আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ : ৩০ নভেম্বর ২০২৩, ০৭:৪৬ পিএম
আপডেট : ৩০ নভেম্বর ২০২৩, ০৭:৪৭ পিএম
অনলাইন সংস্করণ

নির্বাচন নিয়ে জনগণ উল্লসিত : আইনমন্ত্রী

মনোনয়নপত্র জমা দিচ্ছেন আইনমন্ত্রী। ছবি : কালবেলা
মনোনয়নপত্র জমা দিচ্ছেন আইনমন্ত্রী। ছবি : কালবেলা

আইনমন্ত্রী আনিসুল হক বলেন, অংশগ্রহণমূলক নির্বাচন হয় তখন, যখন এই নির্বাচনে বাংলাদেশের জনগণ অংশগ্রহণ করে। আমি একটা পার্থক্য ও জলজ্যান্ত প্রমাণ দেখায়, ১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারি বিএনপি যে নির্বাচন দিয়েছিল তখন কিন্তু সেই নির্বাচনে জনগণ ভোট দিতে যায়নি। সে কারণে ৩০ মার্চ বেগম খালেদা জিয়াকে পদত্যাগ করতে হয়েছিল। কিন্ত আজকে আপনারা দেখেছেন মানুষ নির্বাচন নিয়ে কেমন উল্লসিত। এই নির্বাচনে জনগণ অংশগ্রহণ করলে অংশগ্রহণমূলক নির্বাচন হবে।

বৃহস্পতিবার (৩০ নভেম্বর) বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলা পরিষদে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন।

এর আগে মন্ত্রী আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারি রিটার্নিং অফিসার অংগ্যজাই মারমার কাছে তার মনোনয়নপত্র দাখিল করেন। এ সময় তার প্রস্তাবকারী হিসেবে উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম ভূঁইয়া, সমর্থনকারী উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী চৌধুরী ও শনাক্তকারী হিসেবে আখাউড়া পৌরসভার মেয়র এবং উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. তাকজিল খলিফা কাজল উপস্থিত ছিলেন।

পরে মন্ত্রী আখাউড়া রেলস্টেশন চত্বরে দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। দোয়া-মাহফিলে আইনমন্ত্রী সবার কাছে দোয়া চান এবং এ আসনে দলীয় মনোনয়ন দেওয়ায় তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে কৃতজ্ঞা প্রকাশ করেন।

আইনমন্ত্রী আনিসুল হক ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) আসনে আওয়ামী লীগের দলীয় মনোনীত প্রার্থী। এর আগেও তিনি এ আসন থেকে পর পর দুইবার আওয়ামী লীগ থেকে নির্বাচিত হন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুর্নীতির অভিযোগে শ্রীলঙ্কার সাবেক নৌবাহিনী প্রধান গ্রেপ্তার

অক্টোবর-নভেম্বরে হতে পারে স্থানীয় সরকারের ৫ নির্বাচন: এলজিআরডি প্রতিমন্ত্রী

ফাঁকা মাঠে অবিশ্বাস্য সুযোগ নষ্ট, বিশ্বকাপের সবচেয়ে বাজে গোল মিস?

বিদেশি পিস্তল-৪৩ রাউন্ড গুলিসহ গ্রেপ্তার ৩

ধানক্ষেতে মিলল দুই কোটি টাকার স্বর্ণ, আটক ১

শেষ হলো শিল্পী সমিতির ভোটগ্রহণ, কখন জানবেন ফলাফল?

সড়কে আইন অমান্য, জুনে পয়েন্ট কাটা গেল কত চালকের?

খামেনির জানাজায় আসেননি সৌদির কেউ  

দুদকেই বেশি দুর্নীতি, চরিত্র বদলাতে হবে : মাহবুব উদ্দিন খোকন

ফুটবলে সম্প্রীতির বার্তা নিয়ে ঢাকায় মাঠে নামল ১৬ এয়ারলাইন্স

১০

হাজরে আসওয়াদ চুম্বনের ক্ষেত্রে যে ভুল থেকে সতর্ক করলেন কাবার ইমাম

১১

সারাদেশে ভারী বৃষ্টির আভাস, সমুদ্রবন্দরে সতর্কতা

১২

‘অসহায়-সুবিধাবঞ্চিতদের মুখে হাসি ফোটানোই সরকারের অন্যতম লক্ষ্য’

১৩

প্রাইভেট হাসপাতালে দেখছিলেন রোগী, সাংবাদিক দেখে দৌড়ে পালালেন সরকারি চিকিৎসক

১৪

হবিগঞ্জ সদর হাসপাতালের গেটে মানব কঙ্কাল, এলাকায় চাঞ্চল্য

১৫

আর্জেন্টিনা-কেপ ভার্দে ম্যাচে কে জিতবে, জানাল এআই

১৬

ঘুমন্ত বাবাকে হত্যা, ছেলে গ্রেপ্তার

১৭

বস্তুনিষ্ঠতাই গণমাধ্যমের একমাত্র মানদণ্ড: তথ্যমন্ত্রী

১৮

মাদক ব্যবসা ছেড়ে দাও, গর্তে পড়লে কেউ উদ্ধার করবে না: এ্যানি

১৯

মনে হচ্ছে এফডিসি পুনরুজ্জীবিত হয়েছে: অনন্ত জলিল

২০
X