বগুড়া ব্যুরো
প্রকাশ : ০৮ ডিসেম্বর ২০২৩, ১০:৩০ পিএম
আপডেট : ০৮ ডিসেম্বর ২০২৩, ১১:৫২ পিএম
অনলাইন সংস্করণ

রেলস্টেশনে ককটেল বিস্ফোরণ

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

বগুড়া রেলস্টেশনে পরিত্যক্ত ককটেল বিস্ফোরণে মোজাম প্রামাণিক (৭০) নামের এক বৃদ্ধের হাত-পা ঝলসে গেছে। শুক্রবার (৮ ডিসেম্বর) দুপুর আড়াইটার দিকে রেলস্টেশনে ওভারব্রিজের নিচে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। আহত মোজাম প্রামাণিক বগুড়া জেলার সোনাতলা থানার তালতলা গ্রামের হিমদ প্রামাণিকের ছেলে। তিনি রেলস্টেশন এলাকায় বসবাস করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, রেলস্টেশনে থাকা ভাসমান শিশুরা ককটেল সদৃশ একটি বস্তু কুড়িয়ে পায়। এ সময় ওই বৃদ্ধ ইট দিয়ে সেই বস্তুটিকে আঘাত করলে তা বিস্ফোরিত হলে তার দুই হাত ও দুই পা ঝলসে যায়। পরে তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

বগুড়া রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম বলেন, এ ধরনের ঘটনা তাদের জানা নেই। বগুড়া রেলওয়ে স্টেশন মাস্টার সাজেদুর রহমান বলেন, আমি রেলওয়ে পুলিশের কাছে শুনেছি ভাসমান শিশুরা খেলাধুলা করার সময় পটকা জাতীয় কিছু বিস্ফোরণ হয়েছে। তবে কেউ আহত হয়েছে কিনা জানা নেই।

কালবেলা/এএএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মঙ্গলবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

মির্জা ফখরুলই হচ্ছেন রাষ্ট্রপতি

মানবদেহ সম্পর্কে ১০ বিস্ময়কর তথ্য, যা জানলে অবাক হবেন আপনিও

ট্রাম্পের সঙ্গে সম্পর্ক, তদন্তের মুখে ফিফা সভাপতি ইনফান্তিনো

রয়টার্স/ইপসসের জরিপ / ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের ব্যাখ্যায় সন্তুষ্ট নন অধিকাংশ মার্কিন নাগরিক

দেশে খাদ্যশস্যের পর্যাপ্ত মজুত, জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত সরকার

বিক্ষোভে এআই নজরদারি, মোদি সরকারের বিরুদ্ধে আদালতে মামলা

মাতামুহুরীতে বন্যাদুর্গত মানুষের পাশে সেনাবাহিনী

জনগণের জীবনমান উন্নয়নে কাজ করছে সরকার: আবদুল আউয়াল মিন্টু

রাবিপ্রবি ছাত্রদলের ৩ যুগ্ম আহ্বায়ক বহিষ্কার, সদস্য সচিবের পদ স্থগিত

১০

কালবেলার অনুসন্ধানে বদলে গেল বিউটি রানীর ভিডিও বিতর্ক, তদন্ত থেকেও সরে এলো শিক্ষা বিভাগ

১১

জুলাইয়ে সম্মিলিত চেতনা দেশের রাজনৈতিক ইতিহাসে এক মূল্যবান সম্পদ: রিজভী

১২

কাউন্সিলর একরামুল হত্যা, সেনাবাহিনীর কাস্টডিতে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ

১৩

৪৫ দিন পর আজ খুলছে আদ্-দ্বীন হাসপাতাল, মিলবে সব ধরনের চিকিৎসাসেবা 

১৪

ছাত্রলীগ করলেই মারধর গ্রহণযোগ্য নয়: অধ্যাপক মামুন

১৫

ইনকিলাব মঞ্চের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা, জায়গা পেলেন ওসমান হাদিও

১৬

পলিথিনের ব্যবহার বন্ধে জনসচেতনতা ও আইনের কঠোর প্রয়োগ জরুরি: পরিবেশ প্রতিমন্ত্রী

১৭

জয়পুরহাটে সৎ মাকে হত্যায় ৩ জনের যাবজ্জীবন

১৮

ঠাকুরগাঁও জেলা ছাত্রদলের আংশিক নতুন কমিটি ঘোষণা

১৯

‘আন্তর্জাতিক ক্রিকেটে সব রেকর্ড চুরমার করবে সূর্যবংশী’

২০
X