চান্দিনা (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ : ০৬ ডিসেম্বর ২০২৩, ১০:২০ পিএম
অনলাইন সংস্করণ

কুমিল্লায় আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে মানহানির মামলা

আওয়ামী লীগ নেতা মুনতাকিম আশরাফ টিটু। ছবি : কালবেলা
আওয়ামী লীগ নেতা মুনতাকিম আশরাফ টিটু। ছবি : কালবেলা

কুমিল্লা-৭ (চান্দিনা) আসন থেকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থী হিসেবে সদ্য মনোনয়নপত্র বাতিল হওয়া উপজেলা আওয়ামী লীগ সভাপতি মুনতাকিম আশরাফ টিটুর বিরুদ্ধে আদালতে মানহানির মামলা দায়ের করা হয়েছে।

মঙ্গলবার (৫ ডিসেম্বর) দুপুরে কুমিল্লা বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ৭নং আমলী আদালতে মানহানি মামলাটি দায়ের করেন উপজেলা কৃষকলীগ নেতা মো. শাহজাহান।

প্রয়াত সাংসদ বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মো. আলী আশরাশের একমাত্র পুত্র আসামি মুনতাকিম আশরাফ টিটুকে আগামী ২০২৪ সালের ৩ মার্চ সশরীরে উপস্থিত হওয়ার জন্য নির্দেশ দিয়েছেন আদালত।

মামলায় উল্লেখ করা হয়, গত ২ ডিসেম্বর দুপুরে কেরণখাল ইউনিয়নের দোতলা এলাকার চান্দিনা ফার্মল্যান্ড অ্যান্ড কোল্ড স্টোরেজে সাংবাদিকদের উপস্থিতিতে কৃষক লীগ নেতা মো. শাহজাহানকে ‘হুন্ডা চোর’ হিসেবে আখ্যায়িত করেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি মুনতাকিম আশরাফ টিটু। পরে ওই ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়।

বাদী মো. শাহজাহান জানান, আমি মালদ্বীপে ব্যবসা করি। রাজনৈতিকভাবে চান্দিনা উপজেলা কৃষকলীগের উপদেষ্টা পদে আছি। উপজেলা আওয়ামী লীগ সভাপতি মুনতাকিম আশরাফ টিটু আমাকে প্রকাশ্যে লোকসমাগমে এবং উপস্থিত সাংবাদিকদের সামনে ‘হুন্ডা চোর’ বলায় আমার ৩ কোটি টাকার মানহানি হয়েছে। আমি আইনি ব্যবস্থা পেতে আদালতের স্মরণাপন্ন হয়েছি।

বাদী পক্ষের আইনজীবী মো. শাহজালাল মিঞা শিপন জানান, একজন ব্যবসায়ীকে ‘হুন্ডা চোর’ বলায় আদালত মামলাটিকে আমলে নিয়ে আসামিকে আদালতে হাজির হওয়ার জন্য সমন জারি করে।

এ ব্যাপারে উপজেলা আওয়ামী লীগ সভাপতি মুনতাকিম আশরাফ টিটু জানান, মামলাটি সম্পর্কে আমি এখনও অবগত নই। বিস্তারিত জেনে মন্তব্য করবো।

কালবেলা/এসওআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্যবসায়ী ‌হত্যা ‌মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড

মার্কিন নিষেধাজ্ঞা উপেক্ষা করে চিপ শিল্পে স্বনির্ভরতার পথে চীন

বেফাক ও হাইআতুল উলয়ায় সচেতন আলেম সমাজের ১২ প্রস্তাবনা

রাজধানীতে টিসিবির পণ্য কেনার সময় দেয়াল ধস, নিহত ২

কমিউনিকেশনস পেশাজীবীদের জন্য হাতে-কলমে এআই প্রশিক্ষণ দিচ্ছে বিসিপিএস

মেয়ের আত্মহত্যার ৩ মাস পর পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার

বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম

শিশুর মতোই গাছের চারাকে লালন-পালন করতে হবে: তথ্যমন্ত্রী

ইসরায়েলি সেনা পাহারায় আল আকসা মসজিদে শতাধিক অবৈধ বসতি স্থাপনকারীর অনুপ্রবেশ

কর্ণফুলী টানেলের মেইনটেন্যান্স কাজের জন্য ট্রাফিক ডাইভারসন

১০

‘পুলিশ আর কারও লাঠিয়াল বাহিনী হবে না’

১১

তীব্র গ্যাস ও বিদ্যুৎ সংকটে নরসিংদীর জনজীবন বিপর্যস্ত

১২

হরমুজ প্রণালি পরিচালনা নিয়ে ইরানকে নতুন প্রস্তাব দিল ওমান

১৩

সাপ কি মরার পরও কামড়াতে পারে? যা বলছেন বিশেষজ্ঞরা

১৪

সাকিব আল হাসানকে টপকে পরীমনির নতুন রেকর্ড

১৫

জিওব্যাগেও মিলছে না সুরক্ষা, পায়রার ভাঙনে বিলীন হচ্ছে মির্জাগঞ্জ

১৬

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা / রাষ্ট্রপতি পদে থাকার আগে-পরে অভিযোগ থাকলে আইনি ব্যবস্থা

১৭

গাজায় নিহতের সংখ্যা বেড়ে ৭৩,৩৩৩

১৮

দেশে ৫ ধরনের ক্যানসার বাড়ছে, কারণ কী?

১৯

ককটেল বিস্ফোরণে উড়ে গেল প্রবাসীর বাড়ির সেপটিক ট্যাংক

২০
X