কালবেলা প্রতিবেদক, পাবনা
প্রকাশ : ৩১ ডিসেম্বর ২০২৩, ০৪:২১ পিএম
অনলাইন সংস্করণ

পাবনায় ভোট বর্জনে লিফলেট ও লাল কার্ড প্রদর্শন বিএনপির

পাবনায় বিএনপির লাল কার্ড প্রদর্শন। ছবি : কালবেলা
পাবনায় বিএনপির লাল কার্ড প্রদর্শন। ছবি : কালবেলা

লিফলেট বিতরণ এবং নির্বাচন কমিশনকে লাল কার্ড প্রদর্শন করেছে পাবনা জেলা বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতারা। সরকার পতনের এক দফা দাবি আদায়ের লক্ষ্যে অসহযোগ আন্দোলন এবং ৭ জানুয়ারির ভোট বর্জনে সাধারণ মানুষকে উদ্বুদ্ধ করতে এই লিফলেট বিতরণ ও লালকার্ড প্রদর্শন কর্মসূচি পালন করেন তারা। রোববার (৩১ ডিসেম্বর) সকাল ৯টায় পাবনা শহরে আতাইকুলা রোড মুজাহিদ ক্লাব শহরে মালঞ্চি বাজারে পাবনা জেলা বিএনপির সদস্য ও ড্যাব পাবনা জেলা শাখার সাধারণ সম্পাদক ডা. আহমেদ মোস্তফা নোমানের নেতৃত্বে এই কর্মসূচি পালন করা হয়।

এ সময় জেলা সেচ্ছাসেবক দলের আহ্বায়ক ইয়ামিন খান, কৃষকদলের সভাপতি শফিউল আলম শফি, জাসাসের আহ্বায়ক খালেদ হোসেন পরাগ, তাঁতীদল নেতা মুন, জেলা ছাত্রদলের সভাপতি আমিনুল ইসলামসহ ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

এ সময় ডা. আহমেদ মোস্তফা নোমান ভোটারদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, আপনারা আসন্ন ৭ জানুয়ারির নির্বাচনে কেউ ভোটকেন্দ্রে যাবেন না। অন্যকেও যেতে না বলুন। আপনারা এই নির্বাচন বর্জন করুন।

তিনি বলেন, অহযোগ আন্দোলনের মাধ্যমেই এ সরকারের পতন ঘটিয়ে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের দাবি আদায় করা হবে। এদিকে পাবনা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব কমল শেখ টিটুর নেতৃত্বে নির্বাচন বর্জনের লিফলেট বিতরণ করা হয়

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মানুষ এখন পুলিশের কাছে যেতে ভয় পায়: শিশির মনির

শান্তি চুক্তি আলোচনার মধ্যেই লেবাননে ইসরায়েলি হামলা, নিহত ৩

আইইউবিতে বাজেট আলোচনায় অধ্যাপক সালেহউদ্দিন আহমেদ

মানব পাচার প্রতিরোধে সমন্বিত উদ্যোগ জোরদারের আহ্বান

ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে জাতীয় বাজেটের ওপর সেমিনার অনুষ্ঠিত

মা-মেয়ে হত্যা / ১০ দিনের মধ্যে আদালতে অভিযোগপত্র দাখিল

জিগাতলায় দুই নির্মাণাধীন ভবনে এডিসের লার্ভা, ১ লাখ টাকা জরিমানা

জামায়াতের কর্মসূচিতে সাংবাদিকদের ওপর হামলায় সম্পাদক পরিষদের নিন্দা

বাজেট প্রতিক্রিয়া ২০২৬-২৭ / চূড়ান্ত বাজেটে তামাক করকাঠামো সংস্কারের আহ্বান

জব্দকৃত সম্পদের ওপর যুক্তরাষ্ট্রের শর্ত প্রত্যাখ্যান করল ইরান

১০

মেসির সঙ্গে খেলাটাই আমার সৌভাগ্য: নেইমার

১১

গভীর সমুদ্রে তেল-গ্যাস অনুসন্ধানে বিদেশি বিনিয়োগে আপাতত আইনি বাধা নেই, হাইকোর্টের আদেশ স্থগিত

১২

নৃত্য পরিচালক জাকিরকে স্মরণ করল আরমান-মুক্তি পরিষদ

১৩

জিম্বাবুয়ে সিরিজে বাংলাদেশের ওয়ানডে দল ঘোষণা

১৪

বরিশালে হামলায় আহত যুবকের মৃত্যু, পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ মোতায়েন

১৫

ফাঁকি দিয়ে শহরে বদলি নেওয়া শিক্ষকদের গ্রামে ফিরতে হবে: শিক্ষামন্ত্রী 

১৬

চট্টগ্রামে সনদহীন কারখানার অস্বাস্থ্যকর খাদ্যপণ্যের বিস্তার, স্বাস্থ্যঝুঁকিতে ভোক্তারা

১৭

তারেক রহমান ইংল্যান্ডের সমর্থক, আর্জেন্টিনার সমর্থন ছাড়লেন নয়ন

১৮

সংসদে হাসনাত আবদুল্লাহ / ১ টাকার দুর্নীতি বের করতে পারলে ইস্তফা দেব

১৯

স্বজন হারিয়েও বিচার না পেয়ে বিএনপি ছাড়লেন এক কর্মী  

২০
X