মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩
কালবেলা প্রতিবেদক ,গাজীপুর
প্রকাশ : ২০ ডিসেম্বর ২০২৩, ০৮:০৮ পিএম
অনলাইন সংস্করণ

টঙ্গীতে সাত বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা, গ্রেপ্তার ২

গাজীপুরের টঙ্গীতে নিখোঁজের তিন দিন পর এক শিশুর মরদেহ উদ্ধার। ছবি : কালবেলা
গাজীপুরের টঙ্গীতে নিখোঁজের তিন দিন পর এক শিশুর মরদেহ উদ্ধার। ছবি : কালবেলা

গাজীপুরের টঙ্গীতে নিখোঁজের তিন দিন পর এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২০ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে টঙ্গী নিমতলী বালুর মাঠ এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। পুলিশের দাবি, শিশুকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। এ ঘটনায় নিহতের সৎ খালাতো ভাই ও তার বাবাকে গ্রেপ্তার করা হয়েছে।

নিহত জান্নাত (৭) সিরাজগঞ্জ জেলার কামারখন্দ থানার দশশিখা গ্রামের আব্দুল মান্নানের মেয়ে। জান্নাত ওই এলাকার একটি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণিতে লেখাপড়া করত।

এ ঘটনায় জড়িত থাকায় খালাতো ভাই মোহাম্মদ জনি (১৫) ও তার বাবা ফজলু মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা টঙ্গীর শিলমুন এলাকার স্থানীয় বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জান্নাত গত নভেম্বর মাসে টঙ্গীর শিলমুন জুগিবাড়ি এলাকায় খালার বাসায় বেড়াতে আসে। গত রোববার সকালে খালাতো ভাই মোহাম্মদ জনি চিপস কিনে দেবার কথা বলে জান্নাতকে বাড়ির বাইরে নিয়ে যায়। কয়েক ঘণ্টা পর জনি বাসায় ফিরে এলেও জান্নাতকে পাওয়া যায়নি। পরে জান্নাতের বাবা আব্দুল মান্নান রোববার দুপুরে টঙ্গী পূর্ব থানায় শিশুটির খোঁজ চেয়ে একটি সাধারণ ডায়েরি করেন। বুধবার পুলিশ খালাতো ভাই জনি ও তার বাবা ফজলু মিয়াকে জিজ্ঞাসাবাদ করলে শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে বালিচাপা দেবার তথ্য জানায় তারা। পরে তাদের দেওয়া তথ্যে পুলিশ জনিকে সঙ্গে নিয়ে নিমতলী এলাকার বালুর মাঠ থেকে বালিচাপা দেওয়া অবস্থায় লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।

পুলিশ আরও জানায়, খালাতো বোন জান্নাতকে ধর্ষণ করে হত্যার পর জনি তার বাবা ফজলু মিয়াকে ঘটনাটি জানায়। পরে বাবা ও ছেলে ঘটনাটি ধামাচাপা দিতে নিখোঁজ শিশুটির সন্ধান চেয়ে এলাকায় মাইকিং করেন তারা।

গাজীপুর মহানগর পুলিশের উপকমিশনার অপরাধ (দক্ষিণ) মোহাম্মদ ইব্রাহিম খান বলেন, শিশুটির সন্ধান চেয়ে সাধারণ ডায়রির পর জিজ্ঞাসাবাদে ধর্ষণের পর হত্যার দায়ে স্বীকার করেছে ছেলে জনি ও বাবা ফজলু। এ ঘটনায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জার্মানিকে কাঁপিয়ে এগিয়ে থেকেই বিরতিতে গেল প্যারাগুয়ে

জয়ের মাঝেই বড় দুঃসংবাদ পেল ব্রাজিল

ব্রাজিলের পরের ম্যাচ কখন, প্রতিপক্ষ কারা

প্রথমার্ধে পিছিয়ে থেকেও জয়, ২৪ বছর পর ইতিহাসের পুনরাবৃত্তি ব্রাজিলের

সমতা না ফিরলে ৬০ মিনিটেই নামতেন নেইমার!

১২ বছরের জুজু কাটিয়েই শেষ ১৬-তে ব্রাজিল

প্রথমার্ধে হলুদ কার্ড, দ্বিতীয়ার্ধে গোল করে ম্যাচের ‘নায়ক’ কাসেমিরো

পুরোনো শত্রু নরওয়ে নাকি চেনা আইভরি কোস্ট: শেষ ষোলোতে কার মুখোমুখি ব্রাজিল?

অবিশ্বাস্য প্রর্ত্যাবর্তন ব্রাজিলের, আনচেলত্তির ‘জাদু’ দেখল ফুটবল দুনিয়া

জাপানের স্বপ্ন ভেঙে চুরমার করে শেষ ষোলতে ব্রাজিল

১০

জীবনের প্রথম গোলটাই বিশ্বকাপের নকআউটে, ব্রাজিলের বিপক্ষে

১১

কাসেমিরোর গোলে সমতায় ফিরল ব্রাজিল

১২

এক গোলে পিছিয়ে থেকে বিরতিতে ব্রাজিল

১৩

দুর্নীতির সংবাদ করায় এনায়েত শাওনকে বিটিআরসি কর্মকর্তার হুমকি

১৪

ব্রাজিলের জালে জাপানের গোল

১৫

ব্রাহ্মণবাড়িয়ায় তুমুল সংঘর্ষ, ওসিসহ আহত ২৫

১৬

বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে আইনমন্ত্রীর শোক

১৭

অনার্স ২য় বর্ষের ফরম পূরণের তারিখ জানাল জাতীয় বিশ্ববিদ্যালয় 

১৮

মেলায় ঘুরতে গিয়ে নিখোঁজ, ফোনে ‘লাশের অবস্থান’ জানাল কর্মচারী

১৯

চার বছর পর রিজার্ভ ছাড়াল ৩৭ বিলিয়ন ডলার

২০
X