কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৪ নভেম্বর ২০২৩, ০৪:২৪ পিএম
আপডেট : ২৪ নভেম্বর ২০২৩, ০৫:০৩ পিএম
অনলাইন সংস্করণ

কারা হরতাল-অবরোধ ডাকল দেখার সময় নেই : ইসি রাশেদা

নির্বাচন উপলক্ষে রংপুরের চার জেলার প্রস্তুতি সভা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ইসি রাশেদা সুলতানা। ছবি : সংগৃহীত
নির্বাচন উপলক্ষে রংপুরের চার জেলার প্রস্তুতি সভা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ইসি রাশেদা সুলতানা। ছবি : সংগৃহীত

নির্বাচন কমিশনার বেগম রাশেদা সুলতানা বলেছেন, নির্বাচনের পরিবেশ ভালো আছে, ভোটের দিনও ভালো থাকবে। কারা অবরোধ-হরতালের ডাক দিল সেটা দেখার সময় নেই।

আজ শুক্রবার (২৪ নভেম্বর) আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে রংপুরের চার জেলার প্রস্তুতি সভা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

রাশেদা সুলতানা বলেন, নির্বাচনে ভোটারদের নির্বিঘ্নে ভোট প্রদানের পরিবেশ তৈরিতে আমরা কাজ করছি। আশা করছি, নির্বাচনে পরিবেশ ভালো থাকবে, ভোটাররাও নির্বিঘ্নে ভোট দিতে পারবেন। অতীতের নির্বাচনী ইতিহাস অনুযায়ী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্ট্রাইকিং ফোর্স হিসেবে সেনাবাহিনী থাকার সম্ভাবনা বেশি।

তিনি বলেন, মাঠ পর্যায়ের প্রশাসন নির্বাচন কমিশনের অধীনে রয়েছে। এক দিনের নোটিশে মাঠ প্রশাসনের সঙ্গে এই প্রস্তুতিমূলক সভাই বলে দেয় তাদের সঙ্গে কমিশনের সম্পর্ক কেমন।

বিভাগীয় কমিশনার হাবিবুর রহমানের সভাপতিত্বে সভায় রংপুর রেঞ্জ ডিআইজি আব্দুল বাতেন, রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মনিরুজ্জামান, জেলা প্রশাসক মোহাম্মদ মোবাশ্বের হাসানসহ রংপুর, গাইবান্ধা, লালমনিরহাট ও কুড়িগ্রাম জেলার জেলা প্রশাসক, পুলিশ সুপার, উপজেলা নির্বাহী অফিসার, উপজেলা নির্বাচন অফিসার ছাড়াও র‌্যাব ও বিজিবির উচ্চপদস্থ কর্মকর্তা ছাড়াও নির্বাচন সংশ্লিষ্ট বিভিন্ন স্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাড়ার পর আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

চট্টগ্রামে নিজ ঘর থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

ভারতীয় ট্রাক ড্রাইভারকে অপহরণ ও ছিনতাই: তিন আসামির যাবজ্জীবন

সাবেক সংসদ সদস্য গোলাম সরোয়ার মারা গেছেন

মাতামুহুরীর ভাঙনে সর্বস্ব হারাচ্ছে তীরবর্তী মানুষ

বঙ্গভবনে আজ প্রথম অফিস করবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

জাবির নতুন ট্রেজারার ড. সোহেল রানা

বরিশাল বিশ্ববিদ্যালয়ের ১০৯ শিক্ষার্থীকে ‘ডিনস মেরিট অ্যাওয়ার্ড’ প্রদান

হাসপাতাল মানুষের আস্থার কেন্দ্র: তথ্যমন্ত্রী

একটি দল এখন ‘টেলিগ্রাম লীগে’ পরিণত হয়েছে: হাসনাত আব্দুল্লাহ

১০

অভিজ্ঞতা ছাড়াই স্কয়ার গ্রুপে চাকরি, আবেদন শেষ ৭ আগস্ট

১১

আজ বিশ্ব হেপাটাইটিস দিবস

১২

লোহিত সাগরের নিয়ন্ত্রণ চায় হুতিরা: ইয়েমেনের পররাষ্ট্রমন্ত্রী

১৩

গভীর নিম্নচাপের প্রভাবে দেশজুড়ে ভারী বৃষ্টির আভাস

১৪

‘নাক টিপলে দুধ বের হয় পাটওয়ারীর, আবার প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি করে’

১৫

দীর্ঘ সময় ধরে ইরানের সঙ্গে আলোচনা করতে চান না ট্রাম্প

১৬

হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি ড. মোজাম্মেল হক

১৭

ওয়াশিংটনে গেলেন নেতানিয়াহু

১৮

ইতিহাসের এই দিনে

১৯

আজকের নামাজের সময়সূচি

২০
X