বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩
কালবেলা প্রতিবেদক, গাজীপুর
প্রকাশ : ০৫ ডিসেম্বর ২০২৩, ০৫:৫৫ পিএম
অনলাইন সংস্করণ

স্ত্রী হত্যার পর মাটিচাপা দিয়ে সবজি চাষ করেন স্বামী

গাজীপুর জেলার ম্যাপ। ছবি : কালবেলা
গাজীপুর জেলার ম্যাপ। ছবি : কালবেলা

গাজীপুর সিটি করপোরেশনের হাড়িনাল এলাকায় স্ত্রীকে শ্বাসরোধে হত্যার ১১ দিন পর আত্মসমর্পণ করেছেন স্বামী। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে ঘটনাস্থলে গিয়ে মাটিচাপা দেওয়া স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন সদর থানার ওসি ।

গ্রেপ্তার স্বামী বেলায়েত হোসেন স্থানীয় হাড়িনাল দক্ষিণপাড়া আমজাদ হোসেনের বাড়িতে ভাড়া থেকে সবজি বিক্রি করতেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, হাড়িনালের ওই বাড়িতে স্বামী বেলায়েত ও তার স্ত্রী রেশমা হোসেন থাকতেন। গত ২৪ নভেম্বর পারিবারিক বিরোধে তাদের মধ্যে কথা-কাটাকাটির হয়। একপর্যায়ে স্ত্রীকে শ্বাসরোধে হত্যা করে বাড়ির উঠানেই লাশ মাটিচাপা দেন বেলায়েত। পরে সেখানে সবজি চাষ করেন। কিন্তু এরপর থেকেই অনুশোচনায় ভুগতে থাকেন তিনি। সোমবার বেলায়েতকে সঙ্গে নিয়ে তার মা গাজীপুর মেট্রোপলিটন সদর থানায় আসেন। সেখানে আত্মসমর্পণ করে হত্যার ঘটনা সম্পর্কে বিস্তারিত বলেন বেলায়েত। পরে রাতেই পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠায়।

সদর থানার ওসি জিয়াউল ইসলাম বলেন, থানায় আত্মসমর্পণ করে ঘটনার বিস্তারিত বলেন বেলায়েত। পরে ঘটনাস্থলে গিয়ে মাটিচাপা দেওয়া লাশ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন হাসপাতালের মর্গে পাঠানো হয়। সেখানে ময়নাতদন্তের পর মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। এ ঘটনায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।

কালবেলা/এসওআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছাত্রলীগের প্রতি মায়াকান্না দেখানো সাংবাদিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেব: রাকসু ভিপি

যুক্তরাষ্ট্রের সড়কে ঝরে গেল বাংলাদেশি নবীন ডাক্তারের প্রাণ

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই সোকসাসের স্টুডিওর তালা ভাঙল ডিবেটিং ক্লাব

কাফরুলে যুবদলকর্মী হত্যাকাণ্ডে অংশ নিয়েছিল কালীগঞ্জের ৪ যুবক

বৃষ্টি হলেই ডুবে লক্ষ্মীপুর বাস টার্মিনাল, গর্ত-কাদায় চরম ভোগান্তি

শাহজালাল বিমানবন্দরে ৪৩২ গ্রাম স্বর্ণ উদ্ধার

দেশে ফেরা প্রসঙ্গে সাকিব / অনেকে ‘ভয় পায়’, এই কারণেই সুযোগটা হচ্ছে না

সংবিধান সংশোধন করে রাষ্ট্রপতি নির্বাচনের দাবি ইসলামী আন্দোলনের

আসছে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, দেখা যাবে যেসব দেশ থেকে

এনসিপির গাড়িবহরে হামলা, সার্কিট হাউসে আশ্রয় নিয়েছিলেন সারজিস

১০

ভারতে ফোনে কথা বলায় ব্যাঘাত, ৩ বছরের ছেলেকে শ্বাসরোধে হত্যা

১১

১১ দলীয় জোট থেকে লেবার পার্টির বহিষ্কার চান দেওনার পীর

১২

কাপ্তাই উপজেলা যুবলীগের সভাপতি গ্রেপ্তার

১৩

শাকিবের সঙ্গে রোমান্সে ছিল না কোনো অস্বস্তি, জানালেন সাবিলা নূর

১৪

রাকসু কার্যালয়ে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন, ৬ দফা দাবি

১৫

ভারতে কারাভোগের পর দেশে ফিরলেন ৫ বাংলাদেশি নারী 

১৬

যমুনা নদীর বাঁধে ফের ভাঙন, আতঙ্কে নদীপাড়ের মানুষ

১৭

কুলাউড়া পৌর বিএনপির কমিটি স্থগিত

১৮

সারা অ্যাডভারটাইজিংয়ের এমডি আনোয়ার হোসেন মিন্টু আর নেই

১৯

লক্ষ্মীপুরে ১৬ নেতার পদত্যাগের পর যুবদলের কমিটি বিলুপ্ত 

২০
X