সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩
রংপুর ব্যুরো
প্রকাশ : ০১ জানুয়ারি ২০২৪, ০৪:১৯ পিএম
অনলাইন সংস্করণ

ষড়যন্ত্রের মধ্য দিয়ে এগিয়ে যাচ্ছে জাতীয় পার্টি : জি এম কাদের

জি এম কাদের। পুরোনো ছবি
জি এম কাদের। পুরোনো ছবি

জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জি এম কাদের বলেছেন, নানা ষড়যন্ত্রের মধ্য দিয়ে তার দল এগিয়ে যাচ্ছে। তিনি বলেন, আমরা কোনো জোট বা মহাজোট করিনি, আসন বণ্টনও করা হয়নি। আমরা আমাদের রাজনীতি করছি। আমাদের রাজনীতি সরকারের পক্ষে নয় এবং সরকারের বিরুদ্ধে যারা আন্দোলন করছে তাদের বিপক্ষেও নয়। আমরা জনগণের পক্ষে রাজনীতি করি, জনগণের জন্য কাজ করতে সংসদে যেতে চাই।

সোমবার (১ জানুয়ারি) দুপুরে রংপুর-৩ আসনে জি এম কাদেরের নির্বাচনী এলাকার বেতপট্টির বাংলাদেশ জুয়েলারি সমিতি ও স্বর্ণশিল্পী শ্রমিক ইউনিয়নের আয়োজনে পৃথক মতবিনিময় সভা হয়। এতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জি এম কাদের বলেন, জাতীয় পার্টি এখনও বাংলাদেশের রাজনীতিতে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এবারের আন্দোলনের সময় সরকার একটা পক্ষ নিয়েছে, আর বিএনপিসহ আরও কিছু দল একটা পক্ষ নিয়েছে। আমরা কিন্তু কারও পক্ষ নেইনি।

তিনি বলেন, এরশাদ যে ষড়যন্ত্রের শিকার হয়েছে আমরাও এখন সেই ষড়যন্ত্রের শিকার এবং এখনও আমাদের দলকে যতভাবে ক্ষতি করার চেষ্টা করা হোক না কেন তবু সবাই চাচ্ছে আমরা তাদের সঙ্গে থাকি। আমরা সরকারের সঙ্গে এক সময় ছিলাম, আমরা নানাভাবে বঞ্চিত হয়েছি। আর বিএনপির মাধ্যমে আমরা সঠিক জিনিস পাইনি। আর আমাদের দলকে ভাঙার জন্য বিভিন্নভাবে ষড়যন্ত্র করা হয়েছে। এখনও ধব্বংস করার জন্য বিভিন্ন ষড়যন্ত্র চলছে।

তিনি আরও বলেন, এই নির্বাচনে সরকারকে সমর্থন দেওয়ার জন্য আসিনি। আমরা সংসদে যাওয়ার জন্য এসেছি, আমাদের দলকে বাঁচানোর জন্য এসেছি।

অনুষ্ঠিত মতবিনিময় সভায় আরও ছিলেন রংপুর সিটি করপোরেশনের মেয়র মো. মোস্তাফিজার রহমান মোস্তফা, রংপুর মহানগর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক এস এম ইয়াসীর, জাতীয় পার্টির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও রংপুর জেলা সদস্য সচিব হাজি আব্দুর রাজ্জাক, জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা মো. আলাউদ্দিন মিয়া ও জাতীয় পার্টির কেন্দ্রীয় সাংস্কৃতিক সম্পাদক আজমল হোসেন লেবু।

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

২০১০–এর সঙ্গে অবিশ্বাস্য ৭ মিল, আবারও কি বিশ্বকাপ জয়ের পথে স্পেন?

ফাইনালে মেসিকে ঘিরে বিশ্বজুড়ে উন্মাদনা

শেষ মুহূর্তে ৩ পরিবর্তন, আর্জেন্টিনার শুরুর একাদশ ঘোষণা

স্পেনের একাদশ ঘোষণা

জুলাই শহীদদের রক্ত বৃথা যেতে দেব না:  আমান

ফাইনালের আগে যে বার্তা দিয়ে আলোচনায় ইয়ামাল

ফাইনালের আগে ও মাঝে ঝড় তুলবেন শাকিরা-বিটিএস, দেখে নিন সূচি

স্পেন আগে গোল করলে চ্যাম্পিয়ন হবে কোন দল জানালেন জার্মান কিংবদন্তি

আদালত জামিন দেওয়ায় ক্ষুব্ধ হয়ে স্বামীকে মারধর, কারাগারে স্ত্রী

‘প্রধানমন্ত্রী যে বাংলাদেশ চান মন্ত্রী-এমপিরা সেই রাজনীতিকে ধারণ করছে না’

১০

ক্ষমতায় যাওয়ার জন্য জুলাই সনদকে ইস্যু করতে চায় বিরোধী দল: খোকন

১১

হবিগঞ্জে এইচএসসি পরীক্ষার্থী নিখোঁজ, থানায় জিডি

১২

টিএসসিতে বিশ্বকাপের খেলা দেখতে এসে প্রাইভেট কার খোয়ালেন দর্শক

১৩

যুদ্ধ শুরু হওয়ার পর মোজতবা খামেনির সঙ্গে এখনো সাক্ষাৎ হয়নি: আরাগচি

১৪

ফুটবল বিশ্বকাপ : গোল্ডেন বুট-বল-গ্লাভ জয়ের দৌড়ে এগিয়ে যারা

১৫

কাশিমপুর কারাগার থেকে পালানো কয়েদি রিম্পা গ্রেপ্তার

১৬

বন বিভাগের বিরুদ্ধে ১২০০ কমলা গাছ কাটার অভিযোগ

১৭

একই পরিবারের তিন নেতার আওয়ামী লীগ থেকে পদত্যাগ

১৮

মাদক ব্যবসার অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলনে কাঁদলেন স্বেচ্ছাসেবক দল নেতা

১৯

ডলার ছেড়ে চীনা মুদ্রার লেনদেন ব্যবস্থায় যোগ দিল লিবিয়া

২০
X