বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ১৫ ডিসেম্বর ২০২৩, ০৮:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

চট্টগ্রামে যুবকের কাছে ছিল গুলিসহ বিদেশি পিস্তল

উদ্ধার করা অস্ত্র ও গ্রেপ্তার যুবক। ছবি : কালবেলা
উদ্ধার করা অস্ত্র ও গ্রেপ্তার যুবক। ছবি : কালবেলা

চট্টগ্রাম নগরের চান্দগাঁও থানাধীন এলাকা থেকে একটি বিদেশি পিস্তল ও দুই রাউন্ড গুলিসহ মো. হায়দার আলী (২৬) নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। এই পিস্তল চট্টগ্রামের বিভিন্ন মহাসড়কে ডাকাতি ও মাদক পাচারের সময় ব্যবহার করা হতো বলে জানিয়েছে পুলিশ। শুক্রবার (১৫ ডিসেম্বর) বিকেল পৌনে ৪টায় ১৪ নম্বর গ্যারেজ সংলগ্ন হাজী আব্দুল লতিফ জামে মসজিদের সামনে অভিযান চালিয়ে পিস্তলসহ তাকে গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তার হায়দার আলী কর্ণফুলী থানার শিকলবাহা ইউনিয়নের মিয়াজি বাড়ির বাসিন্দা। তারা বর্তমানে পরিবারসহ নগরীর চান্দগাঁও থানার মোহরার জান আলী রেল স্টেশনের ৮ নম্বর রেল বিট এলাকায় বসবাস করছেন।

বিষয়টি নিশ্চিত করেন চট্টগ্রাম নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) স্পিনা রানী প্রামাণিক। কালবেলাকে তিনি বলেন, শুক্রবার বিকেল পৌনে ৪টায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে একটি বিদেশি পিস্তল ও দুই রাউন্ড গুলি। এই পিস্তল তিনি চট্টগ্রামের বিভিন্ন মহাসড়কে ডাকাতি ও মাদক পাচারের সময় ব্যবহার করতেন।

স্পিনা রানী প্রামাণিক আরও বলেন, হায়দারের বিরুদ্ধে নগরের বিভিন্ন থানায় অস্ত্র, ডাকাতি, মাদক ও ছিনতাইসহ মোট আটটি মামলা রয়েছে। যা আদালতে বিচারাধীন। এই বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘বাজেট বা জনবল সংকটের অজুহাতে নাগরিক সেবা ব্যাহত করা যাবে না’

বাবা ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলে ভাইরাল সেই এমপির বাবা এখনো জীবিত

সচেতনতা বাড়াতে সাতক্ষীরা কমিউনিটি গ্রুপের পোস্টারিং

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন শুরু 

ঝিনাইদহে চিকিৎসকের বিরুদ্ধে রোগীর নাড়ি কেটে ফেলার অভিযোগ

টানা তিন মাস সেরা ডিএমপির মিরপুর বিভাগ

সিলেটে সীমান্তে উত্তেজনার মাঝেই মানবিকতা, ভারতীয় কৃষককে ফেরত দিল বিজিবি

স্কুল দখল ও টাকা আত্মসাতের অভিযোগ এমপির বিরুদ্ধে 

মেসির বিতর্কিত ফাউল ও লাল কার্ড বিতর্ক, যা বলছে ফিফার নিয়ম

পুশইন ইস্যুতে সরকার পরিস্থিতি পর্যবেক্ষণ করছে : আইনমন্ত্রী

১০

প্রথমবার জুটি বাঁধলেন ইয়াশ রোহান ও সুনেরাহ

১১

পর্তুগালের একাদশ ঘোষণা

১২

এনজিওবিষয়ক ব্যুরো অফিসকে তামাকমুক্ত ঘোষণা

১৩

নাটোরে পাবলিক বিশ্ববিদ্যালয় ও কাঁচা রাস্তা পাকা করার দাবি এমপি তুলির

১৪

২০০ বছরের শ্মশান রক্ষায় নিজেই আদালতে দাঁড়ালেন নাসিক প্রশাসক সাখাওয়াত

১৫

স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

১৬

‘পঞ্চগড়ে ক্যান্টনমেন্ট চাই’, প্রধানমন্ত্রীর কাছে সারজিসের দাবি

১৭

বিশ্বকাপের এক রেকর্ডময় দিন

১৮

এইচএসসি পরীক্ষায় ক্যালকুলেটর ব্যবহার নিয়ে জরুরি নির্দেশনা

১৯

সিরিজ জিতে সুখবর পেলেন মোস্তাফিজ-শরিফুলরা

২০
X