কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি
প্রকাশ : ০২ জুলাই ২০২৩, ০৯:০০ পিএম
অনলাইন সংস্করণ

সেপটিক ট্যাংকে পড়ে ভাই-বোনের মৃত্যু

পুরোনো ছবি
পুরোনো ছবি

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় বসতবাড়ির সেপটিক ট্যাংকে পড়ে ভাই ও বোনের মৃত্যু হয়েছে। রোববার (২ জুলাই) সকাল ৯টার দিকে উপজেলার টিলাগাঁও ইউনিয়নের হাজীপুর গ্রামে এ ঘটনা ঘটে।

মৃত ওই দুই শিশু হলো- টিলাগাঁও ইউনিয়নের হাজীপুর গ্রামের রাজমিস্ত্রি জাহাঙ্গীর মিয়া ও গৃহিণী সুমি বেগমের ছেলে হাসান মিয়া (৪) এবং হাবিবা বেগম (২)।

পুলিশ ও এলাকাবাসী জানায়, দিনমজুর জাহাঙ্গীরের বসতঘরের পেছনে একটি সেপটিক ট্যাংক রয়েছে। গত কয়েকদিনের টানা বৃষ্টিতে ট্যাংকের চারপাশ পানিতে ভরে যায় এবং মাটি দেবে যায়। প্রতিদিনের মতো আজ সকালে হাসান ও হাবিবা খেলার জন্য ঘর থেকে বের হয়। এ সময় তারা ট্যাংকের ওপরে দেওয়া ঢাকনায় উঠে খেলছিল। একপর্যায়ে ঢাকনা ধসে ভাই-বোন ওই ট্যাংকে পড়ে যায়। প্রায় দেড় ঘণ্টা খোঁজাখুঁজির পর তাদের মা সুমি বেগম দেখতে পান হাসান ও হাবিবা সেপটিক ট্যাংকে পড়ে আছে। এ সময় তিনি চিৎকার শুরু করলে পরিবারের অন্যরাসহ স্থানীয়রা এগিয়ে এসে তাদের উদ্ধার করে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। তখন কর্তব্যরত চিকিৎসক তাদের দুজনকেই মৃত ঘোষণা করেন।

টিলাগাঁও ইউনিয়ন পরিষদের (ইউপি) ৭ নম্বর ওয়ার্ডের সদস্য জনাব আলী জানান, এক পরিবারের ভাই-বোনের মৃত্যুর ঘটনাটি হৃদয়বিদারক। দুই সন্তানকে হারিয়ে জাহাঙ্গীর ও তার স্ত্রী এখন বিলাপ করছেন। প্রতিবেশীরা তাদের সান্ত্বনা দেওয়ার চেষ্টা চালাচ্ছেন।

কুলাউড়া থানার পরিদর্শক (তদন্ত) রতন চন্দ্র দেবনাথ বলেন, ওই দুই শিশুর লাশ পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় অপমৃত্যু মামলা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দিল্লির হোটেলে আগুন : মৃত্যুপথযাত্রী বাবাকে দেখতে এসে পুড়ে মরলেন ৮ স্বজন

ময়মনসিংহে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

বিদ্যুতের দাম বৃদ্ধির প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ আজ

আ.লীগ ও জামায়াত একই জিনিস, আমাদের সতর্ক থাকতে হবে : ইশরাক

আজও নেই বৃষ্টির সম্ভাবনা

দেশে ফিরলেন পররাষ্ট্রমন্ত্রী

আর্জেন্টিনাকে ‘সতর্কবার্তা’ দিল আলজেরিয়া

সরকারি খাল খনন প্রকল্পে অনিয়মের অভিযোগ

১৪ বছর বয়সী কিশোরী হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা

ইসরায়েল-লেবানন যুদ্ধবিরতিতে সম্মতি, ইরান চুক্তির আশা জোরালো

১০

রামিসা হত্যা মামলায় যুক্তিতর্ক শুনানি আজ

১১

বিকাশে ভুল নম্বরে পাঠানো টাকা ফেরত আনতে গিয়ে প্রাণ গেল যুবকের

১২

দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড় হতে পারে

১৩

লাম্পি রোগে বাড়ছে গরুর মৃত্যু, ডিমলায় আতঙ্কে খামারিরা

১৪

গাজায় ইসরায়েলি বিমান হামলায় নিহত ৮

১৫

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৬

বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৭

কালবেলায় সংবাদ প্রকাশের পর বাঁকখালী নদী পরিদর্শনে ইউএনও

১৮

ইউএনজিএর সভাপতি হিসেবে কী দায়িত্ব ও মর্যাদা পাবেন খলিলুর রহমান

১৯

‘সম্পাদক পরিষদ’ গঠন হয় কীভাবে, জানালেন সাবেক এক সদস্য

২০
X