রংপুর ব্যুরো
প্রকাশ : ০৩ জানুয়ারি ২০২৪, ০২:২৩ এএম
আপডেট : ০৩ জানুয়ারি ২০২৪, ০৭:৩৫ এএম
অনলাইন সংস্করণ

অবস্থা বুঝে ব্যবস্থা নেবে জাপা, বললেন জি এম কাদের

জি এম কাদের। পুরোনো ছবি
জি এম কাদের। পুরোনো ছবি

‘নির্বাচন থেকে জাতীয় পার্টি (জাপা) সরে গেলে নির্বাচন আর নির্বাচন থাকবে না। আমরা যদি নির্বাচন থেকে সরে যাই তাহলে সরকারের পরাজয় হবে। এখনও আমরা সিদ্ধান্ত নেইনি। তবে নির্বাচনের ট্রেন একবার চালু হলে হঠাৎ করে তো বন্ধ হয় না। আমরা নির্বাচন একেবারেই বন্ধ করতে পারব; এ রকম মনে হচ্ছে না। দেখা যাক অবস্থা বুঝে ব্যবস্থা’- মঙ্গলবার (২ জানুয়ারি) সন্ধ্যায় রংপুর সদরের হরিদেবপুর এলাকায় নির্বাচনী পথসভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের এসব কথা বলেন।

নির্বাচনের একটা সময় জাতীয় পার্টি সরে যাবে কি না এমন প্রশ্নে জি এম কাদের আরও বলেন, যখন ব্যাপকভাবে সবাই চলে যায় তখন তো একটা চাপ তৈরি হবে। আমরা দেখতে চাই শেষ পর্যন্ত কী হয়। সরকার এখন পর্যন্ত আশাবাদী। তারা আমাদের নির্বাচন পর্যন্ত রাখতে পারবে। দেখা যাক কী হয়।

তিনি বলেন, আমরা পার্লামেন্টে থাকতে চাই। পার্লামেন্টের ফাংশনের ওপর কাজ করতে চাই। সরকার এটাতে আগ্রহী। তারা বলেছে, আসেন আমরা নির্বাচন সঠিকভাবে করব। এখন ওরা যদি সেটা বাস্তবে দেখাতে না পারে তাহলে যারা নির্বাচন বর্জন করেছে তারাই জয়ী হলো।

হঠাৎ জাপার প্রার্থীরা প্রার্থিতা প্রত্যাহার শুরু করছে এমন প্রশ্নে জি এম কাদের বলেন, প্রার্থিতা প্রত্যাহার সব নির্বাচনে হয়, আমাদের এবারের নির্বাচনেও হয়েছে। এবারের রাজনীতির পরিস্থিতিটা কিছুটা ঘোলাটে হওয়ায় প্রেসের কাভারেজ নেওয়ার জন্য প্রেসের সামনে এসে স্টেটম্যান দেয়। এই প্রেসের সামনে এসে স্টেটম্যান দেওয়া আমরা মনে করি শৃঙ্খলাবিরোধী। এর বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেব।

দ্বাদশ জাতীয় নির্বাচনে রংপুর-৩ আসনে প্রার্থী হয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান। নির্বাচনী প্রচারে এসে তিনি ব্যস্ত সময় পার করছেন।

মঙ্গলবার বিকালে রংপুর সিটি করপারেশনের ৩৩ নম্বর ওয়ার্ডে পথসভা করেন। সন্ধ্যায় সদর উপজেলার বিভিন্ন এলাকায় গণসংযোগ ও পথসভা করেন তিনি।

ভোটের প্রচারের সময় সাংবাদিকদের জি এম কাদের আরও বলেন, আমরা দলকে টেকানোর জন্য নির্বাচনে আছি, পার্লামেন্টে যাওয়ার জন্য নির্বাচনে আছি। যারা ভোট বর্জন করেছে তাদের সঙ্গে আমাদের কোনো শত্রুতা নেই। আমাদের রাজনীতি নিজস্ব রাজনীতি, জনগণের রাজনীতি। আমাদের উদ্দেশ্য হলো, আমরা রাজনীতিতে টিকে থাকতে চাই। আমরা সঠিক রাজনীতি করতে চাই। দেশের মানুষের কল্যাণে কাজ করতে চাই।

কালবেলা/এএএম/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ট্রাম্পের সঙ্গে সম্পর্ক, তদন্তের মুখে ফিফা সভাপতি ইনফান্তিনো

রয়টার্স/ইপসসের জরিপ / ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের ব্যাখ্যায় সন্তুষ্ট নন অধিকাংশ মার্কিন নাগরিক

দেশে খাদ্যশস্যের পর্যাপ্ত মজুত, জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত সরকার

বিক্ষোভে এআই নজরদারি, মোদি সরকারের বিরুদ্ধে আদালতে মামলা

মাতামুহুরীতে বন্যাদুর্গত মানুষের পাশে সেনাবাহিনী

জনগণের জীবনমান উন্নয়নে কাজ করছে সরকার: আবদুল আউয়াল মিন্টু

রাবিপ্রবি ছাত্রদলের ৩ যুগ্ম আহ্বায়ক বহিষ্কার, সদস্য সচিবের পদ স্থগিত

কালবেলার অনুসন্ধানে বদলে গেল বিউটি রানীর ভিডিও বিতর্ক, তদন্ত থেকেও সরে এলো শিক্ষা বিভাগ

জুলাইয়ে সম্মিলিত চেতনা দেশের রাজনৈতিক ইতিহাসে এক মূল্যবান সম্পদ: রিজভী

কাউন্সিলর একরামুল হত্যা, সেনাবাহিনীর কাস্টডিতে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ

১০

৪৫ দিন পর আজ খুলছে আদ্-দ্বীন হাসপাতাল, মিলবে সব ধরনের চিকিৎসাসেবা 

১১

ছাত্রলীগ করলেই মারধর গ্রহণযোগ্য নয়: অধ্যাপক মামুন

১২

ইনকিলাব মঞ্চের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা, জায়গা পেলেন ওসমান হাদিও

১৩

পলিথিনের ব্যবহার বন্ধে জনসচেতনতা ও আইনের কঠোর প্রয়োগ জরুরি: পরিবেশ প্রতিমন্ত্রী

১৪

জয়পুরহাটে সৎ মাকে হত্যায় ৩ জনের যাবজ্জীবন

১৫

ঠাকুরগাঁও জেলা ছাত্রদলের আংশিক নতুন কমিটি ঘোষণা

১৬

‘আন্তর্জাতিক ক্রিকেটে সব রেকর্ড চুরমার করবে সূর্যবংশী’

১৭

ভোলায় সাপের কামড়ে জেলের মৃত্যু

১৮

বাধ্যতামূলক অবসরে যাওয়া ’১৮ সালের সেই ৩২ ডিসি কারা

১৯

কাভানের বুটে তিন দেশের পতাকা, বাংলাদেশ ছাড়া বাকি দুই দেশ কারা?

২০
X