ফেনী জেলা প্রতিনিধি
প্রকাশ : ১৪ ডিসেম্বর ২০২৩, ০৯:১৮ পিএম
আপডেট : ১৫ ডিসেম্বর ২০২৩, ১০:৪৫ এএম
অনলাইন সংস্করণ

আ.লীগ নেতাকে ‘ডামি প্রার্থী’ লেখায় সাংবাদিকের বিরুদ্ধে মামলা

দৈনিক ফেনীর সময় পত্রিকার সম্পাদক মোহাম্মদ শাহাদাত হোসেন। ছবি : সংগৃহীত
দৈনিক ফেনীর সময় পত্রিকার সম্পাদক মোহাম্মদ শাহাদাত হোসেন। ছবি : সংগৃহীত

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ফেনী-২ আসনে সংসদ সদস্য প্রার্থী ফেনী জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক অ্যাডভোকেট আনোয়ারুল করিম ফারুককে ‘ডামি প্রার্থী’ লেখায় এক সাংবাদিকের বিরুদ্ধে তিনি আদালতে মানহানির মামলা করেছেন।

বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আশিকুর রহমানের আদালতে তিনি মামলাটি করেন। মামলায় দৈনিক ফেনীর সময় পত্রিকার সম্পাদক মোহাম্মদ শাহাদাত হোসেন ও পত্রিকাটির প্রধান প্রতিবেদক আরিফ আজমকে বিবাদী করা হয়।

১০ কোটি টাকার মানহানি মামলা হয়েছে বলে দৈনিক ফেনীর সময় সম্পাদক মোহাম্মদ শাহাদাত হোসেনের বিরুদ্ধে অভিযোগটি দাখিল করেন। অভিযোগে পত্রিকাটির প্রধান প্রতিবেদক আরিফ আজমকেও বিবাদী করা হয়। এ খবর ছড়িয়ে পড়লে গণমাধ্যমকর্মীসহ জেলার সচেতন মহলে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

এরপর আদালত প্রাঙ্গণে দৈনিক ফেনীর সময় পত্রিকায় মানহানিকর বক্তব্য ছাপানোয় পত্রিকাটির নিবন্ধন বাতিলের দাবিতে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ সম্পাদক সৈয়দ আবুল হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন অ্যাডভোকেট কামরুল হাসান। সভায় এমপি প্রার্থী আনোয়ারুল করিম ফারুক ছাড়াও বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের আইন সম্পাদক এম শাহজাহান সাজু, সোনাগাজী উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি নাছির উদ্দিন বাহার, দিলীপ কুমার সাহা, আহসান কবির বেঙ্গল, রসিক শেখর ভৌমিক, গাজী তারেক আজিজ প্রমুখ।

বক্তারা দাবি করেন, আনোয়ারুল করিম ফারুক ‘ডামি প্রার্থী’ নন। ৭ জানুয়ারি অনুষ্ঠিতব্য নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ছেন। জেলা রিটার্নিং অফিসার কার্যালয়ে বাছাইয়ে প্রার্থিতা বাতিল হলেও নির্বাচন কমিশনে আপিল করে প্রার্থিতা ফিরে পেয়েছেন। এ নিয়ে বুধবার দৈনিক ফেনীর সময় পত্রিকায় ডামি প্রার্থী হিসেবে সংবাদ প্রকাশ করায় আনোয়ারুল করিম ফারুকের সম্মানহানি হয়েছে।

এদিকে বৃহস্পতিবার সন্ধ্যায় এ রিপোর্ট লেখা পর্যন্ত আদালত সূত্রে এজাহার দায়েরের সত্যতা পাওয়া গেলেও এ বিষয়ে আদালত কোনো আদেশ দেননি।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাল মুক্তি পাচ্ছে বিজয়ের বিদায়ী সিনেমা

এলএল.বি ফল-২০২৬ / ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে নবীন বরণ অনুষ্ঠিত

জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসী হামলা, পুলিশ সদস্য নিহত

গাজী নজরুলকে নিয়ে দলীয় সিদ্ধান্ত ইসিকে জানাবে জামায়াত

বিশ্বকাপে ইরানের ফুটবল দলের ওপর বৈষম্যমূলক আচরণ করেছে যুক্তরাষ্ট্র: রাশিয়া

একনেকে ১৪ হাজার ৪১ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন

অবৈধ সিসা কারখানা গুঁড়িয়ে দিয়ে ২ লাখ জরিমানা

এসিল্যান্ড হচ্ছেন প্রশাসন ক্যাডারের ৫০ কর্মকর্তা

দেশে কত দিনের জ্বালানি তেলের মজুত আছে, জানাল মন্ত্রণালয়

নৈতিক স্খলন প্রমাণিত / জামায়াত এমপি গাজী নজরুলকে দল থেকে বহিষ্কার

১০

বিশ্বকাপ থেকে রেকর্ড আয় ফিফার, অঙ্ক শুনলে চমকে যাবেন

১১

ই-রিটার্ন জমা শুরু, আগে দিলেই মিলবে বড় কর প্রণোদনা

১২

চুরির অভিযোগে নারীকে আনসারের লাঠিপেটা, ভিডিও ভাইরাল

১৩

জর্ডান ও বাহরাইনে মার্কিন ঘাঁটিতে ইরানের ড্রোন হামলা

১৪

ইতিহাস গড়ে ডিগ্রি পরীক্ষার ফল প্রকাশ করল জাতীয় বিশ্ববিদ্যালয়

১৫

নেচার ইনডেক্স / দেশে গবেষণায় শীর্ষ শিক্ষাপ্রতিষ্ঠান ঢাকা বিশ্ববিদ্যালয়

১৬

আটকের পর ৫ দফা দাবি জানালেন রাহুল গান্ধী

১৭

সাভার পৌরসভার জলাবদ্ধতা নিরসনে নিজ অর্থায়নে ড্রেনেজ সংস্কারে বিএনপি নেতা

১৮

স্ত্রী-সন্তানকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল যুবকের

১৯

স্পেনের ওপর বাজি ধরে বড় অঙ্কের অর্থ জিতলেন মিয়া খলিফা

২০
X