রংপুর ব্যুরো
প্রকাশ : ০৩ জানুয়ারি ২০২৪, ০৪:২০ এএম
আপডেট : ০৩ জানুয়ারি ২০২৪, ০৭:২৭ এএম
অনলাইন সংস্করণ

রংপুর বিভাগে ৩ হাজার ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ

রংপুরের মানচিত্র। গ্রাফিক্স : কালবেলা
রংপুরের মানচিত্র। গ্রাফিক্স : কালবেলা

রংপুর বিভাগের আট জেলায় ৩৩টি আসনের ৩ হাজার ৮৩টি ভোটকেন্দ্র প্রাথমিকভাবে গুরুত্বপূর্ণ (ঝুঁকিপূর্ণ) বলে চিহ্নিত করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এসব কেন্দ্রে পুলিশ-আনসারের সংখ্যা বাড়ানোর পাশাপাশি বিশেষ নজরদারি রাখা হবে। একই সঙ্গে বাড়ানো হবে স্ট্রাইকিং ফোর্স ও ভ্রাম্যমাণ টিমের সংখ্যাও। মঙ্গলবার (২ জানুয়ারি) দুপুরে রংপুর রেঞ্জের ডিআইজি কার্যালয়ের একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, রংপুরের ৬টি আসনের ৮৫৮টি কেন্দ্রের মধ্যে ৩১৫টি কেন্দ্রে ঝুঁকিপূর্ণ বা গুরুত্বপূর্ণ ধরা হয়েছে। গাইবান্ধার ৫টি আসনে ৬৪৬টি কেন্দ্রের মধ্যে ৪৬৮টি কেন্দ্রে, কুড়িগ্রামের ৪টি আসনের ৭০২টি কেন্দ্রের মধ্যে ৫১৭টি কেন্দ্র, লালমনিরহাটের ৩টি আসনের মধ্যে ৩৬৫টি কেন্দ্রের মধ্যে ২৫১টি, নীলফামারীর ৪টি আসনের ৫৬৩টি কেন্দ্রের মধ্যে ৪১১টি, দিনাজপুরের ৬টি আসনের মধ্যে ৮৩০টি কেন্দ্রের মধ্যে ৫৯৯টি, ঠাকুরগাঁওয়ে ৩টি আসনের মধ্যে ৪১৭টি কেন্দ্রের ৩৫৩টি এবং পঞ্চগড়ের ২টি আসনের ২৮৭টি কেন্দ্রের মধ্যে ১৬৯টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ।

সূত্রটি জানায়, রংপুরের ৬টি আসনে ১ হাজার ৬২০, গাইবান্ধার ৫টি আসনে ১ হাজার ৫৬২, কুড়িগ্রামের ৪টি আসনে ১ হাজার ৭১৯, লালমনিরহাটে ৩টি আসনে ৯১১, নীলফামারীতে ১ হাজার ৩২৯, দিনাজপুরের ৬টি আসনে ১ হাজার ৯৯২, ঠাকুরগাঁওয়ের ৩টি আসনে ১ হাজার ১১ এবং পঞ্চগড়ের ২টি আসনে ৮০৩ জন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা নিরাপত্তার দায়িত্বে থাকবেন।

জানা গেছে, সাধারণ কেন্দ্রে অর্থাৎ যেসব কেন্দ্রে অপ্রীতিকর ঘটনা ঘটার কোনো ধরনের সম্ভাবনা নেই, এসব কেন্দ্রেও পর্যাপ্ত সংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা নিয়োজিত থাকবেন।

রংপুর রেঞ্জের ডিআইজি আব্দুল বাতেন জানান, সাধারণ কেন্দ্রে বা গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলোতে কী সিদ্ধান্ত নেওয়া হবে, তা নির্বাচন কমিশন থেকে গাইডলাইন দেওয়া আছে। আমরা সেই গাইডলাইন ফলো করব। তা ছাড়া নির্বাচন অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন করতে যা প্রয়োজন আমরা সবই করব, সেই প্রস্তুতি আমাদের আছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির মিছিলে ছাত্রলীগের হামলা, আহত ১০

তুরাগে ৭ লাশের গুজব রটনাকারীদের ধরতে সহযোগিতা চাইল জিএমপি

দুর্নীতিমুক্ত পার্বত্য অঞ্চল গড়ে তোলার ঘোষণা ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রীর

ইস্টার্ন ইউনিভার্সিটিতে সামার ট্রাইমিস্টার ২০২৬-এর নবীনবরণ অনুষ্ঠিত

রাজধানীতে সাবেক সংসদ সদস্য আটক

ইউনিকো হসপিটালে ন্যাশনাল ওয়ার্কশপ অন ক্রিটিক্যাল কেয়ার নার্সিং অনুষ্ঠিত

ঘরে এসির ভেতরে মিলল চারটি কালনাগিনী

‘আমি মাঠ ছাড়লেই নামবে নেইমার’

ইসরায়েলের আগামী নির্বাচনেই কি সমাপ্ত হচ্ছে ‘নেতানিয়াহু অধ্যায়’? 

অবশেষে আইসিসিকে দেওয়া বুলবুলের চিঠি নিয়ে মুখ খুলল বিসিবি

১০

জড়িত থাকলে সর্বোচ্চ শাস্তি চাই, না হলে সম্মান ফিরিয়ে দিন : সাবেক ছাত্রদল নেতা সামির

১১

ছেলের কুড়ালের আঘাতে প্রাণ গেল বাবার

১২

৩টি নতুন ধানের জাত উদ্ভাবন 

১৩

ম্যাসাচুসেটসে কেপ ভার্দিয়ানদের উল্লাসে গোলাগুলি, গুলিবিদ্ধ ৪

১৪

নাসীরুদ্দীন পাটোয়ারীকে ঘিরে ছাত্রদলে বিভক্তি, ফেসবুকে তুমুল আলোচনা

১৫

বিবাহিত ছেলের প্রেমে পড়া নিয়ে যে উপদেশ প্রভার

১৬

রাকসু জিএস আম্মারকে সতর্ক করলেন ভিপি

১৭

ইতালিতে একই পরিবারের ৩ বাংলাদেশিকে হত্যা, সন্দেহভাজনের ছবি প্রকাশ

১৮

ফেনীতে পিকআপ-সিএনজি সংঘর্ষে নিহত ৩

১৯

কখন মাঠে নামবেন মেসি, নিশ্চিত করলেন কোচ

২০
X