বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩
বরিশাল ব্যুরো
প্রকাশ : ১৮ ডিসেম্বর ২০২৩, ০৯:২১ পিএম
আপডেট : ১৮ ডিসেম্বর ২০২৩, ০৯:৩৬ পিএম
অনলাইন সংস্করণ

বরিশালে মুক্তিযোদ্ধা পুলিশ সদস্যদের সংবর্ধনা দিল পুলিশ কমিশনার

মুক্তিযোদ্ধা পুলিশ সদস্যদের সংবর্ধনা প্রদান। ছবি : কালবেলা
মুক্তিযোদ্ধা পুলিশ সদস্যদের সংবর্ধনা প্রদান। ছবি : কালবেলা

বরিশালে মুক্তিযোদ্ধা পুলিশ সদস্যদের সংবর্ধনা প্রদান করেছেন মেট্রোপলিটন পুলিশ কমিশনার জিহাদুল কবির বিপিএম-সেবা, পিপিএম।

সোমবার (১৮ ডিসেম্বর) বিএমপির সদরদপ্তর সম্মেলন কক্ষে এ সংবর্ধনা দেওয়া হয়।

অনুষ্ঠানে পুলিশ কমিশনার জিহাদুল কবির বলেন, মুক্তিযুদ্ধে আপনাদের অসামান্য অবদানের জন্যই আমরা লাল-সবুজ পতাকার একটি স্বাধীন দেশ পেয়েছি। বাংলাদেশ পুলিশের রয়েছে একটি গৌরবোজ্জ্বল ইতিহাস। পাকিস্তানি বাহিনী ২৫ মার্চ কালরাত্রে ‘অপারেশন সার্চলাইট’ নামে ঢাকার নিরীহ মানুষদের ওপর যখন হত্যাযজ্ঞ চালায় তখন রাজারবাগের পুলিশ সদস্যরাই পাকিস্তানি হানাদারদের বিরুদ্ধে বুলেট ছুড়ে সর্বপ্রথম সশস্ত্র প্রতিরোধ গড়ে তুলেছিল।

এ সময় তিনি আরও বলেন, আমরা বীর পুলিশ মুক্তিযোদ্ধাদের উত্তরসূরি, এটা আমাদের জন্য অত্যন্ত গর্বের বিষয় এবং আপনাদের সরাসরি দেখে সম্মান জানিয়ে আমরা আরও গর্বিত, উজ্জীবিত ও অনুপ্রাণিত হই। মুক্তিযোদ্ধাদের যে কোনো প্রয়োজনে পাশে থাকার আশাবাদ ব্যক্ত করে তিনি সবার সহযোগিতা কামনা করেন।

এ সময় বীর মুক্তিযোদ্ধা পুলিশ সুপার (অব.) মাহাবুব উদ্দিন আহমেদ বীর বিক্রম ও উপস্থিত বীর মুক্তিযোদ্ধা পুলিশ সদস্যরা মুক্তিযুদ্ধকালীন তাদের বীরত্বপূর্ণ ও দুঃসাহসিক অভিযানের বর্ণনাসহ মুক্তিযুদ্ধের বিভিন্ন বিষয় নিয়ে স্মৃতিচারণ করেন।

পুলিশ কমিশনারের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ কমিশনার হাসান মো. শওকত আলী, উপপুলিশ কমিশনার মোহাম্মদ নজরুল হোসেন, মো. জুলফিকার আলী হায়দার, মোহাম্মদ জাকির হােসেন মজুমদার, মো. আলী আশরাফ ভুঞা, এস এম তানভীর আরাফাত, খাঁন মুহাম্মদ আবু নাসের ও বি এম আশরাফ উল্যাহ তাহের, অতিরিক্ত উপপুলিশ কমিশনার রুনা লায়লাসহ বিএমপির অন্যান্য কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্যরা।

অনুষ্ঠানে ৩৬ জন বীর মুক্তিযোদ্ধা পুলিশ সদস্য ও তাদের পরিবারের সম্মানিত সদস্যদের সংবর্ধনা দেওয়া হয়। এ সময় বীর মুক্তিযোদ্ধা পুলিশ সদস্যদের ফুলের শুভেচ্ছাসহ উপহার প্রদান ও প্রীতিভোজের আয়োজন করা হয়।

কালবেলা/এমএ/এনএএস
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছাত্রলীগের প্রতি মায়াকান্না দেখানো সাংবাদিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেব: রাকসু ভিপি

যুক্তরাষ্ট্রের সড়কে ঝরে গেল বাংলাদেশি নবীন ডাক্তারের প্রাণ

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই সোকসাসের স্টুডিওর তালা ভাঙল ডিবেটিং ক্লাব

কাফরুলে যুবদলকর্মী হত্যাকাণ্ডে অংশ নিয়েছিল কালীগঞ্জের ৪ যুবক

বৃষ্টি হলেই ডুবে লক্ষ্মীপুর বাস টার্মিনাল, গর্ত-কাদায় চরম ভোগান্তি

শাহজালাল বিমানবন্দরে ৪৩২ গ্রাম স্বর্ণ উদ্ধার

দেশে ফেরা প্রসঙ্গে সাকিব / অনেকে ‘ভয় পায়’, এই কারণেই সুযোগটা হচ্ছে না

সংবিধান সংশোধন করে রাষ্ট্রপতি নির্বাচনের দাবি ইসলামী আন্দোলনের

আসছে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, দেখা যাবে যেসব দেশ থেকে

এনসিপির গাড়িবহরে হামলা, সার্কিট হাউসে আশ্রয় নিয়েছিলেন সারজিস

১০

ভারতে ফোনে কথা বলায় ব্যাঘাত, ৩ বছরের ছেলেকে শ্বাসরোধে হত্যা

১১

১১ দলীয় জোট থেকে লেবার পার্টির বহিষ্কার চান দেওনার পীর

১২

কাপ্তাই উপজেলা যুবলীগের সভাপতি গ্রেপ্তার

১৩

শাকিবের সঙ্গে রোমান্সে ছিল না কোনো অস্বস্তি, জানালেন সাবিলা নূর

১৪

রাকসু কার্যালয়ে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন, ৬ দফা দাবি

১৫

ভারতে কারাভোগের পর দেশে ফিরলেন ৫ বাংলাদেশি নারী 

১৬

যমুনা নদীর বাঁধে ফের ভাঙন, আতঙ্কে নদীপাড়ের মানুষ

১৭

কুলাউড়া পৌর বিএনপির কমিটি স্থগিত

১৮

সারা অ্যাডভারটাইজিংয়ের এমডি আনোয়ার হোসেন মিন্টু আর নেই

১৯

লক্ষ্মীপুরে ১৬ নেতার পদত্যাগের পর যুবদলের কমিটি বিলুপ্ত 

২০
X