কুমিল্লা প্রতিনিধি
প্রকাশ : ০৫ জানুয়ারি ২০২৪, ১০:৪৩ পিএম
আপডেট : ০৫ জানুয়ারি ২০২৪, ১১:৫৪ পিএম
অনলাইন সংস্করণ

কুমিল্লায় চারটি গুরুত্বপূর্ণ পয়েন্টে ককটেল বিস্ফোরণ

কুমিল্লায় অবিস্ফোরিত ককটেল। ছবি : কালবেলা
কুমিল্লায় অবিস্ফোরিত ককটেল। ছবি : কালবেলা

কুমিল্লা নগরীর চারটি গুরুত্বপূর্ণ পয়েন্টে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শহরের টমসনব্রিজ, গোয়ালপট্টি, ফৌজদারি মোড়ে কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। এরমধ্যে কুমিল্লা শহরের রাণীর বাজার বিসিক সড়কে ককটেল বিস্ফোরণ ঘটাতে গিয়ে মোটরসাইকেল ও ককটেল ফেলে পালিয়েছে এক যুবক।

শুক্রবার (৫ জানুয়ারি) রাত পৌনে ৯টার দিকে এ ঘটনা ঘটে। ঘটনার পরপরই বিজিবি ও পুলিশের কয়েকটি দল ঘটনাস্থলে যায়। তারা ঘটনাস্থলের আশপাশের ফুটেজ সংগ্রহ করছে।

এ ঘটনার তাৎক্ষণিক তদন্তে কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ওসি ফিরোজ হোসেন জানিয়েছে, ভোটারদের মধ্যে আতঙ্ক সৃষ্টির জন্য এমন ঘটনা ঘটানো হতে পারে। এমন গোয়েন্দা তথ্য আমাদের কাছে আছে। ভোটবিরোধীরা এ কাজ করে থাকতে পারে।

স্থানীয়রা জানান, রাত পৌনে ৯টার দিকে কুমিল্লা শহরের টমসনব্রিজ এলাকার একটি ক্লিনিকের সামনে চারটি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। একই সময়ে গোয়ালপট্টি, ফৌজদারি মোড়ে একাধিক ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। কিন্তু রাণীর বাজার- বিসিক রোডে ককটেল বিস্ফোরণ ঘটানোর চেষ্টার সময় জনতা ধাওয়া করে। এ সময় মোটরসাইকেল ও ককটেল ফেলে পালিয়ে যায় এক যুবক। ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছায় বিজিবি ও পুলিশ। তারা আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করছে এবং ককটেলটি নিরাপদে ঘিরে রেখেছে। সেইসঙ্গে মোটরসাইকেল জব্দ করেছে।

কালবেলা/এনএএস
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে প্রাণ গেল ৬ বাংলাদেশির

স্বপ্ন ভেঙে কফিনে ফিরল দুই ভাই, অশ্রুসিক্ত বিদায়ে দাফন 

এনডিটিভির এক্সক্লুসিভ / সীমান্তে চীনের ১১ স্টেলথ যুদ্ধবিমান, ভারতের জবাব দিতে ঢের দেরি

শিক্ষার মানোন্নয়নে নতুন মূল্যায়ন ব্যবস্থা চালু হচ্ছে: শিক্ষা প্রতিমন্ত্রী

শামীম ওসমানের মামলায় পরবর্তী সাক্ষ্যগ্রহণ ১২ আগস্ট

মাভাবিপ্রবির নতুন প্রো-ভিসি অধ্যাপক মো. আনিসুর রহমান

রাবিতে সংঘর্ষের ঘটনা তদন্তে ৫ সদস্যের কমিটি গঠন

কাঁচামরিচের ট্রিপল সেঞ্চুরি

১৭ বছর ধরে জুলাই অভ্যুত্থানের ভিত্তি তৈরি করেছে বিএনপি: এ্যানি

একই দিনে জেলেনস্কি ও নেতানিয়াহুর সঙ্গে বৈঠকে বসছেন ট্রাম্প

১০

স্নিগ্ধার অভিযোগে নাম জড়ানো নিয়ে মুখ খুললেন জেবা তাকিয়া

১১

শহুরে আভিজাত্য ছেড়ে গ্রামে স্বপ্ন বুনছেন ‘ফার্স্ট ক্লাস’ বিউটি পাল

১২

রান্নাঘরের ছুরি দিয়ে প্যারিসে নারীদের ওপর হামলা, অন্তঃসত্ত্বাসহ আহত ৩

১৩

কৃষক সেজে আসামি ধরল পুলিশ

১৪

১০ বছরেও হয়নি সেতু / নদীর ওপারে কবরস্থান, লাশ দাফনে ভোগান্তি

১৫

ইবিএলের নতুন চেয়ারম্যান আনিস আহমেদ

১৬

ভিউয়ের লড়াইয়ে শীর্ষে ‘শ্বশুরবাড়িতে ঈদ’, তৃতীয় ‘বড় ছেলে’ – দ্বিতীয় কোন নাটক?

১৭

বেবি পাউডারে ক্যানসার ঝুঁকি, মামলা সরাতে ৫.৫ বিলিয়ন ডলার প্রস্তাব জনসনের

১৮

টোকিও সরকারের ডেটিং অ্যাপের মাধ্যমে ২৬৫ বিয়ে

১৯

আন্তর্জাতিক মুক্তির আগেই বাংলাদেশে আসছে ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’

২০
X