মুন্সীগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ১৯ ডিসেম্বর ২০২৩, ০২:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

নিখোঁজের তিন দিন ইউপি সদস্যসহ দুজনের মরদেহ উদ্ধার

উদ্ধারকৃত মরদেহ। ছবি : কালবেলা
উদ্ধারকৃত মরদেহ। ছবি : কালবেলা

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী পদ্মার শাখা নদীতে বাল্কহেডের ধাক্কায় ট্রলারডুবির ঘটনায় নিখোঁজ ইউপি সদস্যসহ দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (১৯ ডিসেম্বর) সকালে দুর্ঘটনাস্থলের নিকটেই নদীতে ভাসমান অবস্থায় তাদের মরদেহ উদ্ধার করা হয়। এদিকে এ ঘটনায় বাল্কহেডের তিনজনকে আটক করেছে পুলিশ।

নিহতরা হলেন, মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার মালখানগর ইউনিয়ন পরিষদের সদস্য হারুনুর রশিদ (৬০) ও রাজধানীর ধানমন্ডি এলাকার বাসিন্দা লতিফুর রহমানের ছেলে মাহফুজুর রহমান (৩৫)। এ নিয়ে দুর্ঘটনায় নিহতের সংখ্যা দাঁড়াল চারজনে।

মুন্সীগঞ্জ সদরের চর আবদুল্লা নৌপুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. হাসনাত জামান বলেন, সকালে ডুবে যাওয়া ট্রলারের অল্প দূরেই নিখোঁজ দুই ব্যক্তির মৃতদেহ ভেসে উঠলে এলাকাবাসী খবর দেয়। ঘটনাস্থল থেকে নৌপুলিশ মৃতদেহ দুটি উদ্ধার করে। মরদেহ স্বজনদের কাছে লাশ হস্তান্তর প্রক্রিয়াধীন।

এর আগে গত শনিবার সন্ধ্যা ৬টার দিকে টঙ্গীবাড়ী উপজেলার হাসাইলসংলগ্ন নদীতে বাল্কহেডের ধাক্কায় অন্তত ৩৫-৪০ জন যাত্রী নিয়ে পারাপারের সময় ট্রলার ডুবে যায়। দুর্ঘটনার পর অধিকাংশরা সাঁতরে উঠতে পারলেও ঘটনাস্থল থেকে ফাইজা (৬) ও শিফা (১৫) নামের দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়। নিখোঁজ ছিল ইউপি সদস্যসহ দুই ব্যক্তি।

এদিকে ঘটনার পরদিন নদীর ৩০ ফিট নিচ থেকে ডুবন্ত ট্রলার উদ্ধার হয়। দুর্ঘটনার পর জব্দ করা হয়েছে ঘাটক বাল্কহেড ও আটক করা হয়েছে তিনজনকে।

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপের ফাইনালে ফুটবলের নিয়ম ভাঙার পথে হাঁটছে ফিফা

এইচএসসি পরীক্ষা স্থগিতের দাবি ও শিক্ষার্থীদের আন্দোলনে পুলিশের হামলার প্রতিবাদ 

বিনা প্রেসক্রিপশনে অ্যান্টিবায়োটিক বিক্রি রোধে কঠোর অভিযান চলবে : স্বাস্থ্যমন্ত্রী

ইন্টারনেট প্রতিষ্ঠানে হামলা, গ্রেপ্তার ৮

মিডল্যান্ড ব্যাংকের ‘টেকসই অর্থায়ন, জলবায়ু ঝুঁকি ব্যবস্থাপনা’ শীর্ষক প্রশিক্ষণ

আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচ কখন-কোথায়, মোবাইলে ‘লাইভ’ দেখবেন যেভাবে

শিক্ষার্থীদের আন্দোলনে ছেলে অংশ নেওয়ায় বিএনপি নেতাকে বহিষ্কার

খামেনির জানাজায় ৪ কোটির বেশি মানুষ অংশ নিয়েছে: ইরান

যুবদল নেতার ওপর ককটেল হামলার অভিযোগে যুবলীগ নেতা গ্রেপ্তার 

প্রতারণা মামলায় আদালতে অভিনেত্রী ববি, পেলেন জামিন

১০

আইআরজিসির হুঁশিয়ারি / হরমুজের পাশাপাশি অন্যান্য বাণ্যিজপথও বন্ধ করে দেব

১১

যুক্তরাষ্ট্রের হামলার মধ্যেই কাতার সফরে ইরানের পররাষ্ট্রমন্ত্রী

১২

বাংলাদেশকে ‘বড়’ লক্ষ্য দিল জিম্বাবুয়ে

১৩

কাতারের সাবেক আমিরের স্মরণে হবে ঢাকায় এক সড়কের নাম

১৪

বৃষ্টিতে বেহাল গোপালপুর-ধনবাড়ী সংযোগ সড়ক, ভোগান্তিতে গ্রামবাসী

১৫

ইঞ্জিন বিকল হয়ে গভীর সমুদ্রে ভাসতে থাকা ১৯ জেলে উদ্ধার

১৬

ফাইনালে স্পেনের প্রতিপক্ষ কে? জানাল সুপারকম্পিউটার

১৭

শেখ হাসিনার আত্মসমর্পণের সুযোগ নেই, দেশে ফিরিয়ে রায় কার্যকর হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

১৮

ঢাবির জহুরুল হক হলে ৩২টি সিসিটিভি ক্যামেরা, শিগগিরই স্থাপন

১৯

ডিএনসিসির পার্ক ও খেলার মাঠ দখলমুক্ত করা হয়েছে: প্রধানমন্ত্রী

২০
X