মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩
মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি
প্রকাশ : ২৮ নভেম্বর ২০২৩, ০৪:৩৩ পিএম
অনলাইন সংস্করণ

রাস্তার পাশে মিলল পলিথিনে মোড়ানো নবজাতকের লাশ

ঝিনাইদহ জেলার ম্যাপ। গ্রাফিক্স : কালবেলা
ঝিনাইদহ জেলার ম্যাপ। গ্রাফিক্স : কালবেলা

ঝিনাইদহের মহেশপুরে রাস্তার পাশে পড়ে থাকা পলিথিনে মোড়ানো এক নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৮ নভেম্বর) সকালে উপজেলার নাটিমা ইউপির নোয়ানীপাড়া সড়কের পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, সকালের দিকে রাস্তার পাশে একটি পলিথিনে মোড়ানো অবস্থায় কিছু একটা পড়ে থাকতে দেখে এলাকাবাসীর সন্দেহ হয়। পরে উৎসুক লোকজন কাছে গিয়ে সেখানে নবজাতকের লাশ থাকার বিষয়ে সন্দেহ করেন। খবর পেয়ে মহেশপুর থানার পুলিশ ঘটনাস্থলে যায়। এরপর পলিথিন খুলে নবজাতকের লাশ দেখতে পায় তারা। এ ঘটনায় ধারণা করা হচ্ছে রাতে লাশটি ফেলে রেখে গেছে।

স্থানীয় ইউপি সদস্য আব্দুল বলেন, রাস্তার পাশে একটি পলিথিনে মোড়ানো অবস্থায় নবজাতকের লাশ পড়ে আছে শুনে গিয়ে দেখি পলিথিনে এক ছেলে নবজাতকের লাশ।

ঘটনার বিষয়ে মহেশপুর থানার ওসি খন্দকার শামীম উদ্দীন জানান, রাস্তার পাশে একটি পলিথিনে নবজাতকের লাশ দেখতে পেয়ে পথচারীরা পুলিশে খবর দেয়। পরে লাশটি উদ্ধার করা হয়। কে বা কারা লাশটি ফেলে গেছে এ বিষয়ে কিছু জানা যায়নি। এ ঘটনায় তদন্ত করে দেখা হচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জীবনের প্রথম গোলটাই বিশ্বকাপের নকআউটে, ব্রাজিলের বিপক্ষে

কাসেমিরোর গোলে সমতায় ফিরল ব্রাজিল

এক গোলে পিছিয়ে থেকে বিরতিতে ব্রাজিল

দুর্নীতির সংবাদ করায় এনায়েত শাওনকে বিটিআরসি কর্মকর্তার হুমকি

ব্রাজিলের জালে জাপানের গোল

ব্রাহ্মণবাড়িয়ায় তুমুল সংঘর্ষ, ওসিসহ আহত ২৫

বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে আইনমন্ত্রীর শোক

অনার্স ২য় বর্ষের ফরম পূরণের তারিখ জানাল জাতীয় বিশ্ববিদ্যালয় 

মেলায় ঘুরতে গিয়ে নিখোঁজ, ফোনে ‘লাশের অবস্থান’ জানাল কর্মচারী

চার বছর পর রিজার্ভ ছাড়াল ৩৭ বিলিয়ন ডলার

১০

ব্রাজিলকে হারাতে পারলে ইতিহাস গড়বে জাপান

১১

সংসদে ভোট দিতে গিয়ে স্পিকারের বাধায় থামলেন প্রতিমন্ত্রী আমিনুল

১২

পুলিশে চাকরি পেলেন রাঙ্গুনিয়ার ৮ তরুণ-তরুণী, মেধার জয়ে থানায় ফুলেল অভ্যর্থনা

১৩

চার পরিবর্তনে জাপানের চমক, ব্রাজিলের একাদশ ঘোষণা

১৪

তিন বাংলাদেশি হত্যা : ইতালীয় গণমাধ্যমে উঠে এলো অভিযুক্তের পরিচয়

১৫

৫ ব্যাংকের গ্রাহকদের টাকা ফেরত নিয়ে বড় ঘোষণা

১৬

নেইমারকে ছাড়াই মাঠে নামছে ব্রাজিল

১৭

আধুনিক ডেন্টাল চিকিৎসায় ডা. শৈলীর মানবিক স্পর্শ

১৮

সংসদে আমির হামজা / খুচরার অভাবে ৮০ পয়সা বেশিতে সিগারেট কিনতে হচ্ছে

১৯

রংপুরে ৪৮ ঘণ্টায় সাতজনের মরদেহ উদ্ধার

২০
X