নরসিংদী প্রতিনিধি
প্রকাশ : ০১ ডিসেম্বর ২০২৩, ০৩:০৯ পিএম
অনলাইন সংস্করণ

‘মাইরের ওপর ওষুধ নাই’ বক্তব্য দিয়ে নরসিংদী জেলা ছাত্রলীগের সভাপতি গ্রেপ্তার

নরসিংদী জেলা ছাত্রলীগের সভাপতি আহসানুল ইসলাম রিমন। ছবি : সংগৃহীত
নরসিংদী জেলা ছাত্রলীগের সভাপতি আহসানুল ইসলাম রিমন। ছবি : সংগৃহীত

নরসিংদীতে নিবার্চনী আচরণবিধি ভঙ্গ করে বক্তব্য দেওয়ার অভিযোগে দায়ের কৃত মামলায় নরসিংদী জেলা ছাত্রলীগের সভাপতি আহসানুল ইসলাম রিমনকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। শুক্রবার (১ ডিসেম্বর) দুপুর ১টার দিকে ঢাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

এর আগে নরসিংদী-১ সদর আসনের স্বতন্ত্র প্রার্থীদের উদ্দেশে ‘মাইরের ওপর ওষুধ নাই’ বলে বক্তব্য দেওয়া সহ আচরণ বিধির অভিযোগে বৃহস্পতিবার (৩০ নভেম্বর) রাতে নরিসংদী নির্বাচনী কর্মকর্তা সহকারী রিটানিং অফিসার ওমর ফারুক বাদী হয়ে সদর মডেল থানায় এ মামলা দায়ের করা হয়। একইসঙ্গে জেলা ছাত্রলীগ সভাপতি আহসানুল ইসলাম ওরফে রিমনকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। নির্বাচনী আইন লঙ্ঘনের এ ঘটনায় তার বিরুদ্ধে কেনো আইনগত ব্যবস্থা নেওয়া হবে না, জানতে চেয়েছে ওই আসনের নির্বাচনী অনুসন্ধান কমিটি।

এদিকে বৃহস্পতিবার রাতে কারণ দর্শানোর ওই নোটিশ দেন নির্বাচনী অনুসন্ধান কমিটির সদস্য নরসিংদীর যুগ্ম জেলা ও দায়রা জজ নাহিদুর রহমান নাহিদ। নোটিশ পাওয়ার ২৪ ঘণ্টার মধ্যে লিখিত জবাব দিতে বলা হয়েছে।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নরসিংদী-১ সদর আসনে স্বতন্ত্র প্রার্থীদের পেটানোর হুমকি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। গত বুধবার নরসিংদী ক্লাবে আওয়ামী লীগের প্রার্থী সংসদ সদস্য মো. নজরুল ইসলাম (বীর প্রতিক) একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সভায় আহসানুল ইসলাম রিমন তার বক্তব্যে নৌকার বিরুদ্ধে অবস্থান নেওয়া সতন্ত্র প্রার্থীদের পেটানোর হুমকি দেয়। মুহুর্তেই সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয় ওই ভিডিও।

ভিডিওতে জেলা ছাত্রলীগের সভাপতি বলেছেন, ’কোনো স্বতন্ত্র মতন্ত্র আমরা চিনি না, মাইরের ওপর কোনো ওষুধ নাই। ছাত্রলীগের কোনো পোলাপান স্বতন্ত্ররে মানবে না। সতন্ত্ররে কেমনে পিডাইতে হয়, হেই দেখাইছে। হেরে আমরা হেমনেই পিডামো। এই শহরে, এই সদরের কোনো এলাকায় স্বতন্ত্র প্রার্থীদের কোনো জায়গা দেওয়া যাবে না। তারা নৌকার বিরোধী, মুক্তিযুদ্ধের বিরোধী, তারা দেশ বিরোধী। ‘

গ্রেপ্তার হওয়ার আগে দেওয়া এক বক্তব্যে নিজেকে আওয়ামী লীগ তথা দলের নিবেদিত প্রাণ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভ্যানগার্ড উল্লেখ করেন নরসিংদী জেলা ছাত্রলীগের সভাপতি আহসানুল ইসলাম রিমন বলেন, দলীয় যারা নৌকার বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থী হবে, নৌকাকে ডুবাতে যারা অবস্থান নিবে, আমি মনে করি তারা আওয়ামী লীগের বিরোধী। মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা বিরোধী। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরোধী। বঙ্গবন্ধুর আদর্শের বিরুদ্ধে তারা অবস্থান করতেছে। আমি তাদের বিরুদ্ধে হুঁশিয়ারি দিয়েছি। নৌকাকে বিজয়ী করতে যা যা করার দরকার তাই করবো।

জেলা নির্বাচন কর্মকর্তা মো. রবিউল আলম বলেন, নিবার্চনী আচরণবিধি ভঙ্গ করে ঊসকানিমূলক বক্তব্য দেওয়ার অভিযোগে নরিসংদী সহকারী রিটানিং কর্মকর্তা ওমর ফারুক বাদী হয়ে সদর মডেল থানায় এ মামলা দায়ের করেন। একই সাথে তাকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে নির্বাচনী অনুসন্ধান কমিটি। তিনি আরও বলেন, এমন বক্তব্য হুমকি-ধমকি সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নষ্ট করে। নির্বাচনী আইন লঙ্ঘনের এমন ঘটনা কোনোভাবেই কাম্য হতে পারে না।

নরসিংদী জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা খোকন চন্দ্র সরকার বলেন, সদর থানার মামলার প্রেক্ষিতে নরসিংদী জেলা ছাত্রলীগের সভাপতি আহসানুল ইসলাম রিমনকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যাবস্থা গ্রহণ করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কমিউনিকেশনস পেশাজীবীদের জন্য হাতে-কলমে এআই প্রশিক্ষণ দিচ্ছে বিসিপিএস

মেয়ের আত্মহত্যার ৩ মাস পর পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার

বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম

শিশুর মতোই গাছের চারাকে লালন-পালন করতে হবে: তথ্যমন্ত্রী

ইসরায়েলি সেনা পাহারায় আল আকসা মসজিদে শতাধিক অবৈধ বসতি স্থাপনকারীর অনুপ্রবেশ

কর্ণফুলী টানেলের মেইনটেন্যান্স কাজের জন্য ট্রাফিক ডাইভারসন

‘পুলিশ আর কারও লাঠিয়াল বাহিনী হবে না’

তীব্র গ্যাস ও বিদ্যুৎ সংকটে নরসিংদীর জনজীবন বিপর্যস্ত

হরমুজ প্রণালি পরিচালনা নিয়ে ইরানকে নতুন প্রস্তাব দিল ওমান

সাপ কি মরার পরও কামড়াতে পারে? যা বলছেন বিশেষজ্ঞরা

১০

সাকিব আল হাসানকে টপকে পরীমনির নতুন রেকর্ড

১১

জিওব্যাগেও মিলছে না সুরক্ষা, পায়রার ভাঙনে বিলীন হচ্ছে মির্জাগঞ্জ

১২

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা / রাষ্ট্রপতি পদে থাকার আগে-পরে অভিযোগ থাকলে আইনি ব্যবস্থা

১৩

গাজায় নিহতের সংখ্যা বেড়ে ৭৩,৩৩৩

১৪

দেশে ৫ ধরনের ক্যানসার বাড়ছে, কারণ কী?

১৫

ককটেল বিস্ফোরণে উড়ে গেল প্রবাসীর বাড়ির সেপটিক ট্যাংক

১৬

জনগণের ওপরে যারা ক্ষমতা প্রদর্শন করবে তারা দলের শত্রু: তথ্যমন্ত্রী

১৭

ঘুমের মধ্যে হঠাৎ উপর থেকে পড়ে যাওয়ার অনুভূতি হয় কেন?

১৮

যুক্তরাষ্ট্রকে সরাসরি আলোচনার প্রস্তাব দেওয়ার খবর প্রত্যাখ্যান করল ইরান

১৯

স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, আটক ৩

২০
X