক্সবাজার-ঢাকা রুটে ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু

কক্সবাজার আইকনিক রেলস্টেশন। ছবি : কালবেলা
কক্সবাজার আইকনিক রেলস্টেশন। ছবি : কালবেলা

আগামী ১ ডিসেম্বর থেকে ঢাকা-কক্সবাজার ও চট্টগ্রাম-কক্সবাজার রুটে বাণিজ্যিকভাবে শুরু হচ্ছে আন্তঃনগর ট্রেন চলাচল। এ লক্ষ্যে বৃহস্পতিবার (২৩ নভেম্বর) সকাল ৮টার পর থেকে টিকিট বিক্রি শুরু হয়েছে। বাংলাদেশ রেলওয়ের ওয়েবসাইট ও বিভিন্ন কাউন্টারে টিকিট পাওয়া যাচ্ছে।

কক্সবাজার রেলস্টেশনের স্টেশন মাস্টার (অপারেশন) মো. আতিকুর রহমান বলেন, আজ বৃহস্পতিবার সকাল থেকে টিকিট বিক্রি শুরু হয়েছে। যাত্রীরা বেশিরভাগ অনলাইনে টিকিট সংগ্রহ করছে। অনেকে সরাসরি কাউন্টারে এসে টিকিট নিচ্ছে।

ট্রেনের টিকিট কিনতে সকালে কক্সবাজার রেলস্টেশনে আসা যাত্রীরা জানিয়েছেন, কক্সবাজার থেকে ট্রেনে ঢাকা যাওয়া তাদের কাছে স্বপ্ন ছিল। স্বপ্ন পূরণের দিনে ট্রেনে চড়ার অভিজ্ঞতা নিতে টিকিট নিয়েছেন তারা।

মো. আনিস নামে এক যাত্রী বলেন, ঢাকায় আমার কোনো কাজ নেই। শুধুই ট্রেনের যাত্রী হয়ে ঢাকা যাব। আবার ফিরতি ট্রেনে কক্সবাজার চলে আসব।

নাঈমুল ইসলাম নামে অপর যাত্রী বলেন, বদলে যাওয়া বাংলাদেশে কক্সবাজারে যুক্ত হয়েছে ট্রেন চলাচল। এর চেয়ে আনন্দ আমার কাছে কিছু নেই। তাই কক্সবাজার থেকে প্রথম ট্রেনে ঢাকা যাওয়ার জন্য টিকিট ক্রয় করেছি।

এদিকে কক্সবাজার-ঢাকা রুটে ট্রেন চলাচলের নতুন সময়সূচি প্রকাশ করেছে বাংলাদেশ রেলওয়ে। গত মঙ্গলবার বাংলাদেশ রেলওয়ের (পূর্বাঞ্চল) এসিওপিএস মোহাম্মদ আবু বক্কর সিদ্দিকী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা-কক্সবাজার-ঢাকা রুটে ‘কক্সবাজার এক্সপ্রেস’ নামে ট্রেনটি চলবে। ট্রেনটির নম্বর ৮১৩/৮১৪। এতে ৭৮০টি সিট থাকবে। ১৬/৩২ লোডের ট্রেনটি ঢাকা থেকে সোমবার ও কক্সবাজার থেকে মঙ্গলবার বন্ধ থাকবে।

ঢাকা থেকে রাত ১০টা ৩০ মিনিটে ‘কক্সবাজার এক্সপ্রেস’ ছেড়ে ঢাকা বিমানবন্দর ও চট্টগ্রাম স্টেশনে যাত্রাবিরতি দিয়ে কক্সবাজারে পৌঁছাবে ভোর ৬টা ৪০ মিনিটে। আর কক্সবাজার থেকে দুপুর ১২টা ৪০ মিনিটে ছেড়ে চট্টগ্রাম ও ঢাকা বিমানবন্দর স্টেশনে যাত্রাবিরতি দিয়ে ঢাকা (কমলাপুর) রেলওয়ে স্টেশনে পৌঁছাবে রাত ৯টা ১০ মিনিটে।

রেলওয়ে সূত্র জানিয়েছে, ঢাকা-কক্সবাজার রুটে শোভন চেয়ার (নন-এসি সিট) শ্রেণিতে প্রতিটি সিটের ভাড়া ৫০০ টাকা ও এবং স্নিগ্ধা (এসি সিট) শ্রেণিতে প্রতিটি সিটের ভাড়া ৯৬১ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া প্রথম শ্রেণি চেয়ার ৬৭০ টাকা, প্রথম শ্রেণির বার্থ/সিট ১ হাজার ১৫০ টাকা এবং এসি বার্থের টিকিটের দাম জনপ্রতি ১ হাজার ৭২৫ টাকা। তবে ননস্টপ ট্রেনের ক্ষেত্রে শোভন চেয়ার ৫০ টাকা ভাড়া বাড়বে। একই সঙ্গে স্নিগ্ধা, প্রথম শ্রেণি, এসি বার্থের ভাড়াও ১০০ থেকে ২০০ টাকা পর্যন্ত বাড়বে।

উল্লেখ্য, গেল ১১ নভেম্বর কক্সবাজার আইকনিক রেলস্টেশন ও রেললাইনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

কালবেলা/এসওআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শৌচাগারে সিগারেট ধরানোর সময় বিস্ফোরণ, কলেজছাত্রের মৃত্যু

ভেড়ামারায় সাপের কামড়ে স্বামীর মৃত্যুতে পাগলপ্রায় অন্তঃসত্ত্বা স্ত্রী

থানায় সেবা নিতে এসে কেউ যেন কষ্ট না পায়: আইজিপি

মাইক্রোবাসে আগুন, প্রাণে বাঁচলেন ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সংবাদকর্মীরা

তিন ঘণ্টার ব্যবধানে ময়মনসিংহে আবারও ট্রেন লাইনচ্যুত

চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত

২৫টি এয়ারক্রাফট দিয়ে ২০টি গন্তব্যে ফ্লাইট পরিচালনা করছে ইউএস-বাংলা এয়ারলাইন্স

প্রথম ফিউচারনেশন ফিল্ম ফেস্ট ২০২৬ 

শিক্ষক সংকটে মান হারাচ্ছে তারাগঞ্জ ওয়াকফ এস্টেট সরকারি মডেল উচ্চ বিদ্যালয়

সুরে সুরে মোহাম্মদ রফিকে স্মরণ

১০

আমরা যুদ্ধকে স্বাগত জানাইনি এবং কখনোই জানাব না: ইরানের স্পিকার

১১

সকালের মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

১২

যারা মনে করেন ইরানের সঙ্গে আলোচনা সম্ভব নয়, তাদের এমন অবস্থানে হতাশ ভান্স

১৩

বন্দর আব্বাসে নতুন করে মার্কিন হামলা, দাবি সেন্টকমের

১৪

ফাইনালে কি নিষিদ্ধ হতে পারেন আর্জেন্টিনার খেলোয়াড়রা, ফিফার নিয়ম কী বলছে?

১৫

বদিউর রহমান আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের চেয়ারম্যান, নির্বাহী কমিটির চেয়ারম্যান সেলিম রহমান

১৬

মৌলভীবাজারে রথযাত্রা অনুষ্ঠিত

১৭

বান্দরবানে রথযাত্রা উদযাপন

১৮

নবাবগঞ্জে রথযাত্রা উদযাপিত

১৯

নৌবাহিনী প্রধান হিসেবে নিয়োগ পেলেন খোন্দকার মিসবাহ উল আজীম

২০
X