কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি
প্রকাশ : ২৮ নভেম্বর ২০২৩, ০৬:০৬ পিএম
অনলাইন সংস্করণ

কাপ্তাইয়ে জাতীয় গ্রিডের বৈদ্যুতিক টাওয়ারের যন্ত্রপাতি চুরি

জাতীয় গ্রিডের বৈদ্যুতিক টাওয়ারের যন্ত্রপাতি চুরি করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। ছবি : কালবেলা
জাতীয় গ্রিডের বৈদ্যুতিক টাওয়ারের যন্ত্রপাতি চুরি করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। ছবি : কালবেলা

মাত্র সাত মাসের ব্যবধানে আবারও কাপ্তাই উপজেলার দুর্গম পাহাড়ে অবস্থিত জাতীয় গ্রিডের বৈদ্যুতিক টাওয়ারের যন্ত্রপাতি চুরি করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। এতে মারাত্মক ঝুঁকিতে পড়েছে জাতীয় গ্রিডের সঞ্চালন লাইন। যে কোনো সময় টাওয়ার ধসে জাতীয় গ্রিডের বিদ্যুৎ সঞ্চালন বন্ধসহ মারাত্মক দুর্ঘটনার আশঙ্কা করা হচ্ছে।

মঙ্গলবার (২৮ নভেম্বর) চন্দ্রঘোনা-কাপ্তাই ১৩২/৩৩ কেভি গ্রিড উপকেন্দ্রের সহকারী প্রকৌশলী মো. আলমগীর হোসেন টাওয়ারে চুরির ঘটনায় কাপ্তাই থানায় একটি অভিযোগ দাখিল করেছেন।

অভিযোগপত্র থেকে জানা গেছে, কাপ্তাই উপজেলাধীন জাতীয় গ্রিডের ১৩২ কেভি সীতারঘাটস্থ চন্দ্রঘোনা-কাপ্তাই সঞ্চালন লাইনের ৯২৬ নং টাওয়ারের অত্যন্ত গুরুত্বপূর্ণ বিভিন্ন পরিমাপের প্রায় ২০টি মেম্বার এঙ্গেল এবং পিজি জয়েন্টের নাটবল্টু কে বা কারা চুরি করে নিয়ে যায়। বর্তমানে টাওয়ারটি মারাত্মক ঝুঁকির মধ্যে রয়েছে। যে কোনো সময় ওই টাওয়ার ধসে জাতীয় গ্রিডে বিদ্যুৎ বিপর্যয়সহ বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করা হচ্ছে।

এদিকে গত ৭ মাস আগেও একই স্থানে জাতীয় গ্রিডের দুটি টাউয়ারের বিভিন্ন মেম্বার এঙ্গেল এবং নাটবল্টু চুরি করে নিয়ে যায় দুর্বৃত্তরা।

বিষয়টি নিশ্চিত করে জাতীয় পাওয়ার গ্রিড চন্দ্রঘোনা-কাপ্তাই ১৩২/৩৩ কেভি গ্রিড উপকেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত সহকারী প্রকৌশলী মো. আলমগীর হোসেন জানান, গত ২৭ নভেম্বর সঞ্চালন লাইন সংরক্ষণ ও পরিদর্শনকালে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, সীতারঘাট জাতীয় গ্রিডের টাওয়ার থেকে অত্যান্ত গুরুত্বপূর্ণ মেম্বার এঙ্গেল ও পিজি নাটবল্টু কে বা কারা চুরি করে নিয়ে গেছে। এতে যে কোনো সময় টাওয়ারটি ধসে জাতীয় গ্রিড লাইন মারাত্মক হুমকির মুখে পড়ার আশঙ্কা রয়েছে।

চোর শনাক্ত করাসহ দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য মঙ্গলবার (২৮ নভেম্বর) কাপ্তাই থানায় একটি অভিযোগ দায়েরসহ বিষয়টি গুরুত্ব সহকারে সংশ্লিষ্ট প্রশাসনকে চিঠি দিয়ে অবগত করা হয়েছে বলে উল্লেখ করেন প্রকৌশলী মো. আলমগীর হোসেন।

এ বিষয়ে কাপ্তাই সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, চুরির বিষয়ে কাপ্তাই থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনাস্থলে পুলিশ সদস্য পাঠানো হয়েছে। এবিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিদ্যুতের অতিরিক্ত বিল ও লোডশেডিং নিয়ে জরুরি সভা, এলো যে সিদ্ধান্ত

নকলের সহায়তায় ২ শিক্ষক অব্যাহতি, এক ছাত্রী বহিষ্কার 

জবির শিক্ষক-কর্মচারীদের আবাসনে আরও ১০০ কোটি টাকার ঋণচুক্তি

মার্কিন তারকা লাল কার্ড দেখতেই ১০ কোটির ফ্রি পিৎজা পেলেন সমর্থকরা! কিন্তু কেন?

শিক্ষার্থীদের নিরাপত্তায় চালু হচ্ছে ‘জেএনইউ কুইক রেসপন্স টিম’ পোর্টাল

আবার একসঙ্গে শাকিব-হৃদয়, নতুন সিনেমার ঘোষণা

‘গুল্লি বাবু’র ডেকে নেওয়া সেই যুবককে গুলি করে হত্যা

শিবির নেতা হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার

জনভোগান্তি কমাতে উন্নয়ন প্রকল্প দ্রুত বাস্তবায়ন করতে হবে: সিসিক প্রশাসক

চরমোনাই পীর / সংস্কার ও বিচারের অপূর্ণ দাবি পূরণ না হলে জুলাইয়ের উৎসর্গিত রক্তের সঙ্গে গাদ্দারি হবে

১০

যেভাবে ২৫০তম স্বাধীনতা দিবস উদযাপন করবেন যুক্তরাষ্ট্রের নাগরিকরা 

১১

টিআইবির পর্যবেক্ষণ / নতুন আইনেও ‘সরকারের নিয়ন্ত্রণে’ থাকবে মানবাধিকার কমিশন

১২

নীতিমালা লঙ্ঘন করে প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হলেন দাখিল পাসকৃত ব্যক্তি

১৩

জুলাই জোটের কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের আংশিক কমিটি ঘোষণা

১৪

সহকারী সচিব হলেন ৩৪ কর্মকর্তা

১৫

ডাগআউট থেকেই আনচেলত্তির প্রিয় জিনিস চুরি! ‘চোর’ দলেরই একাধিক ফুটবলার

১৬

একাত্তরের মতো জুলাইকে বিক্রি করতে দেব না: হুইপ নিজান

১৭

কাতারে জব্দ থাকা অর্থ কোথায় ব্যয় হবে, জানাল ইরান

১৮

নিজ দলের এমপির বক্তব্য ‘প্রত্যাখ্যান’ ছাত্রদল সভাপতির

১৯

কাঁদলেন ও কাঁদালেন আনোয়ারা

২০
X