মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ : ২৫ নভেম্বর ২০২৩, ১১:৫১ এএম
আপডেট : ২৫ নভেম্বর ২০২৩, ০১:০৩ পিএম
অনলাইন সংস্করণ

লরিচাপায় প্রাণ গেল ৩ কর্মচারীর

ঘাতক লরি। ছবি : সংগৃহীত
ঘাতক লরি। ছবি : সংগৃহীত

চট্টগ্রামের মিরসরাইয়ে সড়কের পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারানো একটি লরির চাপায় গ্যাস কোম্পানির তিন কর্মচারী নিহত হয়েছেন। শনিবার (২৫ নভেম্বর) ভোর সাড়ে ৬টায় মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।

এ ঘটনায় আরও একজনকে গুরতর আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহতরা হলেন- পাবনা জেলার সুজানগর থানার সৌখেতু পাড়ার আবুল কালামের ছেলে আলমগীর হোসেন (৪৫), একই জেলা ও থানার রায়পুর গ্রামের মালেক ব্যাপারীর ছেলে শফিকুল ইসলাম (৪২), ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ থানার আন্দিনীল গ্রামের হুমায়ুন কবিরের ছেলে মাসুদ মিয়া (৩৫)। এ দুর্ঘটনায় আহত ব্যক্তির নাম পরিচয় দিতে পারেনি পুলিশ।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রাম লেনের পূর্বপাশ হয়ে স্থাপন হচ্ছে কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির পাইপলাইন। এখানে কাজ করছে দীপন গ্যাস নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। ঘটনার সময় ঠিকাদারি প্রতিষ্ঠানের চার কর্মচারী সড়কের পাশ দিয়ে হেঁটে কাজে যাচ্ছিলেন। এ সময় একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সঙ্গে ধাক্কা দেয়। পরে লরির চালক দ্রুত গতিতে মূল সড়কে ওঠার সময় ওই চার কর্মচারীর ওপর দিয়ে চালিয়ে দেয়। এতে ঘটনাস্থলে তিনজন নিহত হন এবং একজন গুরুতর আহত হন। আহত ব্যক্তিকে চমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঠিকাদারি প্রতিষ্ঠানের কর্মচারী প্রত্যক্ষদর্শী মো. ঈসমাইল ও রাজিব জানান, তারা সকলে বাসা থেকে বেরিয়ে সকাল ৬টার দিকে পাশের একটি রেস্টুরেন্টে সকালের খাবার খেয়ে সাড়ে ৬টার দিকে কাজে যাচ্ছিলেন। এ সময় একটি দ্রুত গতির লরি তাদের ৪ সহকর্মীকে পিষে দেয়।

জোরারগঞ্জ হাইওয়ে ওসি সোহেল সরকার জানান, ঘটনাস্থল থেকে এক কিলোমিটার দূরে মিরসরাই সদর এলাকা থেকে লরিটি আটক করা হয়েছে। এ সময় লরির চালক ও সহকারী পালিয়ে যায়। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছুরিকাঘাতে শিবির নেতাকে হত্যা, যুবদলের মুকুল বহিষ্কার

দেশের নারী উদ্যোক্তা আন্দোলনের অগ্রদূত সেলিমা আহমাদ

ভোর চারটায় উঠে কারখানায় যাওয়া সেই শ্রমিকই বিশ্বকাপের নকআউটে তুললেন জার্মানিকে

অফসাইডে বাতিল হলো ইরানের গোল

মেসিকে ছাড়িয়ে রেকর্ড বইয়ে ইয়ামাল

পেলের ৬৮ বছরের রেকর্ডে ভাগ বসালেন ইয়ামাল

বাংলাদেশকে ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান

বিস্ফোরণের সূত্র ধরে কবরস্থানে অভিযান, এক বালতি ককটেল উদ্ধার

সৌদির জালে ৪ গোল দিয়ে বুঝিয়ে দিল স্পেন আছে স্পেনেই

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

১০

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

১১

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

১২

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

১৩

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

১৪

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

১৫

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

১৬

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

১৭

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

১৮

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

১৯

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

২০
X