গোপালগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ০৫ ডিসেম্বর ২০২৩, ০৬:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

গোপালগঞ্জ-৩ আসনে শেখ হাসিনার বিপক্ষে লড়বেন ৪ প্রার্থী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পুরোনো ছবি।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পুরোনো ছবি।

আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনে গোপালগঞ্জ-৩ আসনে আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিপক্ষে লড়বেন ৪ প্রার্থী। তারা হলেন- গণফ্রন্টের সৈয়দা লিমা হাসান, বাংলাদশে সুপ্রিম পার্টি এম নিজাম উদ্দিন লস্কর, এনপিপি’র শেখ আবুল কালাম এবং জাকের পার্টির মাহাবুর মোল্লা।

জেলার টুঙ্গিপাড়া উপজেলা ও কোটালীপাড়া উপজেলা নিয়ে গঠিত এ আসনে এরই মধ্যে বইতে শুরু করেছে নির্বাচনী হাওয়া। চায়ের দোকানসহ বিভিন্ন জায়গায় চলছে আলোচনার ঝড়। আগামী ৭ জানুয়ারি ভোটাররা তাদের পছন্দের প্রার্থীকে নির্বাচিত করবেন।

গতকাল গোপালগঞ্জ রিটার্নিং অফিসারের কার্যালয়ে যাচাই-বাছাইয়ে গোপালগঞ্জ-৩ আসনে আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৪ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করেছেন জেলা রিটার্নিং কর্মকর্তা কাজী মাহবুবুল আলম।

এদিকে হলফনামায় মামলা সম্পর্কিত তথ্য গোপন ও বিদ্যুৎ বিল বকেয়া থাকার কারণে বাংলাদেশ কংগ্রেস মনোনীত মো. সাহিদুল ইসলাম মিটুর মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়েছে। আর আয়কর রিটার্ন ও দলীয় মনোনয়ন না থাকায় জাতীয় পার্টির শিশির চৌধুরীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। এ ছাড়া সমর্থন যাচাইয়ের তালিকা সঠিক না থাকায় বাদ পড়েছেন স্বতন্ত্র প্রার্থী মো. কামাল হোসেন।

এ বিষয়ে টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি খায়ের মিয়া জানান, উৎসবমুখর পরিবেশে হবে নির্বাচন, উপজেলার প্রতিটি ভোটার ভোটকেন্দ্রে গিয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করবে। বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি জননেত্রী শেখ হাসিনা আমাদের আসনে মনোনয়ন পেয়েছেন। বিপুল ভোটের মাধ্যমে আমরা তাকে বিজয় করব ইনশাআল্লাহ।

কালবেলা/এসওআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বৃষ্টি হলেই ডুবে লক্ষ্মীপুর বাস টার্মিনাল, গর্ত-কাদায় চরম ভোগান্তি

শাহজালাল বিমানবন্দরে ৪৩২ গ্রাম স্বর্ণ উদ্ধার

দেশে ফেরা প্রসঙ্গে সাকিব / অনেকে ‘ভয় পায়’, এই কারণেই সুযোগটা হচ্ছে না

সংবিধান সংশোধন করে রাষ্ট্রপতি নির্বাচনের দাবি ইসলামী আন্দোলনের

আসছে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, দেখা যাবে যেসব দেশ থেকে

এনসিপির গাড়িবহরে হামলা, সার্কিট হাউসে আশ্রয় নিয়েছিলেন সারজিস

ভারতে ফোনে কথা বলায় ব্যাঘাত, ৩ বছরের ছেলেকে শ্বাসরোধে হত্যা

১১ দলীয় জোট থেকে লেবার পার্টির বহিষ্কার চান দেওনার পীর

কাপ্তাই উপজেলা যুবলীগের সভাপতি গ্রেপ্তার

শাকিবের সঙ্গে রোমান্সে ছিল না কোনো অস্বস্তি, জানালেন সাবিলা নূর

১০

রাকসু কার্যালয়ে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন, ৬ দফা দাবি

১১

ভারতে কারাভোগের পর দেশে ফিরলেন ৫ বাংলাদেশি নারী 

১২

যমুনা নদীর বাঁধে ফের ভাঙন, আতঙ্কে নদীপাড়ের মানুষ

১৩

কুলাউড়া পৌর বিএনপির কমিটি স্থগিত

১৪

সারা অ্যাডভারটাইজিংয়ের এমডি আনোয়ার হোসেন মিন্টু আর নেই

১৫

লক্ষ্মীপুরে ১৬ নেতার পদত্যাগের পর যুবদলের কমিটি বিলুপ্ত 

১৬

শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের বদলি-পদায়নে নতুন নীতিমালা

১৭

২০২৬ সালের প্রথমার্ধে আইডিএলসি ফাইন্যান্সের ২৬ শতাংশ প্রবৃদ্ধি

১৮

এক অগ্নিকাণ্ডেই ভেঙে গেল ৬ পরিবারের স্বপ্ন

১৯

কওমি মাদ্রাসার বিরুদ্ধে অপপ্রচার চলছে, অভিযোগ হেফাজতের

২০
X