গাংনী (মেহেরপুুর) প্রতিনিধি
প্রকাশ : ১১ ডিসেম্বর ২০২৩, ০২:৪৯ পিএম
অনলাইন সংস্করণ

মেহেরপুরে ১৬৭৬ পিস ইয়াবাসহ আটক ২

গাংনীতে র‌্যাবের হাতে আটক মাদক ব্যবসায়ী সোলেমান হায়দার ও জাহাঙ্গীর আলম। ছবি : কালবেলা
গাংনীতে র‌্যাবের হাতে আটক মাদক ব্যবসায়ী সোলেমান হায়দার ও জাহাঙ্গীর আলম। ছবি : কালবেলা

মেহেরপুরের গাংনীতে ১ হাজার ৬৭৬ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব। সোমবার (১১ ডিসেম্বর) দুপুরে এক ব্রিফিংয়ে অভিযানের বিষয়টি সাংবাদিকদের সামনে তুলে ধরেন র‌্যাব-১২ সিপিসি-৩ কোম্পানি কমান্ডার সহকারী পুলিশ সুপার মনরিুজ্জামান।

এর আগে সকালে গাংনীর তেরাইল বাজার এলাকায় র‌্যাব-১২ সিপিসি-৩ এর কোম্পানি কমান্ডার এএসপি মো. মনিরুজ্জামানের নেতৃত্বে একটি দল অভিযান চালিয়ে তাদের আটক করে।

আটকরা হলেন, চট্টগ্রামের রাউজান উপজেলার কদলপুর আমিরপাড়া নুর মিয়া ছেলে সোলেমান হায়দার (৪৫) ও মেহেরপুরের গাংনী উপজেলার তেরাইল গ্রামের মৃত আব্দুল গণির ছেলে জাহাঙ্গীর আলম (৩৭)। সহকারী পুলিশ সুপার মনরিুজ্জামান জানান, চট্টগ্রাম থেকে ইয়াবা সংগ্রহ করে গতকাল রাতে ঢাকা থেকে পরিবহনযোগে ইয়াবা নিয়ে গাংনীর তরাইলে বিক্রির উদ্দেশ্যে আসেন সোলেমান হায়দার। তেরাইল বাজারে অবস্থানকালীন অভিযান চালায় র‌্যাব। এ অভিযানে সোলেমান ও তার স্থানীয় সঙ্গী জাহাঙ্গীর আলমকে আটক করা হয়। এ সময় তাদরে কাছ থেকে উদ্ধার করা হয় ১ হাজার ৬৭৬ পিস ইয়াবা। তাদের দুজনের নামে বিভিন্ন থানায় মাদকের একাধিক মামলা রয়েছে। তারা চিহ্নিত মাদক ব্যবসায়ী বলেও জানান র‌্যাব কমান্ডার। র‌্যাব সূত্র জানিয়েছে, আটকদের নামে গাংনী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। ওই মামলার আসামি হিসেবে তাদেরকে মেহেরপুর আদালতে সোপর্দ করবে গাংনী থানা পুলশি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

গণঅধিকার পরিষদের সভাপতির বোনের বাসায় চুরি, শ্রমিকদল নেতা গ্রেপ্তার

৪৯তম বিশেষ বিসিএস: দুই প্রার্থীর ফল ও সাময়িক নিয়োগ বাতিল

বাসের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশার ২ যাত্রীর

টানা বৃষ্টিতে মরিচের বাজারে আগুন

লোহিত সাগরে চলাচলকারী জাহাজে রেডিওতে সতর্কবার্তা দিচ্ছে হুতিরা

আধুনিক মেশিনে বদলে যাচ্ছে রামেক হাসপাতালের ল্যাব সেবা

হরমুজ প্রণালির লারাক দ্বীপে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা

ফেনীতে আ.লীগের কার্যালয় গুঁড়িয়ে দিল প্রশাসন

মেসিদের নিয়ে অপপ্রচার, কঠোর আইনি ব্যবস্থা নিচ্ছে আর্জেন্টিনা

১০

দেশে জ্বালানি তেলের সংকট নেই: পেট্রোল পাম্প মালিক সমিতি

১১

যুক্তরাষ্ট্রের হামলার মধ্যেও ক্ষেপণাস্ত্র উৎপাদন করছে ইরান

১২

স্বামীর বিরুদ্ধে মিথ্যা মামলায় কারাগারে স্ত্রী

১৩

কালবেলায় সংবাদ প্রকাশ / কমলগঞ্জে সেই ১২০০ কমলা গাছ কাটার ঘটনায় উচ্চতর তদন্ত কমিটি গঠন

১৪

মৌরিতানিয়ার উপকূলে নৌকাডুবি, ১৪৪ অভিবাসী নিখোঁজ

১৫

বহিষ্কৃত গাজী নজরুলের এমপি পদ নিয়ে দলের অবস্থান জানালেন জামায়াত মুখপাত্র

১৬

শিক্ষা অধিদপ্তরের সাবেক ২ মহাপরিচালককে হাইকোর্টে তলব

১৭

অস্ত্রের মুখে ৭০ লাখ টাকার মালামালসহ দুটি ট্রাক ডাকাতি

১৮

জুলাই-আগস্টের শহীদদের স্মরণে গাইবান্ধায় ছাত্রদলের দোয়া মাহফিল

১৯

ইংলিশ ক্লাবের সঙ্গে সম্পর্ক ছিন্ন করলেন আর্জেন্টাইন ডিফেন্ডার

২০
X