চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ০৬ ডিসেম্বর ২০২৩, ১০:২২ পিএম
অনলাইন সংস্করণ

মহাসড়কে কাঁটা বিছিয়ে গ্রেপ্তার ৮

মোট ৩১টি চারকাঁটা ও পাঁচকাঁটা উদ্ধারসহ ৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ছবি : কালবেলা
মোট ৩১টি চারকাঁটা ও পাঁচকাঁটা উদ্ধারসহ ৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ছবি : কালবেলা

চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কে খড়কপুর এলাকায় গাড়ির চাকা পাংচার করে নাশকতা সৃষ্টি করতে বিশেষ কায়দায় লোহার পাতের তৈরি কাঁটা রাস্তায় বিছিয়ে রাখে কতিপয় দুষ্কৃতকারী। এই ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) ও শিবগঞ্জ থানা পুলিশের যৌথ অভিযানে মোট ৩১টি চারকাঁটা ও পাঁচকাঁটা উদ্ধারসহ ৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

রোববার ( ৩ ডিসেম্বর) রাতে শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউপির ধোবড়া খড়কপুর মহাসড়কে এ ঘটনা ঘটে। এ সময় রাস্তার ওপর কাঁটা বিছিয়ে কতিপয় দুষ্কৃতকারী দুটি ট্রাক ও একটি অ্যাম্বুলেন্স আটকানোর চেষ্টা করে। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সেখান থেকে ২১টি কাঁটা উদ্ধার করে।

পরবর্তীতে, এ ঘটনায় জড়িত দুষ্কৃতকারীদের শনাক্ত ও গ্রেপ্তারে মাঠে নামে চাঁপাইনবাবগঞ্জ জেলা গোয়েন্দা শাখা ও শিবগঞ্জ থানা পুলিশ। তাদের যৌথ অভিযানে কাঁটা তৈরির কারিগর (লেদ মিস্ত্রি) ইসমাইল হোসেনকে (৩২) গ্রেপ্তার করে পুলিশ। এ সময় লেদের ঘর থেকে আরও ১০টি কাঁটা উদ্ধার করা হয়। তার দেওয়া তথ্য অনুযায়ী, ঘটনায় জড়িত আরও সাতজনকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তাররা হলো- আব্দুস সামাদ (২৪), জানিবুল ইসলাম (৩৫), সনি আহমেদ (২৪), আতিকুল ইসলাম শাওন (২০) , সাদমান সাকিব লিপু (৩২), সারোয়ার জাহান (২৬) ও শাহাদাত হোসেন (৩২)। শিবগঞ্জ থানার ওসি চৌধুরী জুবায়ের আহমেদ জানান, বুধবার (৬ ডিসেম্বর) আইনগত ব্যবস্থা গ্রহণপূর্বক বিজ্ঞ আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘খালেদা জিয়া বেতনের ১ টাকা রেখে বাকিটা এতিমখানায় দান করতেন'

মানত পূরণে সাঁতরে নদী পার হতে গিয়ে গৃহবধূর মৃত্যু

আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

এনসিপির সমাবেশে ককটেল হামলার নিন্দা জামায়াতের

৪ বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগ 

৭ জুলাই / আজকের নামাজের সময়সূচি

সৌদিতে বাংলাদেশিদের জন্য দূতাবাসের জরুরি সতর্কবার্তা

৭৫ হাজার টাকার জাল নোটসহ আটক ১

সম্মান দিয়ে কথা বলুন, মি. ট্রাম্প; নইলে ভিন্ন ভাষায় জবাব দেব: বাকের জোলঘাদর

টানা ১৬ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

১০

৬ দিনের বিরতি শেষে আজ আবারও বসছে সংসদ অধিবেশন

১১

সড়কের মাঝখানে বিদ্যুতের খুঁটি রেখেই চলছে নির্মাণকাজ

১২

রাজধানীতে আজ কোথায় কী

১৩

তীব্র ভাঙন / ১৫ দিনে নদীগর্ভে ১৯ বাড়ি

১৪

খামে‌নির মরদেহ পৌঁছেছে পবিত্র শহর কোমে

১৫

মরক্কোয় আইএসের হামলার পরিকল্পনা নস্যাৎ, গ্রেপ্তার ১০

১৬

দাপুটে জয়ে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম, বিদায় স্বাগতিক যুক্তরাষ্ট্র

১৭

০৭ জুলাই / কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৮

ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ার বৃহত্তম তেল শোধনাগারে আগুন

১৯

ঢাকাসহ ১৭ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

২০
X