ফেনী জেলা প্রতিনিধি
প্রকাশ : ২৫ নভেম্বর ২০২৩, ০১:১৩ পিএম
আপডেট : ২৫ নভেম্বর ২০২৩, ০১:৫২ পিএম
অনলাইন সংস্করণ

ফেনীতে পিকআপচাপায় শিশুসহ নিহত ২

গ্রাফিক্স : কালবেলা।
গ্রাফিক্স : কালবেলা।

ফেনীর ফুলগাজী উপজেলায় সড়ক দুর্ঘটনায় শিশুসহ দুজন নিহত হয়েছেন। শনিবার (২৫ নভেম্বর) সকালে উপজেলার আমজাদহাট ইউনিয়নের মনিপুর এলাকার শনিরহাট নামক স্থানে ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন সিএনজি অটোরিকশাচালক সাইফুল ইসলাম (২২) ও আনাছ (৮ মাস)।

পুলিশ, স্থানীয় সূত্র ও স্বজনরা জানান, শনিবার সকাল ৮টার দিকে আমজাদহাট ইউনিয়নের পূর্ব বসন্তপুর এলাকা থেকে যাত্রীবাহী সিএনজি অটোরিকশা ফেনীর উদ্দেশে রওনা হয়। শনিরহাট নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আাসা পিকআপ সিএনজিচালিত অটোরিকশাটিকে চাপা দিয়ে চলে যায়। প্রত্যক্ষদর্শীরা আহতদের উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক অটোরিকশা চালক সাইফুল ও আরোহী শিশু আানাছকে মৃত ঘোষণা করেন।

পূর্ব বসন্তপুর এলাকার ইউপি সদস্য জয়নাল আবদীন জানান, দুর্ঘটনায় আহত হয়ে রাস্তার পাশে পড়ে থাকতে দেখে প্রাইভেটকার আরোহী মোহাম্মদ সেলিম তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

ফেনী জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) আসিফ ইকবাল জানান, আহতদের মধ্যে জামাল উদ্দিন (৬০), তার মেয়ে শারমিন আক্তার, জামাতা আকরাম উদ্দিনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ফুলগাজী থানার ওসি আবুল হাসিম জানান, দুর্ঘটনার পর পিকআপ চালক পালিয়ে যাওয়ার পথে বক্সমাহমুদ এলাকা থেকে তাকে আটক করা হয়। পিকআপ থানা হেফাজতে রাখা হয়েছে।

কালবেলা/এনএএস
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বঙ্গোপসাগরের এক ইলিশ সাড়ে ৭ হাজার টাকায় বিক্রি

স্মৃতিশক্তি ও মনোযোগ বাড়ায় যে ১২ খাবার

সবজির দাম নাগালের বাইরে, বিপাকে নিম্ন ও মধ্যবিত্ত

রাকসুর জিএস আম্মারের ওপর হামলার অভিযোগ

একসঙ্গে ৯৩ শিক্ষানবীশ সহকারী পুলিশ সুপারকে পদায়ন

‘জেলেনস্কিকে অবশ্যই ইরানি জাহাজে হামলার পরিণতি ভোগ করতে হবে’

দুই গ্রামবাসীর রক্তক্ষয়ী সংঘর্ষ, প্রাণ গেল অটোরিকশাচালকের

হলিউডে পা রোনালদোর, কোন চরিত্রে?

প্রেম করে দ্বিতীয় বিয়ে, তালাক দেওয়ায় যে কাণ্ড ইউপি সদস্যের

লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন হাসপাতাল

১০

খাগড়াছড়িতে বিজিবি-চোরাকারবারিদের গোলাগুলি, আগ্নেয়াস্ত্র ও ভারতীয় রুপি উদ্ধার

১১

সময় বেঁধে সিএনজি স্টেশন মালিকদের কর্মসূচি প্রত্যাহার

১২

টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: তদন্ত চেয়ে হাইকোর্টে রিট

১৩

বিশ্বকাপ ফাইনালের রেফারির হঠাৎ অবসর

১৪

মন্তব্যকারীদের অফিসে এসে কথা বলার আহ্বান ওমর সানীর

১৫

দলীয় সিদ্ধান্ত অনুযায়ী রাষ্ট্রপতি পদে মনোনয়ন: মির্জা ফখরুল

১৬

চট্টগ্রামে চীনা বিনিয়োগের নতুন অধ্যায়

১৭

১২ দলীয় জোটে তীব্র অসন্তোষ: ২ দলকে বহিষ্কারের নীতিগত সিদ্ধান্ত

১৮

প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে নতুন সংশোধনী বিল লোকসভায়, বিরোধীদের হট্টগোল

১৯

পেস্টের রাসায়নিক এড়াতে চান? দাঁতের সুরক্ষায় ফিরুন মিসওয়াকে

২০
X